‘সংগীতের সার্বিক অবস্থা এখন ভালো নয়’
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯
নিজের দীর্ঘ ক্যারিয়ারে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। এই সময়ে প্লেব্যাক ও অ্যালবামে টানা কাজ করেছেন তিনি। তবে মধ্যে সাত বছর অডিও অ্যালবাম ও গানে বিরতি নিয়েছিলেন। অডিও ইন্ডাস্ট্রির খারাপ অবস্থার কারণেই ছিলো তার এই বিরতি। তবে বর্তমানে গান নিয়ে আবারও ব্যস্ত এ শিল্পী। তিনি সরব সময় পার করছেন নতুন গান ও স্টেজ শো নিয়ে। তাছাড়া মাঝেমধ্যেই টিভি অনুষ্ঠানেও দেখা মিলে তার। সব মিলিয়ে কেমন আছেন? ডলি উত্তরে বলেন, বেশ ভালো আছি।
ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটছে। গান ও পরিবার নিয়েই আমার সময়টা ভালে যাচ্ছে। এখন মূল ব্যস্ততা কি নিয়ে? ডলি বলেন, শো নিয়ে ব্যস্ত মূলত। দেশের বিভিন্ন স্থানে শো করতে যাচ্ছি। আমি সব সময় সরাসরি গান শোনাতে পছন্দ করি। কারণ মানুষের ভালোবাসাটা সরাসরি পাওয়া যায়। আপনিতো এক সময় অডিও এবং সিনমোয় ব্যাপক ব্যস্ত ছিলেন। এই সময়ে কম দেখা যাওয়ার কারণ কি? ডলি উত্তরে বলেন, সত্যি কথা বলতে যখন দুই বছর আগে গান নতুন করে করা শুরু করি, তখন মনে হয়েছিলো অবস্থা ভালো হবে। কিন্তু দিন দিন অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। সংগীতের সার্বিক অবস্থা এখন ভালো নয়। এই অবস্থায় আসলে নিয়মিত গান করা কঠিন। তাছাড়া এখন ডিজিটালি গান প্রকাশ হচ্ছে। অ্যালবামের বদলে সিঙ্গেল নিয়ে বেশি কাজ হচ্ছে। এরমধ্যেও একটি ইতিবাচক বিষয় হলো গানের স্বত্ব নিজের কাছে রেখে গান প্রকাশ করা যাচ্ছে। আপনার নতুন গান কবে নাগাদ আসবে? ডলি উত্তরে বলেন, এরইমধ্যে আমি নতুন গানের কাজ শুরু করেছি। কয়েকটি গান রেকর্ডিং হয়েছে। সেগুলো বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সামনে প্রকাশ হবে। এরমধ্যে আসিফ আকবরের সঙ্গে কয়েকটি গান করা হয়েছে। আমার মনে হয় গানগুলো প্রকাশ হলে শ্রোতাদের ভালো লাগবে। এর পাশাপাশি আমার আগের জনপ্রিয় গানগুলো নিয়েও একটি ভিডিও অ্যালবাম এর কাজ করছি। এরইমধ্যে তার কাজ অনেকখানি এগিয়েছে। আমার বিশ্বাস ভালো কিছু হবে। এই সময়ের গান কি শোনা হয়? কেমন মনে হচ্ছে? ডলি বলেন, হ্যা। এই সময়ে গান শোনা হয়। অনেকেই এখন ভালো কাজ করছেন। আমি বেশ কিছু তরুণদের সঙ্গে কাজও করেছি। তবে তরুণ প্রজন্মের মধ্যে অনেকেই ভালো প্ল্যাটফর্মের অভাবে নিজেদেরে মেলে ধরতে পারছে না। আর একটি বিষয় হলো এখন অডিওর চাইতে ভিডিওকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। কিন্তু এটা উচিত নয়। অডিওটা ভালো হলে ভিডিওটা মোটামুটি মানের হলেও মানুষ তা গ্রহণ করবে। এখন ইউটিউবে ভিউ গণনায় মনোযোগী অনেকে। এই হিসাব-নিকাশ করতে করতে অনেক বড় বিষয়গুলো এড়িয়ে যাচ্ছি আমরা। যার ফলে টিকে থাকার মতো গান তৈরি হচ্ছে না। অডিওটা ভালো হলে মিউজিক ভিডিওতে আমার আপত্তি নেই। এটা হতেই পারে। কিন্তু অডিওর দিকে কোন মনযোগ না দিয়ে ভিডিওর প্রতি সবটা মনযোগ দিলে আমার আপত্তি আছে। এ বিষয়ে তরুণ প্রজন্মের সচেতন হওয়া উচিত।
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
