সরকারি ডিজিটালাইজেশনের কাজ করবে দেশের তরুণরা
প্রকাশিত: ৩ মার্চ ২০১৯
সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সেবা ডিজিটালাইজেশনের কাজ দেশের তরুণ-তরুণীরাই করবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, আমাদের দেশের তরুণ-তরুণীরা এতোটা মেধাবী যে, এসব কাজে বিদেশিদের দরকার হবে না।
বুধবার (২০ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) এর সেমিনার হলে ‘সাইবার নিরাপত্তা: ভবিষ্যৎ চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন মোস্তাফা জব্বার।
তিনি বলেন, সরকারি বিভিন্ন সেবার প্রায় দুই হাজার ৪০০টি সেবা আমরা ডিজিটাল করার জন্য কাজ করছি। এরইমধ্যে ৪০০ থেকে ৫০০টি সেবার কাজ সম্পন্ন হয়েছে। আরো যেসব সেবা বাকি আছে এবং বিভিন্ন মন্ত্রণালয়ের যেসব কাজ আছে তার মূল্য প্রায় ৩০ হাজার কোটি টাকার মতো। সরকারি ডিজিটালাইজেশনের এমন কোনো কাজ বিদেশিরা করবে না। বরং আমাদের দেশের মেধাবী তরুণ-তরুণীরা এসব কাজ করবে। প্রযুক্তিতে ৩২৪ বছর পিছিয়ে থাকার দেশ বাংলাদেশ আর নেই। বরং অনেক ক্ষেত্রেই বাংলাদেশ পৃথিবীকে নেতৃত্ব দেবে।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে নিরাপদ ইন্টারনেট সম্পর্কে মোস্তাফা জব্বার বলেন, আমার জন্য দেশ আগে প্রযুক্তি পরে। দেশকে হারিয়ে প্রযুক্তি আমি চাই না। আমি নিরাপদ ইন্টারনেট চাই। ইন্টারনেটে খারাপ কিছু দেখলেই অনেকেই ইন্টারনেট বন্ধ করে দিতে বলেন। কিন্তু ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে আমি সভ্যতার পরবর্তী ধাপে পা রাখতে পারবো না। তাই প্রযুক্তি দিয়েই আমাকে প্রযুক্তি মোকাবেলা করতে হবে। ডিজিটাল খাতে আইন-শৃঙ্খলা রক্ষার কৌশলকে সাধারণভাবে দেখা যাবে না।
আইইবি’র কম্পিউটার কৌশল বিভাগের উদ্যোগে আয়োজিত সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. এবিএম আলীম আল ইসলাম এবং এডিসি নাজমুল ইসলাম।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবির প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আব্দুস সবুর। এছাড়াও বক্তব্য রাখেন আইইবি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ সাহেব উদ্দিন। সেমিনারে সভাপতিত্ব করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মো. মাহফুজুল ইসলাম।
- ইরানের সঙ্গে বাণিজ্য করলে অতিরিক্ত শুল্ক, হুমকি ট্রাম্পের
- সকালে বেড়ে রাতেই স্বর্ণের দামে পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা
- এনসিপির আখতার হোসেনকে হত্যার হুমকি, থানায় জিডি
- ‘বোর্ড অব পিস’-এর প্রথম বৈঠক ১৯ ফেব্রুয়ারি
- ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন নেই
- ২০২৬ সালের হজ ভিসা শুরু ৮ ফেব্রুয়ারি থেকে
- ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পুরস্কার পেল মার্কিন রণতরী
- কোনো কোনো রাজনৈতিক দল অস্ত্রের মজুত করছে: আসিফ মাহমুদ
- বাসা থেকে ১৩ আগ্নেয়াস্ত্র জব্দ, সুব্রত বাইনের সহযোগী কে এই বিপু
- বেনজীর-নাফিসার প্রতিষ্ঠান থেকে বডিওর্ন ক্যামেরা ক্রয়
- রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে
- আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল
- হাসনাতকে ঠেকাতে বিএনপি কর্মীরা চড়ছেন ট্রাকে
- স্যাংকচুয়ারি সিটির ফেডারেল অর্থ বন্ধ
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের অফিস উদ্বোধন
- বিশেষ নির্বাচনে ডিয়ানার বিজয়
- হাদি হত্যার তদন্ত জাতিসংঘে
- ডেলিভারি ড্রাইভাররা পাবেন ১৫০০ ডলার করে ক্ষতিপূরণ
- মন্তব্য প্রতিবেদন
রহস্যময়তায় বাংলাদেশি ভোটাররা! - অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসায় কড়াকড়ি
- নতুন সরকারের কাছে দায়িত্ব ১৭ বা ১৮ ফেব্রুয়ারি
- যুক্তরাষ্ট্রে বাণিজ্য চুক্তিতে উপদেষ্টার অনুপস্থিতি
- নতুন এমপিদের শপথ পড়াবেন কে ?
- চার কোটি নতুন ভোটারের ঢেউ
- নির্বাচনি আমেজে ৯৬ ঘন্টায় সাড়ে ৫০ কোটি ডলার রেমিট্যান্স
- টানটান নির্বাচনি উত্তেজনায় ১২ ফেব্রুয়ারি ভোট
- নিউইয়র্কে শবে বরাত উপলক্ষে গোল্ডেন এজের মিলাদ অনুষ্ঠিত
- আজকাল ৯০৮
- এপস্টেইন ঝড় ট্রাম্প নয়, এক বিশ্ব নেতার পতন ঘটাতে পারে
- যমুনার সামনে হাদির স্ত্রীসহ ইনকিলাব মঞ্চের অবস্থান
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- কবির জন্য একটি সন্ধ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৮১ তম সংখ্যা
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৮০ তম সংখ্যা
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ভাঁজ করা যাবে এই ফোন
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
