সাইবার সিকিউরিটি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পাবনা পলিটেকনিক ইনস্টিটি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮
ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিংবা জাহাঙ্গীরনগরের মতো দেশের সেরা সব বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে ‘সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ-২০১৮’ শীর্ষক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ‘ইরর স্কোয়াড বাংলাদেশ’ দল। চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন প্রিয়াল ইসলাম, মো. আবদুললাহ ও তাসদির আহমেদ।
অ্যাডভান্স টেকনোলজি বিডির আয়োজনে গত শনিবার রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছে ইউনাইটেড কলেজ অব এভিয়েশেন, সায়েন্স এন্ড ম্যানেজমেন্ট (ইউসিএএসএম)-এর দল মিনজুরুল ইসলাম, রাফিন হোসেন ও সাবিত শাফির দল ‘ফ্রগ হান্টার’।
দ্বিতীয় রানার আপ হয়েছে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) মেহেদি হাসান মিরাজ, আসাদুজ্জামান আসাদ ও সানজিদার দল ‘সাইবার নাট্স’ এবং নারী দল হিসেবে বিজয়ী হয়েছে ইউনির্ভার্সিটি অব এশিয়া প্যাসিফিক-এর দল ‘ইউএপি মিস্টিক্যাল৬’। দলের সদস্যরা হলেন সামিয়া হক, আনিকা তাবাসসুম ও জান্নাতুল ফেরদৌস ইভা।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের প্রত্যেকের জন্য ল্যাপটপ, প্রথম রানার্স আপ দলের জন্য স্মার্টফোন এবং দ্বিতীয় রানার্স আপ দলের জন্য পুরস্কার হিসেবে ট্যাবলেট পিসিসহ ক্রেস্ট, রিভ এন্টিভাইরাস এবং সনদপত্র দেওয়া হয়। বিজয়ী নারী দলকে বিশেষ সম্মননা প্রদান করা হয়। এছাড়া বিজয়ী দলগুলোর সদস্যরা দেশের শীর্ষ আইটি প্রতিষ্ঠানে ইন্টার্ন করার সুযোগ পাবে।
সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, আইএসপিএবি সভাপতি এম এ হাকিম, ডেফোডিল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সাইবার সিকিউরিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. তৌহিদ ভুইয়া, ডলফিন কম্পিউটারর্স লিমিটেডের পরিচালক (মার্কেটিং ও অপারেশন্স) মনোয়ারুল ইসলাম, পাঠাও-এর হেড অব প্ল্যাটফর্ম এবং ডাটা ইঞ্জিনিয়ারিং সাফকাত আসিফ, স্মার্ট টেকনোলজিস (বিডি) পরিচালক (বিপণন) মুজাহিদ আলবিরুনী সুজন, আইপে’র হেড অব বিজনেস অ্যান্ড স্ট্যাটেজি মো. আবুল খায়ের চৌধুরী, সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ প্রতিযোগিতার আহ্বায়ক আবদুর রহমান শাওন প্রমুখ উপস্টি’ত ছিলেন।
‘বি দ্য আলটিমেট সিকিউরিটি স্পেশালিস্ট’ স্লোগানে প্রতিযোগিতায় প্রাথমিক পর্বে সর্বোচ্চ তিন সদস্যের দল গঠনের মাধ্যমে দুই শতাধিক টিম নিবল্পব্দন করে। গত ২ ডিসেম্বর রাজধানীর আমেরিকা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এ উদ্বোধনের পর দেশের আরও আটটি বিশ্ববিদ্যালয়ে অ্যাক্টিভেশন কার্যক্রম চলে।
এরপর অনলাইনে পরীক্ষার মাধ্যমে প্রতিযোগিতার চূড়ান্ত আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাছাইকৃত ৪০টি দল অংশগ্রহণের সুযোগ পায়। বাছাইকৃত দলগুলো চূড়ান্ত আয়োজনে সকালে তিন ঘণ্টাব্যাপী ‘ওয়েব ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট’ বিষয়ে পরীক্ষায় অবতীর্ণ হয়।
দেশের শীর্ষ সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞের ১০জনের একটি দল বিচারকার্য মহৃল্যায়ন করেন। মধ্যাহক্র বিরতির পর ছিল ‘ডিজিটাল বাংলাদেশ ও সাইবার সিকিউরিটি’ বিষয়ে প্যানেল ডিসকাশন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্মার্ট টেকনোলজিস বিডির এজিএম ও সফটওয়্যার বিভাগের প্রধান মো. মিরশাদ হোসেন।
আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ উইমেন ইন আইটির (বিডব্লিউআইটি) সাধারণ সম্পাদক রেজওয়ানা খান, আইপে’র হেড অব বিজনেস অ্যান্ড স্ট্র্যাটেজি মো. আবুল খায়ের চৌধুরী, রাইট টাইমসের প্রধান নির্বাহী ও সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ তৌহিদুর রহমান ভূইয়া। এরপর সমাপনী ও পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফা জব্বার বলেন, তথ্যপ্রযুক্তি খাতে সাইবার সিকিউরিটি একটি গুরুপূর্ণ বিষয়। ডিজিটাল বাংলাদেশকে সুরক্ষিত রাখতে আমাদের তরুণদের যোগ্যতা রয়েছে। আশা করছি এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে সাইবার সিকিউরিটিতে আরও দক্ষ তরুণ কর্মী উঠে আসবে।
বেসিস সভাপতি আলমাস কবীর তরুণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ব যত ডিজিটাল হবে সাইবার সিকিউরিটির গুরুত্ব তত বাড়তে থাকবে। সাইবার সিকিউরিটিতে আমাদের দারুন সুযোগ রয়েছে। আমাদের যে কোনো একটি বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে।
এখন যেমন তথ্যপ্রযুক্তি বিশ্ব হ্যাকারদের প্রসঙ্গ বললে রাশিয়া কিংবা চীনের কথা বলে তেমনি সাইবার সিকিউরিটির কথা বললে যেন বাংলাদেশের কথা বলে। বাংলাদেশ যেন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের দেশ হিসেবে পরিচিত হয় এ লক্ষ্য নিয়ে এগোতে পারলে তথ্যপ্রযুক্তি খাতে আমরা বিশ্বের অন্যতম শীর্ষ দেশ হতে পারব।
প্রতিযোগিতার পাওয়ার্ড বাই স্পন্সর ছিল জনপ্রিয় রাইড শেয়ারিং প্লাটফর্ম পাঠাও। এছাড়া কোস্পন্সর ছিল আইপে, এসসিএসএল, ক্যাস্পারস্কি ও মেট্রোনেট। আর স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে বেসিস, আইএসপিএবি, বাক্য ও বিডিওএসএন।
প্রতিযোগিতার সহযোগী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সটি এবং সাইবার সিকিউরিটি সেন্টার (সিএসসি)। সিকিউরিটি পার্টনার রিভ এন্টিভাইরাস এবং মিডিয়া সহযোগী কনসিটো পিআর ও ঢাকা লাইভ।
- চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
- পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব পার করল ভয়েজার-১
- আলাস্কায় সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট পেলটোলার জয়
- আল-আকসায় শতাধিক ইসরাইলির অনুপ্রবেশ
- ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়
- ১৫ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী বেড়েছে ১৪১ শতাংশ
- কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের হাতে শতকোটি টাকার কাজ
- একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি, বৈঠক ঘিরে রহস্য-উদ্বেগ
- ‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র
- ৯ দিনে গ্রামীণ ব্যাংকের ৩৭ শাখায় হামলা-আগুন
- আ.লীগের হামলায়, নড়াইলে বিএনপির ২ নেতা নিহত
- জিটিএ সিক্স খেলতে স্ত্রীর সঙ্গে ‘চুক্তি’, এক সপ্তাহ সংসারের কোনো
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমায় বাড়তি কর, কত গুনতে হবে?
- রাশিয়ায় ইউক্রেনের দূরপাল্লার হামলা, সমালোচনা যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
- সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন
- জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ
- যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধের’ নতুন মোড়
- বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ
- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯৩৮
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- ভাঁজ করা যাবে এই ফোন
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
