সালমান-মৌসুমীকে পাওয়ার ২৬ বছর
প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯
‘কেয়ামত থেকে কেয়ামত’। সোহানুর রহমান সোহান পরিচালিত এই ছবিটি বাংলা ছবির ইতিহাসে একটি মাইলফলক হয়ে আছে। এই ছবি দিয়েই ঢাকাই ছবিতে যাত্রা করেছিলেন অমর নায়ক সালমান ও প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমী।
পরবর্তীতে জানা গেছে, এ ছবির জন্য খোঁজা হচ্ছিলো দুজন নতুন মুখ, যারা এর আগে চলচ্চিত্রে অভিনয় করেননি। সেই সূত্রে জনপ্রিয় মডেল নোবেলসহ আরও অনেককেই দেয়া হয়েছিল এই ছবির নায়ক-নায়িকা হওয়ার প্রস্তাব।
বিপাশা হায়াত-তৌকীর আহমেদের কাছেও গিয়েছিল এই ছবিতে অভিনয়ের প্রস্তাব। তবে নিজেদের মূলধারার বাণিজ্যিক ছবিতে দেখতে চান না বলে দুজনই এ ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। ২০১৭ সালে মাছরাঙা টেলিভিশনে বিশেষ ঈদ অনুষ্ঠান ‘কেমিস্ট্রি’তে চমকপ্রদ তথ্যটি জানিয়েছেন এই তারকা দম্পতি।
তবে শেষ পর্যন্ত সিনেমার প্রযোজক ও পরিচালক বেছে নেন অমর নায়ক সালমান শাহ ও মৌসুমীকেই। ঈদ উল ফিতর উপলক্ষে ১৯৯৩ সালের ২৫ মার্চ মুক্তি পেয়েছিল এই ছবিটি। সেই ছবিটির আজ মুক্তির ২৬ বছর পূর্ণ হলো।
ছবিটিতে সালমান-মৌসুমী ছাড়া আরও অভিনয় করেছেন আবুল হায়াত, রাজিব, আহমেদ শরীফ, ডন, টেলি সামাদ, সাইফুদ্দিনসহ অনেক জনপ্রিয় তারকারা।
ঢাকাই ছবির ইতিহাসে অনন্য এক নাম হয়ে আছে ‘কেয়ামত থেকে কেয়ামত’। ছবিটি দিয়ে একদিকে যেমন পরিচালক হিসেবে সোহানুর রহমান সোহানের উত্থান অন্যদিকে বাংলাদেশের সিনেমা পেয়েছিলো সালমান-মৌসুমী নামের উজ্জ্বল দুই নক্ষত্রকে।
পরিচালক সোহানুর রহমান সোহান বেশ সংখ্যক ছবি নির্মাণ করেছেন। তবে তিনি এই একটি ছবির জন্য দর্শকদের কাছে স্মরণীয় থাকবেন।
এ ছবির গল্পই মূল নায়ক। রোমান্টিক প্রেমের বিয়োগাত্মক গল্পের মূল শক্তি ছিলো এর সংলাপ। এখনো এই ছবি দেখে হাসেন দর্শক, কাঁদেন ও প্রেমে মজেন।
এই ছবির পর সালামান-মৌসুমী জুটি তুমুল জনপ্রিয়তা পায়। তারা আরও বেশ কিছু বাম্পারহিট ছবিতে অভিনয় করেন। পাশাপাশি একক ক্যারিয়ারে দুজনই পেয়েছেন আকাশ ছোঁয়া জনপ্রিয়তা। মাত্র তিন বছরেই থেমে যাওয়া সালমান শাহ ২৭টি ছবিতে অভিনয় করেছিলেন। মৃত্যু তাকে চোখের দেখায় আড়ালে নিয়ে গেলেও তিনি এখনো এ দেশীয় সিনেমার পোস্টার বয় হয়ে আছেন, এমনটাই মনে করেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির পরিচালক সোহানুর রহমান সোহান।
অন্যদিকে নায়িকা মৌসুমীও দীর্ঘ দিনের ক্যারিয়ারে পেয়েছে অসাধারন সাফল্য। তিনি হয়ে উঠেছেন বাংলার ছবির দর্শকের কাছে প্রিয়দর্শিনী। এখনো অভিনয় করে যাচ্ছেন মুগ্ধতা ছড়িয়ে।
সালমান ও মৌসুমীর বাইরে এই ছবিতেই খল হিসেবে অভিষেক ঘটে ডনের। এর বাইরে খান আতা ও নীলুফার ইয়াসমিনের পুত্র আগুনও চলচ্চিত্রের গায়ক হিসেবে যাত্রা শুরু করেন এই ছবি দিয়ে। তার গাওয়া ‘বাবা বলে ছেলে নাম করবে’ গানটি সালমান শাহের মুখে তুমুল জনপ্রিয়তা পায়। সেইসঙ্গে কালজয়ী হয়েছে তার গাওয়া ‘ও আমার বন্ধু গো’ গানটিও। পরবর্তীতে অসংখ্য চলচ্চিত্রে শ্রুতিমধুর গানের গায়ক হয়েছেন আগুন। আর সালমানের বেশ কিছু জনপ্রিয় গানেরও গায়ক তিনি। দুজনের মধ্যে ছিলো দারুণ এক সম্পর্কও।
অন্যদিকে প্রখ্যাত খল অভিনেতা রাজিব এই ছবি দিয়ে বাবা চরিত্রে ইতিবাচক ইমেজ নিয়ে দর্শকের মনে দাগ কাটেন। পরবর্তীতে এই ধারার অনেক ছবি করেন তিনি।
ছবিটি বলিউডের ‘কেয়ামত সে কেয়ামত তাক’ ছবির অফিসিয়াল সত্ব কিনে এনে নির্মাণ করেছিলো বিখ্যাত প্রযোজক সংস্থা আনন্দমেলা সিনেমা। এই সিনেমার পর আরও বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছে প্রতিষ্ঠানটি।
অনেক বছর পেরিয়ে গেছে সেই ছবির মুক্তি হলো। আজও এতটুকু কমেনি এর আবেদন। এখনো টিভিতে ছবিটি প্রচারিত হলে দর্শক বসে যান মুগ্ধতার অপেক্ষায়। এখনো মানুষের মুখে ফিরে ফিরে বাজে সেই বিখ্যাত ছবির নন্দিত সব গান।
তারমধ্যে ‘ও আমার বন্ধু গো, চির সাথী পথ চলার/ তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসার- এই গানটি রিমেক হয়েছে বহুবার বহু শিল্পীর কণ্ঠে। নানা অনুষ্ঠানে শোনা যায় এখনো ‘বাবা বলে ছেলে নাম করবে’ গানটি।
এই ছবির সুরকার ছিলেন নন্দিত সুরস্রষ্টা আলম খান। ছবির গানগুলো লিখেছেন মনিরুজ্জামান মনির। গানে আগুনের পাশাপাশি কিংবদন্তি গায়িকা রুনা লায়লাও কণ্ঠ দিয়েছেন।
সালমান-মৌসুমী জুটির ভক্ত ও ঢাকাই সিনেমার দর্শকরা ভুলে যাননি আজকের দিনটির কথা। তারা অনেকেই ফেসবুকে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবি নিয়ে লিখছেন নানা স্মৃতিচারণ ও গল্প।
ঢাকাই সিনেমার ইতিহাসকে সমৃদ্ধ করা এমন একটি চলচ্চিত্র আবার কবে আসবে সেটা হয়তো অজানা। তবে এমন ছবি বারবার প্রয়োজন সিনেমার এই সংকট দিনে এটা চোখ বন্ধ করে বলা যায়।
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
