সব প্রক্রিয়া সম্পন্ন হলেও মালয়েশিয়ার শ্রমবাজারে শুধুই আশ্বাস
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০১৯
মালয়েশিয়ার শ্রমবাজারে শুধুই আশ্বাস! এ বৃহৎ শ্রমবাজারের সব প্রক্রিয়া সম্পন্ন হলেও অদৃশ্য সংকটে আটকে আছে জনশক্তি রফতানি।
দেশটির অনেক প্রতিষ্ঠান শ্রমিকদের চাহিদাপত্র চেয়ে সংশ্লিষ্ট বিভাগে জমা করলেও মিলছে শুধুই আশ্বাস।
মালয়েশিয়ায় বৈধভাবে জনশক্তি প্রেরণ এক প্রকার থমকে থাকায় বাস্তবে তেমন কোনো ফল পাওয়া যাচ্ছে না।
অনেক ভুক্তভোগী জানান, বিভিন্নজনের কাছে টাকা, পাসপোর্ট দিয়ে তারা হয়রানির শিকার হচ্ছেন। কবে খুলবে এই বন্ধ দুয়ার তা মালয়েশিয়া সরকার ছাড়া কেউ জানে না।
তবে সম্ভাবনাময় এ শ্রমবাজার মালয়েশিয়ায় কর্মী যাওয়া দ্রুত সময়ের মধ্যে নতুন অফলাইন পদ্ধতি কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মহ. শহীদুল ইসলাম।
এদিকে পাইপলাইনে আটকে থাকা ২৫ হাজার কর্মী এখনও বাংলাদেশ থেকে এসপিপিএ পদ্ধতিতে (আগের নিয়ম) আসতে পারেনি, তাদের জন্য মালয়েশিয়া সরকার দুই মাস সময় বাড়িয়ে ছিল অর্থাৎ গেল বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল।
এ বিষয়ে ম্যানপাওয়ার ব্যবসায়ীরা বলছেন, বেঁধে দেয়া সময়ের মধ্যে অনেক কর্মীর ভিসা স্ট্যাম্পিং হওয়ার পরও বিএমইটি থেকে ছাড়পত্র না দেয়ার কারণে তাদের পাঠানো সম্ভব হয়নি।
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের আমলে বাংলাদেশ থেকে ১০টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে শ্রমিক পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। এ সময়ের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় আড়াই লাখ কর্মী দেশটিতে পাড়ি জমায়।
এসব শ্রমিক সে দেশে যাওয়ার একবারে শেষের দিকে মালয়েশিয়ার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নাজিব রাজাক সরকারের দলকে বিপুল ভোটে পরাজিত করে মাহাথির মোহাম্মদের সরকার দায়িত্ব গ্রহণ করেন।
এর পরই নাজিব সরকারের আমলে শ্রমবাজারে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের অভিযোগ উঠতে শুরু করে। এতে সিনারপ্লাক্সের তৈরি করা এসপিপিএ সিস্টেম স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় মাহাথির সরকার।
এ নিয়ে শ্রমবাজারে অস্থিরতা দেখা দিলেও থেমে যায়নি কূটনৈতিক তৎপরতা। মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের ঐকান্তিক প্রচেষ্টায় দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের দুটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
দুটি বৈঠকেই সিদ্ধান্ত হয়, সে দেশের সরকার পুরনো সিস্টেম (এসপিপিএ) বাংলাদেশ থেকে আর কোনো কর্মী নেবে না। তারা সোর্স কান্ট্রিভুক্ত দেশের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করলেও নতুন অনলাইন পদ্ধতিতে কর্মী নেয়া হবে বলে গেল বছর মালয়েশিয়া ও বাংলাদেশে অনুষ্ঠিত দুটি জয়েন্ট ওয়ার্কিং বৈঠকে অংশ নেয়া হাইকমিশন এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা আশ্বস্ত করেছেন।
এ ছাড়া তারা যে পদ্ধতিতে লোক নেবে, সেখানে কোনো ধরনের সিন্ডিকেট থাকবে না বলেও মাহাথির সরকারের সিদ্ধান্ত সবাইকে জানিয়ে দেয়া হয়।
তবে নতুন কোনো পদ্ধতিতে বাংলাদেশ থেকে শ্রমিক যাবে সে ব্যাপারে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বশীলরা জানাতে পারেননি।
বিশ্লেষকরা বলছেন, এ বিপুলসংখ্যক মানবসম্পদকে দেশে-বিদেশে কাজে লাগাতে পারলে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করা সম্ভব।
এ জন্য সরকার মালয়েশিয়ার সরকারের সঙ্গে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করে কর্মী প্রেরণে দ্রুততর কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন- এটিই কর্মমুখী মানুষের একমাত্র প্রত্যাশা এবং মালয়েশিয়ায় শ্রমিক রফতানি বাড়ানো গেলে এ আয় আরও বাড়বে বলে মনে করেন বিশ্লেষকরা।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
