সাবেক স্ত্রীর সঙ্গে আমির খান!
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০১৯
১৯৮৬ সালে রীনা দত্তের সঙ্গে বিয়ে হয়েছিল আমির খানের। ১৫ বছর ঘর-সংসার করার পর ২০০২ সালের ডিসেম্বরে রীনা দত্তের সঙ্গে দাম্পত্য সম্পর্কের ইতি টানেন আমির খান। সেদিন পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিবাহবিচ্ছেদের কাগজে সই করেছিলেন তাঁরা। এরপর তিনি বিয়ে করেছেন কিরণ রাওকে। কিন্তু এবার কী হলো—কিরণ রাও নন, গত শনিবার সন্ধ্যায় সাবেক স্ত্রী রীনা দত্তকে নিয়ে মুম্বাইর এক রেস্তোরাঁয় রাতের খাবার খেয়েছেন তিনি! এ সময় তাঁদের সঙ্গে ছিলেন সাবেক এই দম্পতির ছেলে জুনায়েদ আর মেয়ে ইরা। আরও ছিলেন আমির খানের ভাগনে ইমরান খানের স্ত্রী অবন্তিকা মালিক খান আর তাঁর ভাই বেদান্ত মালিক। পাপারাজ্জিরা তাঁদের ক্যামেরাবন্দী করেছেন।
রেস্তোরাঁ থেকে বাসায় ফিরে সেখানে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে দিয়েছেন আমির খান। সেখানে লিখেছেন, ‘অনেক দিন পরে দারুণ খাবার খেয়েছি। ওরলিতে একটি নতুন রেস্তোরাঁ হয়েছে, অত্রিয় মলে। নাম মিজু। এখানে খুব ভালো জাপানি খাবার তৈরি হচ্ছে। সঙ্গে আছে দারুণ ডেজার্ট। শেফ লক্ষ্মণকে ধন্যবাদ। আরও ধন্যবাদ বেদান্তকে। এক মাসের মধ্যেই আবার এখানে আসছি।’ এই ছবিতে আমির খান আর ইরার সঙ্গে আছেন মিজুর শেফ লক্ষ্মণ ও বেদান্ত।
এর আগে জানুয়ারি মাসের গোড়ার দিকে মুম্বাইয়ে একটি রেস্তোরাঁর উদ্বোধনী অনুষ্ঠানে মেয়ে ইরাকে নিয়ে হাজির হন আমির খান। রীনা দত্তের সঙ্গে দাম্পত্য সম্পর্কের ইতি টানার পর মায়ের কাছেই আছেন জুনায়েদ ও ইরা। কিন্তু নিজের এই দুই সন্তানের কথা আমির খানের মুখে তেমন শোনা যায়নি। সেই সাবেক স্ত্রী আর দুই ছেলেমেয়েকে নিয়ে আমির খান হঠাৎ এত ব্যস্ত হয়ে পড়লেন!
জানা গেছে, গত ৩১ ডিসেম্বর আমির খান নতুন বছরের জন্য কিছু ওয়াদা করেছেন। বছরের শেষ দিন রাতে তা পোস্ট করেন টুইটারে। সেখানে তিনি প্রতিজ্ঞা করেছেন, নতুন বছরে সন্তানদের সঙ্গে বেশি করে সময় কাটাবেন। সন্তান বলতে এখানে শুধু কিরণ রাও আর তাঁর ছেলে আজাদ রাও খানকেই মনে করেননি, পাশাপাশি জুনায়েদ ও ইরার কথা বলেছেন। আমির খানের বয়স এখন ৫৩। ক্যারিয়ারের শীর্ষে অবস্থান করছেন। যেসব অভাব সবাই অনুভব করে, তার সবই আছে আমির খানের। কিন্তু সবাই যেভাবে সন্তানদের কাছ থেকে ভালোবাসা পান, তেমনটা পান না আমির খান। পরম এই পাওয়া থেকে তিনি নিজেই নিজেকে বঞ্চিত করেছেন।
জানা গেছে, বিবাহবিচ্ছেদ হলেও আমির খান ও রীনা দত্ত এখনো ভালো বন্ধু। আমির খানের পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন রীনা দত্ত। বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ২০১৪ সালের ৭ জানুয়ারি রীনা দত্ত সম্পর্কে আমির খান বলেন, ‘রীনা আমার পরিবারেরই একজন। চিরকাল সে আমার পরিবারের অংশ হয়েই থাকবে। আমার জীবনে তার গুরুত্ব অনেক বেশি। আমাদের সম্পর্কের সংজ্ঞা বদলে গেছে। আইনের দৃষ্টিতে আমাদের বিচ্ছেদ হয়ে গেছে। কিন্তু আমি মনে করি, আজও আমাদের মধ্যে যে শক্ত বন্ধন রয়ে গেছে, তা ভাঙার শক্তি এক টুকরো কাগজের নেই। আজও আমার হৃদয়ে রীনার জন্য অনেক ভালোবাসা ও শ্রদ্ধা জমা হয়ে আছে।’
ছেলে জুনায়েদকে নিয়ে আমির খান আগেই বলেছেন, ‘জুনায়েদের ইচ্ছে থাকলে অবশ্যই তার অভিনয় করা উচিত। জীবনে আসলে কী করতে চায়, সেই লক্ষ্য এখন পর্যন্ত স্থির করতে পারেনি জুনায়েদ। সে মনস্থির করলে এবং ভালো চিত্রনাট্য আমাদের হাতে এলে তাকে অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে সব রকম সহযোগিতা আমি করব। আর এমনটা করতে পারলে অনেক বেশি ভালো লাগবে আমার।’ জানা গেছে, আমির খান ছেলেকে নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করেছেন। বাবাকে নানা কাজে সহায়তা করছেন জুনায়েদ।
জীবন নিয়ে সব সময় অনিশ্চয়তায় ভোগেন আমির খান। বললেন, ‘খুঁটিনাটি অনেক বিষয় নিয়েই অনিশ্চয়তা কাজ করে আমার ভেতর। ব্যক্তিজীবনের নিরাপত্তা নিয়ে অযথা দুশ্চিন্তা করার বাতিকও আছে আমার। এ জন্য পরিবারের সদস্যরা আমাকে “ক্যাপ্টেন কশন” বলে খ্যাপায়।’
আমির আরও বলেন, ‘ভালোবাসার মানুষদের হারানোর ভয়টাই সবচেয়ে বেশি কাজ করে আমার ভেতর। পেশাজীবন নিয়েও শঙ্কিত থাকি। কেবলই মনে হয়, জীবনের একটা পর্যায়ে পৌঁছে আমার হাতে আর কোনো কাজ থাকবে না। আমার সৃষ্টিশীলতাকে হারিয়ে ফেলব। আর আমিই হব শেষ ব্যক্তি, যে নিজের সৃষ্টিশীলতা হারানোর বিষয়টিকে ধরতে পারব। এ জন্য আমার কাজের সমালোচনাকে খুবই গুরুত্বের সঙ্গে গ্রহণ করি। আমার কাজ নিয়ে কেউ সমালোচনা করলে আমি মোটেও হেসে উড়িয়ে দিই না। সমালোচনাকে অনেক বেশি মূল্য দিই।’
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
