পিটার হাস কোথায়
সংলাপে ভাটা নিশ্চুপ কেন যুক্তরাষ্ট্র
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৩
আজকাল রিপোর্ট -
বাংলাদেশের নির্বাচনের আগে বিরোধী দলগুলোর সাথে সরকারের শর্তহীন সংলাপের তাগিদ দেওয়া হলেও কার্যত সেই সংলাপে ভাটা পড়েছে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রও অনেকটা নিশ্চুপ। তফসিল ঘোষণার পর থেকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকেও কোথাও দেখা যাচ্ছে না। বলা হয়েছে, হাস ছুটি কাটাচ্ছেন। তবে তিনি কোথায় সেটা পরিষ্কার নয়। জানা গেছে, কলম্বো হয়ে থ্যাংকসগিভিয়ের ছুটি কাটাতে তিনি যুক্তরাষ্ট্রে এসেছেন।
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র যে আগ্রাসী অবস্থানে ছিল, সেই অবস্থান থেকে অনেকটাই নমনীয় হয়েছে। বিশেষ করে নির্বাচনের তফসিল ঘোষণার পর মার্কিন যুক্তরাষ্ট্রের নমনীয় মনোভাবের সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গতকাল মার্কিন পররাষ্ট্র দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে ম্যাথিউ মিলার আশা প্রকাশ করেছেন যে বাংলাদেশের গণতন্ত্র এবং নির্বাচনে জনগণের অভিপ্রায়ের প্রতিফলন ঘটবে। এটি সকলের প্রত্যাশার জায়গা। এই বক্তব্যের মধ্যে নতুন কিছু নেই। বিশেষ করে বিএনপি এবং অন্যান্য বিরোধী দল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে নির্বাচনের তফসিলের ব্যাপারে যে রকম মনোভাব চেয়েছিল, তেমন মনোভাব পাওয়া যায়নি। এ রকম ইঙ্গিত অবশ্য আওয়ামী লীগের পক্ষ থেকে আগেই দেওয়া হয়েছিল। বিশেষ করে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে জ্যাক সুলিভানের বৈঠক এবং সর্বশেষ প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের সাথে উজরা জেয়ার বৈঠকের পরেই দৃশ্যপটের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। তবে নির্বাচনের তফসিলের পর বোঝাই যাচ্ছে যে, মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানের কিছুটা পরিবর্তন হয়েছে। আর এই পরিবর্তনের ক্ষেত্রে পাঁচটি কারণকে মূলত চিহ্নিত করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।
১. ভারতের মনোভাব: মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ নিয়ে মনোভাব পরিবর্তনের প্রধান কারণ ভারতের মনোভাব। কারণ এই অঞ্চলে ভারত তার নিজের স্বার্থ সবার আগে দেখে এবং এই অঞ্চলে আঞ্চলিক স্থিতিশীলতা এবং ধারাবাহিকতা দেখতে চায়। ভারত বাংলাদেশ ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একাধিকবার বলেছে। নরেন্দ্র মোদি নিজে প্রেসিডেন্ট বাইডেনের সাথে কথা বলেছেন। নয়াদিল্লিতে টু প্লাস টু সম্মেলনে সর্বশেষ বৈঠকটি হয়েছে গত ১০ নভেম্বর। সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ ইস্যুতে তাদের পরিষ্কার অবস্থান স্পষ্ট করছে। কূটনৈতিক মহল মনে করেন যে, ভারতের এই দৃঢ় অবস্থানের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে নমনীয় হয়েছে।
২. মধ্যপ্রাচ্য ইস্যু: মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ ইস্যুতে মত পরিবর্তনের একটি বড় কারণ হল মধ্যপ্রাচ্য। বিশেষ করে ইসরায়েল এবং ফিলিস্তিনিদের নতুন করে শুরু হওয়া যুদ্ধের ফলে বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র চ্যালেঞ্জের মুখে পড়েছে। এই অবস্থায় বাংলাদেশ নিয়ে আগ্রাসী না হয়ে যুক্তরাষ্ট্র মনোযোগ দিয়েছে মধ্যপ্রাচ্য ইস্যুতে। সেটা তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। এই কারণেই বাংলাদেশের ব্যাপারে তাদের মনোযোগ কমে গেছে বলেও কোনো কোনো কূটনৈতিক বিশ্লেষক মনে করেন।
৩. আওয়ামী লীগের কূটনৈতিক তৎপরতা: মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবর্তিত মনোভাবের অন্যতম একটি কারণ আওয়ামী লীগের বিকল্প কূটনৈতিক তৎপরতা বলে অনেকে মনে করেন। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পার্সোনাল ডিপ্লোমেসি এবং তার নির্দেশনায় আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তির মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ পরিস্থিতি পাল্টাতে সহায়তা করেছে বলে জানা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র আগে বাংলাদেশ সম্পর্কে একতরফা ভাবে তথ্য গ্রহণ করত। কিন্তু যখন প্রধানমন্ত্রী এবং তার নেতৃত্বে অন্যরা বাংলাদেশের ভিন্ন অবস্থা সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রকে অবহিত করেছেন তখন তাদের মধ্যে একটি পরিবর্তন এসেছে।
৪. বিএনপির ধ্বংসাত্মক তৎপরতা: ২৮ অক্টোবর বিএনপি যে সহিংস রাজনীতি করেছে, এটি মার্কিন যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত পরিবর্তনের ক্ষেত্রে সহায়তা করেছে বলে অনেকে মনে করেন। বিএনপির জ্বালাও-পোড়াও ধ্বংসাত্মক রাজনীতি কোন ভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র পছন্দ করেনি। বারবার মার্কিন যুক্তরাষ্ট্র বলছিল যে বাংলাদেশে তারা শান্তিপূর্ণ মত প্রকাশের অধিকার দেখতে চায়। কোনো সহিংসতা নয়। বিএনপি যখন সহিংসতার পথ বেছে নিয়েছে তখন মার্কিন যুক্তরাষ্ট্র সেই অবস্থান থেকে সরে এসেছে।
৫. শেখ হাসিনার বিকল্প না থাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবর্তিত মনোভাবের একটা বড় কারণ হল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প না থাকা। শেখ হাসিনার বিকল্প কে হবেনÑএই প্রশ্নের কোন কূল কিনারা পায়নি যুক্তরাষ্ট্র। এ কারণে তাদের অবস্থান পরিবর্তিত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
- ‘আমি এনগেজড তবে বিয়ে হয়নি’
- যুক্তরাষ্ট্রে ভোটের নিয়ম কঠোর করার পক্ষে ট্রাম্প
- হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড উল্লেখ করে মানচিত্র প্রকাশ
- ইরান সংকটে পড়া ট্রাম্প কেন কিমের দিকে ঝুঁকছেন
- মৃত স্বামীকে শেষ দেখা দেখতে পারবেন কি দীপু মনি?
- ৫০ প্লট ৩৬ দখলদার
- নেপালের সেনাবাহিনীর জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান
- তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত `রূঢ় ও অহংকারী`: বীণা সিক্রি
- আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
- আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি
- প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
- র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন
- ওমানে বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
- তারেক রহমানের ভারত সফর নিয়ে কঠিন শর্ত বাংলাদেশের
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
