সাড়ে চার হাজার ফুট দীর্ঘ ও ৬৭ কেজির তসবি
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯
কালো, সাদা, সবুজ ও সোনালি রঙের ১ লাখ ৬৭ হাজার ৫০০ পুঁতি। গাঁথা হয়েছে এক সুতোয়। এর মাধ্যমে তৈরি হয়েছে সাড়ে চার হাজার ফুট দীর্ঘ তসবি। ওজন হয়েছে ৬৭ কেজি। এটি তৈরি করেছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আবদুল্লাহ আল হায়দার নামের এক তরুণ।
হায়দার বলেন, ধর্মীয় মূল্যবোধে তৈরির পাশাপাশি বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্যে তসবিটি তৈরি করেছেন তিনি। তার দাবি, পুঁতি দিয়ে তৈরি এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ এবং ওজনে ভারী তসবি। এর স্বীকৃতির জন্য তিনি ১২ মার্চ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করেছেন।
হায়দার নবীনগরের জালশুকা গ্রামের শরীফ আবদুল্লাহ হারুন ও খোশ নাহার বেগমের ছেলে। তিনি রাজধানীর উত্তরার দারুল এহসান কলেজ থেকে হিসাববিদ্যায় স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পাস করেছেন।
মুসলিমরা দোয়াদরুদ পাঠের জন্য তসবি ব্যবহার করে থাকেন। এর মাধ্যমে কতবার দোয়াদরুদ পাঠ করা হলো তার হিসাব রাখা যায়।
পরিবার ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, পুঁতি দিয়ে তসবি তৈরির কাজে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন হায়দারের বন্ধু আরিফুল ইসলাম। মা খোশ নাহার বেগম ও বড় ভাই আল মামুন পুঁতি গণনার কাজে সহযোগিতা করেছেন। বোন লাইলি বেগম এবং আবদুল্লাহ আল হাসান ও আবদুল্লাহ আল মনসুর নামের ফ্রান্সপ্রবাসী দুই বড় ভাই এতে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। এটি তৈরি করতে দেড় লাখ টাকা ব্যয় হয়েছে। প্রায় দুই মাস সময় লেগেছে।
তসবিটির দৈর্ঘ্য সাড়ে ৪ হাজার ফুট। গুছিয়ে রাখা হয়েছে বিছানার ওপর। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জালশুকা গ্রামে। ছবি: প্রথম আলো
হায়দার বলেন, ‘পড়াশোনা শেষ করে বাড়িতে অলস সময় কাটাচ্ছিলাম। ব্যতিক্রম কিছু করার মাধ্যমে ধর্মীয় মূল্যবোধ জাগিয়ে তোলার জন্য বিশেষ কিছুর পরিকল্পনা করি। এরপর তসবি তৈরি করে বিশ্ব রেকর্ড গড়ার চিন্তা মাথায় আসে। মায়েরও অনুমতি পেয়ে যাই। এরপর থেকে কাজ শুরু করি।’
হায়দার জানান, গত ২ জানুয়ারি থেকে তিনি তসবিটি তৈরি শুরু করেন। প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ ঘণ্টা সময় ধরে পুঁতি গাঁথতেন। এক হাজার পুঁতি গাঁথতে এক ঘণ্টা লাগত। এতে কালো, সাদা, সবুজ ও সোনালি রঙের পুঁতি ব্যবহার করেন হায়দার। পাকিস্তানে ৬০ কেজি ওজনের একটি তসবি রয়েছে বলে তিনি ইন্টারনেট ঘেঁটে জেনেছেন। সেই হিসাবে তাঁর তৈরি তসবিটি দৈর্ঘ্যে ও ওজনে বিশ্বের সর্ববৃহৎ।
আবদুল্লাহ আল হায়দারের আশা, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেলে তসবিটি তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে উপহার দিতে চান। তুরস্কের ইস্তাম্বুল শহরে তাশামালিজার সবুজ পাহাড়ের চূড়ায় এশিয়া-ইউরোপের সবচেয়ে বড় মসজিদ ‘তাশামালিজা’ নির্মাণ করার কারণে তিনি তসবিটি এরদোয়ানকে উপহার দিতে চান।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বাড়ির কক্ষের মেঝেতে কাপড়ের ওপর বিশাল আকৃতির তসবিটি রাখা। এটি দেখতে অনেক উৎসুক মানুষ বাড়িটিতে ভিড় করছে। তারা ঘুরে ঘুরে তসবিটি দেখছে।
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৮
- দাম বাড়ল সবধরনের জ্বালানি তেলের
- ট্রাম্প অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবেন না
- যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান
- সৌদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বকে যে বার্তা দিল হুথি
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩
- রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, একাধিক জাহাজ ধ্বংস
- অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও
- গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’!
- অর্থনীতিতে বাড়তি চাপের শঙ্কা
- সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করলেন ট্রাম্প
- প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
