শিশুকে গাঁজার বিস্কুট খাওয়ার পরামর্শ ডাক্তারের!
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০১৯
চার বছরের শিশুকে চিকিৎসার অংশ হিসেবে গাঁজা দিয়ে তৈরি বিস্কুট খাওয়াতে বলেছিলেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক চিকিৎসক। এর জন্য তার ডাক্তারি নিয়েই রীতিমতো টানাটানি শুরু হয়েছে। ডাক্তারি লাইসেন্স থাকবে কি থাকবে না সে নিয়ে এখন তাকে লড়াই করতে হচ্ছে।
২০১২ সালে শিশুটির বাবা ডাঃ উইলিয়াম এইডেলম্যানের কাছে তাকে নিয়ে গিয়েছিলেন। শিশুটি স্কুলে খুব বদমেজাজি আচরণ করছিলো। ডাঃ এইডেলম্যান রোগ নির্ণয় করে বলেন শিশুটির 'বাইপোলার ডিসঅর্ডার' এবং এডিএইচডি রয়েছে। এই দুটিই গুরুতর মানসিক রোগ। ডাঃ এইডেলম্যান তার চিকিৎসায় বলেছেন অল্প মাত্রায় গাঁজা শিশুটির বদমেজাজ নিয়ন্ত্রণ করবে।
কিন্তু বিপত্তিটা ঘটলো যখন স্কুলের নার্সকে দুপুরের খাবার সময় শিশুটিকে গাঁজা দিয়ে তৈরি বিস্কুট খেতে দেয়ার জন্য বলা হল। শিশুটির বাবাও ছোটবেলায় একই মানসিক সমস্যায় ভুগেছেন। তিনি বলেছেন, বড় হওয়ার পর যখন গাঁজা সেবন শুরু করেন তখন অনেক সুস্থির বোধ করেছেন তিনি। গাঁজা সেবন করার পর মানুষজনের প্রতি তার আচরণ ও দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে বলে জানান তিনি।এই বাবার দাবি, তার দুই ছেলের উপরেও গাঁজা একই ধরনের ইতিবাচক প্রভাব রেখেছে।
ডাঃ এইডেলম্যানের চিকিৎসা নিয়ে ক্যালিফোর্নিয়াতে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। ওই বোর্ড বলছে শিশুটির রোগ নির্ণয়ে ভুল করেছেন এই চিকিৎসক। শিশুটিকে গাঁজা দেবার জন্য নয়, তবে ভুল রোগ নির্ণয়ের জন্য তার ডাক্তারি লাইসেন্স বাতিল করার সুপারিশ করে বোর্ড। ডাঃ এইডেলম্যান এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন।
তার আইনজীবী বলছেন সাময়িকভাবে লাইসেন্স বাতিলের বিষয়টি ঠেকাতে পেরেছেন ডাঃ এইডেলম্যান। এখন নতুন করে শুনানি হবে। ১৯৯৬ সাল থেকে ক্যালিফোর্নিয়াতে চিকিৎসার জন্য গাঁজার ব্যবহার বৈধ। এমনকি শিশুদের ক্ষেত্রেও। বিশ্বব্যাপী এখন অনেক দেশেই চিকিৎসায় গাঁজার ব্যবহার বৈধ করা হচ্ছে। ডাঃ এইডেলম্যান বলছেন তিনি নিজে অন্তত এক হাজার রোগীকে গাঁজা সেবনের পরামর্শ দিয়েছেন।
সূত্র: বিবিসি বাংলা
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
