বৃহস্পতিবার   ২৭ আগস্ট ২০২৬   ভাদ্র ১১ ১৪৩৩   ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

সর্বশেষ:
৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম

সংকটের নেপথ্যে স্যাবোটাজ

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬  

হঠাৎ করেই দেশজুড়ে ব্যাপক বিদ্যুৎ ও গ্যাসসংকট কেন? ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং অন্তর্বর্তী সরকারের সময়ে কেন এত সংকট হয়নি? বিদায়ি দুই সরকারের আমলের মতো স্বাভাবিক পরিস্থিতি বজায় না থাকার কারণ কী? এর পেছনে ‘অন্য কিছু’ আছে কি না সে প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। এসব প্রশ্নের উত্তর খুঁজতে অনুসন্ধানে নামে বাংলাদেশ প্রতিদিন। অনুসন্ধানে জানা গেছে পর্দার আড়ালে গভীর রাজনৈতিক ‘স্যাবোটাজ’-এর তথ্য। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ রাজনৈতিকভাবে আবার মাঠে আসার সুযোগ তৈরি করতে চায়। পর্দার আড়ালে মুখ্য ভূমিকা রাখছেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

অনুসন্ধানে জানা গেছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং বিশ্ব পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে স্বল্পতার বাইরেও বিদ্যুৎসংকটের পেছনে রয়েছে পতিত আওয়ামী লীগসহ সংশ্লিষ্ট বিভিন্ন মহলের স্যাবোটাজ। তেল নিজেদের সংরক্ষণে রেখেও সরকারকে জিম্মি করে টাকা আদায়ের জন্য বিদ্যুৎ উৎপাদন বন্ধ রেখেছে বেশ কয়েকটি বেসরকারি বিদ্যুৎকেন্দ্র। তাদের সঙ্গে স্যাবোটাজে ইন্ধন দিচ্ছেন বিগত সরকারের আমলের মন্ত্রী-প্রতিমন্ত্রী ও নেতারা। তাঁদের পরামর্শে আওয়ামী লীগ সমর্থক সাবেক ও বর্তমান কতিপয় আমলা, পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং তেল, গ্যাস ও খনিজ সম্পদ করেপোরেশনের (পেট্রোবাংলা) কর্মকর্তা এবং বিদ্যুৎ-গ্যাস খাতের সংশ্লিষ্ট প্রকৌশলীরা এ স্যাবোটাজের নেপথ্যে ভূমিকা রাখছেন।

বিদ্যু বিভাগের হিসাব অনুসারে, বর্তমানে দেশে বিদ্যুতের চাহিদা প্রায় ১৮ হাজার মেগাওয়াট এবং সরবরাহ করা হচ্ছে গড়ে ১৫ হাজার মেগাওয়াট। মাসখানেক ধরে বিদ্যুতের সরবরাহ ও চাহিদার মধ্যে পার্থক্য সর্বোচ্চ ৩ হাজার মেগাওয়াট পর্যন্ত ছাড়িয়ে গেছে; যা গত কয়েক বছরের মধ্যে রেকর্ড। এ বিদ্যুৎসংকটের কারণ হিসেবে প্রাকৃতিক গ্যাস, এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) ও কয়লাসংকটকে কারণ হিসেবে দেখানো হয়েছে। নির্ভরযোগ্য একাধিক সূত্র জানান, যুদ্ধ পরিস্থিতির বাইরে প্রতিবেশী দেশের ভূমিকার কারণেও বিদ্যুৎ নিয়ে বড় ধরনের সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ। দেশটি প্রকাশ্যে বিদ্যুৎ দিলেও অন্য সহযোগিতার ক্ষেত্রে নেতিবাচক ভূমিকা রেখেছে। আগামী ডিসেম্বরে পতিত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর থেকেই বাংলাদেশে জ্বালানিসংকট প্রকট হয়েছে। এ সংকট সৃষ্টির পেছনে জ্বালানি নিরাপত্তাকে বিঘ্নিত করতে ফ্যাসিস্ট সরকারের সমর্থক ও সুবিধাভোগী বিভিন্ন মহল তৎপর রয়েছে। বিগত সরকারের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু লীগ সমর্থক বিভিন্ন আমলার কাছে টেলিফোনে যোগাযোগ করে দেশে বিদ্যুৎসংকট সৃষ্টি করায় ইন্ধন দিচ্ছেন।

সূত্র জানান, বাইরে অবস্থান করা নসরুল হামিদ বিপুর দেশের বিদ্যুৎব্যবস্থা নিয়ন্ত্রণ করার অভিযোগ রয়েছে। বিপুর নির্দেশে বিগত আওয়ামী সরকারের আমলে তাঁর সঙ্গে থাকা কিছু প্রভাবশালী আমলা এখনো পর্দার আড়ালে এ খাত অস্থির করে তুলতে অপচেষ্টা চালাচ্ছেন। সরকারের সংশ্লিষ্ট দপ্তরের ভিতরের একটি চক্র বিশেষ করে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে বিগত সরকারের থেকে সুবিধাভোগী একটি গোষ্ঠী, বিপিসি ও পেট্রোবাংলার কিছু কর্মকর্তা এবং বিরোধী রাজনৈতিক মতাদর্শেরও একটি মহল এ সরকারকে ব্যর্থ করার পরিকল্পনার অংশ হিসেবে বিদ্যুৎসংকটের আড়ালে দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে।

এদিকে বিদ্যুৎসংকট চূড়ান্ত পরিস্থিতিতে যাওয়ার পর সরকারের কাছে বকেয়া দাবি করেছে দেশের বেসরকারি তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর মালিকরা। এর আগে দুই সরকারের কাছে এই বিদ্যুৎকেন্দ্রের মালিকরা বিভিন্ন সময় তাঁদের বকেয়া টাকা দাবি করেও পাননি। কিন্তু বর্তমান সরকার দায়িত্বে আসার ছয় মাসের মধ্যেই তাঁদের এ টাকা দেওয়ার উদ্যোগ নেয়।

সূত্র জানান, এ সংকটময় পরিস্থিতিতে অতীত সরকারের আমলের বকেয়া দাবির পেছনেও আছে সাবেক প্রতিমন্ত্রী বিপুর সৃষ্ট সিন্ডিকেট। বিপুর আমলে সুযোগ পাওয়া এসব বেসরকারি বিদ্যুৎকেন্দ্র নামে-বেনামে তৎকালীন সরকারের দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে বলে অভিযোগ আছে। এরই মধ্যে বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী কিছু কোম্পানির মালিকরা ক্যাপাসিটি চার্জ শোধ এবং ‘কমিশনের’ ভাগ পেতে সরকারের সঙ্গে দেনদরবার শুরু করেছেন। এ সিন্ডিকেটটি সচিবালয়ে প্রশাসনের ভিতরের আওয়ামী সরকারের লেজুড়বৃত্তি করা একটি অংশ এবং বিরোধী দল মতাদর্শের আরেকটি গোষ্ঠীর একটি জোট নিয়ে গঠিত হয়েছে। তারা সংকটময় পরিস্থিতিতে সরকারকে বেকায়দায় ফেলতে অপচেষ্টা চালাচ্ছে। এদের চক্রান্তেই বিদ্যুৎসংকট আরও বাড়িয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে জনরোষ গড়ে তোলার অপচেষ্টা করা হচ্ছে। বাংলাদেশ প্রাইভেট পাওয়ার প্রডিউসার অ্যাসোসিয়েশনের (বিপ্পা) সভাপতি ডেভিড হাসনাত বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের মালিকদের বকেয়া টাকা পরিশোধ করলে এখনই আমাদের কাছে যে তেল সংরক্ষণ আছে, সেটিও কাজে লাগাতে বা বিদ্যুৎ উৎপাদনে তেল বাড়িয়ে দিতে পারব। আমরা সরকারকে ৫ হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ দিতে রাজি আছি। আবার সরকার আমাদের টাকা দিলে তেল আনতে সিঙ্গাপুর থেকে তিন সপ্তাহ লাগবে।’

বিদ্যুৎ মন্ত্রণালয় সূত্র জানান, এর আগে সব সরকারের আমলে অনুমোদন পাওয়া বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোকে পূর্ণাঙ্গ উৎপাদনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমান সরকারকে আগামী এক সপ্তাহের মধ্যে তাদের ৫০টির ওপর বিদ্যুৎকেন্দ্র পূর্ণাঙ্গ উৎপাদন চালানোর প্রতিশ্রুতিও দিয়েছে। এ ক্ষেত্রে জাতীয় গ্রিডে সাড়ে ৫ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সংযুক্ত হওয়ার কথা রয়েছে। তবে আগামী তিন দিনের মধ্যে তাদের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত না হলে দেখা দেবে নতুন প্রশ্ন।

বিশেষজ্ঞরা বলছেন, সরকার ও রাষ্ট্রব্যবস্থা একটি নির্দিষ্ট নিয়মের গতিতে চলে। ক্ষমতাচ্যুত ও অন্তর্বর্তী সরকারের দুই বছরে লোডশেডিং কম থাকলেও বিএনপি সরকার আসার পর হঠাৎ বিদ্যুৎ-জ্বালানি খাতের এ সংকট প্রশ্ন তুলেছে। সেখানে মাত্র দুই মাসের ব্যবধানে সংকট সৃষ্টি প্রশ্নের উদ্রেক করে। এর পেছনে কারা আছে, তা তদন্তের দাবি রাখে।

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল আলম বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময় বিদ্যুৎ খাতে সংস্কারের ফলে এ খাত থেকে স্বার্থান্বেষী মহল মুনাফা নিয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবাধে লুণ্ঠন করেছেন, দুর্নীতির আশ্রয় নিয়েছেন। নানাভাবে আর্থিক সুবিধা নিয়েছেন। সে সরকার এ খাত থেকে বেশি বেশি রাজস্ব আহরণ করেছে। এ কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সর্বনাশ হয়েছে; যার পরিণতিতে এখন দেশ বিদ্যুৎসংকটের মধ্যে পড়েছে।’

জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম. তামিম বলেন, ‘বিদ্যুৎ খাতে সংকট তৈরি হয়েছে ১৫-১৬ বছরে আওয়ামী লীগ সরকারের ভুল সিদ্ধান্তের কারণে। এ বিষয়ে বর্তমান সরকারকে দোষ দেওয়া যাবে না। ২০১০ সাল থেকে জ্বালানিতে আমরা যে আমদানিনির্ভরতার দিকে গিয়েছিলাম এটিই সংকটের মূল কারণ। আমাদের বর্তমানে যে ভাসমান এলএনজি টার্মিনাল আছে, সেখানে আমরা সর্বোচ্চ ১ হাজার মিলিয়ন ঘনফুটের বেশি এলএনজি রাখতে পারি না। অন্তর্বর্তী সরকারের বড় ভুল হয়েছে দুটি ভাসমান টার্মিনাল নির্মাণের চুক্তি বাতিল করা। এটি না করলে এখন অতিরিক্ত এলএনজি আমদানি করে সংকটময় পরিস্থিতি সামাল দেওয়া যেত।’

সূত্র জানান, দেশে সবচেয়ে বেশি লোডশেডিং হচ্ছে গ্রামাঞ্চলে। এসব এলাকার পল্লী বিদ্যুৎ সমিতিতে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিপুর লোকদের নিয়ন্ত্রকের আসনে বসানো হয়েছে। অভিযোগ আছে, তাঁরা প্রয়োজনের অতিরিক্ত লোডশেডিং কারিগরিভাবে দেখানোর অপচেষ্টা চালাচ্ছেন। যেখানে বিদ্যুতের এক ঘণ্টা লোডশেডিং দিলে পরিস্থিতি সামাল দেওয়া যায়, সেখানে চার থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং করা হচ্ছে। লোডশেডিংয়ের এ অবস্থা কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হলে পরিস্থিতির উন্নতি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মনির হোসেন বলেন, ‘সাধারণত দেশের এ ধরনের সংকটময় পরিস্থিতিতে একটি মহল সুযোগ নেওয়ার অপচেষ্টা করে। সাম্প্রতিক সময়ে দেশজুড়ে তীব্র লোডশেডিংয়ের কারণে জনমনে ক্ষোভ তৈরি হয়। এ থেকে বিভিন্ন জায়গায় অফিস ভাঙচুরের ঘটনা ঘটে, আমাদের কর্মীদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনাটি অন্য খাতে প্রবাহিত হতে পারে বা কোনো একটি মহল এ ঘটনা থেকে সুবিধা নিতে পারে-এ আশঙ্কা থেকে সতর্কতার অংশ হিসেবে নিরাপত্তা চেয়ে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সরকারের সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছি। এ ঘটনায় বিভিন্ন জায়গায় এরই মধ্যে পুলিশ প্রশাসন নাশকতা রোধে টহল দিয়েছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক এস এম এ ফায়েজ বলেন, ‘বিদ্যুৎসংকট সমাধানে সরকার যে আশা আমাদের দিয়েছে, তার ওপর আস্থা রাখতে হবে। প্রধানমন্ত্রী নিশ্চয়ই সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে বসে এ সমস্যা খুব দ্রুত সামাল দিতে পারবেন। এ সমস্যা থেকে মানুষকে বের করে নিয়ে আসাই হবে সরকারের টপ মোস্ট প্রায়োরিটি।’

অবশ্য প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুদিন আগে চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের সমুদ্রসৈকতে আয়োজিত সমাবেশেও অভিযোগ করেছেন জ্বালানি খাত অস্থির করতে একটি চক্র ষড়যন্ত্র করছে। সরকারের আরও বেশ কয়েকজন দায়িত্বশীল ব্যক্তিও একই অভিযোগ করেছেন।

বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘বিদ্যুতের সংকট কমবেশি অতীতেও ছিল। দেশে বিদ্যুতের প্রি-পেইড মিটার নিয়ে আগে কোনো সমস্যা ছিল না, তাহলে এ বিষয়টি হঠাৎ করেই কেন সামনে এলো? স্বাভাবিকভাবেই বিদ্যুৎ ব্যবহার করলে মিটারে তা আসবে। নারায়ণগঞ্জে আমাদের মিটার ভাঙা হলো। আর এটা ভেঙেছেন যে লোকটি, তিনি সেভেন মার্ডার মামলার আসামিকে সহযোগিতা করেছিলেন। এটা এক ধরনের ষড়যন্ত্র। আওয়ামী লীগ আমলেও মিটার লাগানো হয়েছিল, কিন্তু তখন কোনো বিদ্যুৎ অফিসের লোকজন বা সংশ্লিষ্টদের ধাওয়া দেওয়া হয়নি। এখন হচ্ছে। এটা ষড়যন্ত্র।’ - বা প্র 

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর