শিল্পাকে ধর্ষণের হুমকি
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০১৯
নভজ্যোৎ সিং সিধুর পক্ষ নেওয়ায় জনপ্রিয় টিভি উপস্থাপিকা শিল্পা শিন্ডেকে ধর্ষণের হুমকি দিয়েছেন অজ্ঞাত এক ব্যক্তি। কপিল শর্মার টিভি অনুষ্ঠানে পুলওয়ামা হামলা নিয়ে মন্তব্য করায় সিধুকে অনুষ্ঠানটি থেকে প্রত্যাহার করা হয়। এ ঘটনায় অনেক অভিনয়শিল্পীই সিধুর পক্ষ নিয়েছিলেন। তাঁদের অন্যতম শিল্পা শিন্ডে। এরপর থেকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে তাঁকে।
শিল্পা শিন্ডে ভারতীয় রাজনৈতিক দল কংগ্রেসের সদস্য। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর সিধুও একই দলে যোগ দেন। কপিল শর্মার অনুষ্ঠানে পুলওয়ামা হামলা প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘সন্ত্রাসীর কোনো জাত থাকে না।’ এ মন্তব্যের কারণে তাঁকে ওই অনুষ্ঠান থেকে বাদ দেওয়া হয়। যদিও বেশ কয়েকজন টিভি অভিনেতা তাঁকে সমর্থন দিয়েছিলেন। শিল্পাও তাঁদের একজন। সম্প্রতি এক সাক্ষাৎকারে শিল্পা বলেছেন, হুমকির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন তিনি। যারা তাঁকে ও বারখা দত্তের মতো নারী সাংবাদিকদের এ রকম হুমকি-ধমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখনই সময়। তিনি বলেন, ‘আমি মনে করি এই লোকগুলোও সন্ত্রাসী।’
শিল্পা শিন্ডে ও নভজ্যোৎ সিং সিধুশিল্পা বলেন, ‘সিধু-জি কী এমন খারাপ কথা বলেছেন? লোকে তাঁর বক্তব্যকে অযথাই পেঁচিয়েছে। তিনি কখন সন্ত্রাসীদের পক্ষ নিলেন? মানছি যে বন্ধু ইমরান খানের সমালোচনা না করে তিনি রাজনৈতিক ভুল করেছেন। কিন্তু তাঁরা তো একত্রে অনেক দিন খেলেছেন।’ কপিলের শো থেকে সিধুকে সরিয়ে নেওয়া এবং পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ ঘোষণা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এই নিষিদ্ধকরণ সংস্কৃতির বিরুদ্ধে। দুঃখজনক হচ্ছে, টিভি ও চলচ্চিত্র অঙ্গনের সংগঠনগুলো একই কাজ করছে। কাজ করে খাওয়ার অধিকার সবারই আছে। আমার রুটি-রুজির ওপর চড়াও হওয়ার অধিকার কারও নেই। পাকিস্তানি শিল্পীরা বলিউডে কাজ করতে আসে মেধার জোরে। একদিন তো আমিও এই নিষিদ্ধকরণের আওতায় পড়তে পারি।’
গত ১৪ ফেব্রুয়ারি ভারতের জম্বু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪৪ জন পুলিশ সদস্য মারা যান। এ ঘটনার জেরে পাকিস্তানি শিল্পীদের বলিউডে কাজ করার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ঘটনা প্রসঙ্গে সিধু বলেছিলেন, যারা হামলা চালিয়েছে তারা সন্ত্রাসী। সন্ত্রাসীরা কোনো জাতির হতে পারে না। এ মন্তব্যের কারণে কপিল শর্মার অনুষ্ঠান থেকে তাঁকে বাদ দেওয়া হয়। এমনকি ফিল্ম সিটিতে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
