শীতলক্ষ্যা বাঁচাতে ইটিপি’র বিকল্প নেই
প্রকাশিত: ৮ এপ্রিল ২০১৯
শীতলক্ষ্যা বাঁচাতে ইটিপি’র বিকল্প নেই বলে মনে করেন আলোচকবৃন্দ। তাঁদের মতে, শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গা নদীতে যে খাল দিয়ে বর্জ্য নির্গত হয় সেই খালের মাথায় সেন্ট্রাল ইটিপি বা কেন্দ্রীয় তরলবর্জ্য শোধনাগার স্থাপন করতে পারলে সশীতলক্ষ্যাকে বাঁচানো যাবে।
ছোট বড় শিল্প কারখানার মালিকরা তাদের কাজের পরিধি অনুযায়ী সার্ভিস চার্জ দেবেন। ফলে কোন কারখানায় ইটিপি আছে কি নেই তা খোঁজার প্রয়োজন পড়বে না। রোববার (৭ এপ্রিল) বিকেলে অনুষ্ঠানে অংশ নিয়ে আলোচকবৃন্দ এমন ধরণের অভিমত ব্যক্ত করেন।
সাংবাদিক ইউসুফ আলী এটমের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত আলোচক ছিলেন,বিকেএমইএ’র সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হাতেম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিবেশ আন্দোলনের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ এবং জেলা পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক মোহাম্মদ তারিক বাবু।
উল্লেখ্য,শীতলক্ষ্যার উৎপত্তি পুরানো ব্রহ্মপুত্র নদ থেকে। গাজীপুর জেলার টোক নামক স্থানে পুরানো ব্রহ্মপুত্র দু’টো ধারায় বিভক্ত হয়ে একটি ধারা বানার নামে দক্ষিণ-পশ্চিম দিকে প্রবাহিত হয়ে লাকপুরে এসে শীতলক্ষ্যা নাম ধারণ করে।
এরপর ঢাকা জেলার পূর্বপাশ দিয়ে প্রবাহিত হয়ে নারয়ণগঞ্জের কলাগাছিয়ার কাছে ধলেশ্বরী নদীতে মিশেছে। শীতলক্ষ্যার কারণেই প্রাচ্যের ডান্ডি হিসেবে খ্যাতি পেয়েছিলো নারায়ণগঞ্জ।
একসময় শীতলক্ষ্যার পানি খুবই স্বচ্ছ ও শীতল ছিলো। ওইসময় এই পানি বোতলজাত করে বিদেশে রপ্তানী করা হতো। কিন্তু আজ শীতলক্ষ্যা দেশের দ্বিতীয় দূষিত নদী হিসেবে চিহ্নিত হয়ে বিষাক্ত বর্জ্যরে ভাগাড়ে পরিণত হয়েছে।
খোদ পরিবেশ অধিদপ্তর শীতলক্ষ্যাকে মৃত নদী হিসেবে ঘোষণা দিয়ে বলেছে এই নদীর পানিতে সহনীয় মাত্রায় অক্সিজেন না থাকায় এটি জলজ প্রাণীর জন্য উপযোগী নয়। ফলে এই নদীতে মাছ নেই এমনকি এর পানি গৃহস্থালির কাজেও ব্যবহারের উপযোগিতা হারিয়েছে।
আলোচনায় অংশ নিয়ে মোহাম্মদ হাতেম বলেন, নারায়নগঞ্জের বড় বড় কম্পোজিট নীট ফ্যাক্টরী ও শিল্পকারখানায় ইটিপি চালু আছে। কিন্তু এতে আশানুরূপ ফল আসছে বলে মনে করার কোন কারণ নেই। ডিএনডি এলাকায় ছোট বড় প্রায় দুই থেকে আড়াইশ ডাইং ফ্যাক্টরী রয়েছে যার বেশির ভাগেই ইটিপি নেই। আর থাকলেও চালানোর মানসিকতা নেই।
এগুলো কন্ট্রোল করার মতো কেউ আছেন বলেও মনে হয় না। এসব ফ্যাক্টরী স্থানীয় কাপড় ডাইং করে বর্জ্য সরাসরি খালে ছেড়ে দেয়। খরচ বেশী পড়ে বলে কেউ ইটিপি স্থাপন করতে চান না। সুতরাং নদীকে দূষণমুক্ত রাখতে হলে ‘সেন্ট্রাল ইটিপি’ স্থাপন করতে হবে।
ব্যবসায়ীদের পক্ষ থেকে এর চাইতে ভালো প্রস্তাব আর নেই। আর সরকার ইচ্ছে করলেই তা বাস্তবায়ন করতে পারেন। তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরের উপর ব্যবসায়ীদের আস্থা নেই। অধিদপ্তরের অসাধু কর্মকর্তাদের সাথে ‘সিস্টেম’ না থাকলে তারা নানা সমস্যার কথা বলে তৈরি ব্যবসায়ীদের আটকিয়ে রেখে জরিমানা আদায় করে।
শুধু ৩০/৪০ লাখ নয় কারো কারো কাছ থেকে কোটি টাকাও আদায় করেছে এমন নজিরও আছে। পরিবেশ অধিদপ্তর এ পর্যন্ত যতো টাকা জরিমানা আদায় করেছে তা দিয়ে ঢাকা এবং নারায়ণগঞ্জে বেশ কয়েকটি সেন্ট্রাল ইটিপি স্থাপন করা যেতো। পরিবেশ দপ্তরের পরিবেশ ঠিক করতে জনসচেনতা সৃষ্টি করতে হবে।
শরীফ উদ্দিন সবুজ বলেন,সরকারি এবং সেরকারিভাবেও শীতলক্ষ্যায় অবৈধ দখল চলছে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান,ডকইয়ার্ড, এবং সিমেন্ট ফ্যাক্টরী নদীর উপর জেটি তৈরী করে মালামাল লোড আনলোড করছে। বরফ কলের কাছে ‘চৌরঙ্গী পার্ক’ শীতলক্ষ্যার প্রায় ৬ একর জমি অবৈধভাবে দখল করে পার্কের ব্যবসা করছে।
তিনি সংশ্লিষ্ট দপ্তরের কাছে প্রশ্ন রেখে বলেন, এরা বৈধতা পায় কি করে? নদী ড্রেজিং করতে গেলে কাটার কাজ করে না। নদীর তলদেশে জমানো পলিথিনে কাটার আটকে যায়। ওয়ান- ইলেভেনের সময় অবৈধ দখলদার উচ্ছেদ করে ইটিপি বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছিলো যা সবাই সমর্থন করেছিলো। তিনি বলেন,জোর করে ইটিপি বাস্তবায়ন সম্ভব নয়।
তরিক বাবু বলেন, আইন বাস্তবায়নে কঠোর হতে হবে। শুধু মুখে মুখে বললে আইন বাস্তবায়ন হবে না। আমরা পরিবেশ আন্দোলনের নেতাকর্মীরা সময় ও সুযোগ পেলেই মানুষকে সচতন করার কাজ করছি। আমরা নিজেরা পলিথিন ব্যাগে বাজারের সওদা নেই না। আশা করবো, আগের মতো আমরা ডুলা হাতে বাজারে যাবো। মানববন্ধন ,র্যালিসহ নানা কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে জেলা পরিবেশ আনোদালনের নেতা কর্মীরা শীঘ্রই মাঠে নামবো।
- সুইডেনকে উড়িয়ে দিল ফ্রান্স, শেষ ষোলোয় প্রতিপক্ষ প্যারাগুয়ে
- ৮ মাসের ভাড়া না দিয়ে হোটেল থেকে চম্পট দেন এনসিপি নেতারা
- মস্কোর স্যাটেলাইট সেন্টারে ইউক্রেনের ড্রোন হামলা
- ট্রাম্পের মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী চীন
- রক্তাক্ত জুলাই
কোটা সংস্কার আন্দোলন থেকে গণ-অভ্যুত্থান - হেরে গেলেন ট্রাম্প, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল
- মাথাপিছু ঋণ ১ লাখ ২৪ হাজার টাকা
- আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে
- গাছহীন ঢাকায় শ্বাসের কষ্ট
- নতুন পে-স্কেলের খসড়ায় মূল বেতন বাড়ছে ১৪২ শতাংশ পর্যন্ত
- দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি
- ট্রাম্পের বরখাস্ত ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট,
- তেলের দাম কমার কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের
- শেষ মুহুর্তের গোলে শেষ ষোলোর টিকিট কাটল ব্রাজিল
- জিপিএস, নজরদারি ও স্যাটেলাইট বিধ্বংসী প্রযুক্তিতে এগিয়ে চীন
- ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্যাকেজ ভ্যাট থাকছে না ক্ষুদ্র ব্যবসায়
- গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার
- ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০০
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
