শিক্ষামন্ত্রীর আশ্বাসে মাদরাসা শিক্ষকদের আন্দোলন স্থগিত
প্রকাশিত: ৯ এপ্রিল ২০১৯
টানা ছয়দিন অবস্থান কর্মসূচি পালনের পর আন্দোলন স্থগিত করেছেন স্বতন্ত্র ইবতেদায়ি শিক্ষক-কর্মচারীরা। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দাবি পূরণের আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করার ঘোষণা দিয়েছেন।
জানা গেছে, সোমবার সচিবালয়ে সমিতির দুই সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ আশ্বাস দেন। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন। সমিতির সভাপতি মাওলানা হাফেজ কাজী ফয়েজুর রহমান ও মহাসচিব কাজী মোখলেছুর রহমান বৈঠকে অংশ নেন।
বৈঠক শেষে কাজী মোখলেছুর রহমান সাংবাদিকদের জানান, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের দাবি-দাওয়ার কাগজপত্র চেয়েছেন। আমাদের বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি। বৈঠক শেষে শিক্ষক নেতারা চলমান আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।
রোদ-ঝড়-বৃষ্টি উপেক্ষা করে গত ১ এপ্রিল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারীকরণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মসূচির ৮ম দিনে আজ স্বতন্ত্র ইবতেদায়ি শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী।
সমিতির সভাপতি মাওলানা হাফেজ কাজী ফয়েজুর বলেন, ১৯৯৪ সালে একই পরিপত্রে রেজিস্টার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের বেতন ৫০০ টাকা নির্ধারণ করা হয়। বিগত সরকারের সময়ে ধাপে ধাপে বেতন বৃদ্ধি হতে হতে ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় সরকারি করা হয়।
প্রাথমিক বিদ্যালয়ের মতো সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরকারি একই সিলেবাসে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোতে শিক্ষার্থীদের পাঠদান করা হয়। প্রাথমিকের মতো ৫ম শ্রেণিতে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। প্রাথমিকের শিক্ষকদের মতোই সরকারি বিভিন্ন কাজে অংশ নেন মাদরাসা শিক্ষকরা। মাস শেষে প্রাথমিকের শিক্ষকরা ২২ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত বেতন পান। কিন্তু ইবতেদায়ি শিক্ষকরা তেমন কোনো বেতন পান না। তবুও তারা প্রাথমিক শিক্ষকদের মতো তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন।
সরকারীকরণসহ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের দাবির মধ্যে রয়েছে- স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা নীতিমালা ২০১৮ সংশোধন করে সহজ শর্তে সরকারীকরণ করা, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতি নবায়নের সহজ আইন প্রণয়ন করা, পূর্বের নিয়ম অনুযায়ী নিয়োগপ্রাপ্ত সব শিক্ষককে বহাল রাখা, প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার স্থায়ী রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা।
দুজন আলিম শিক্ষকের মধ্যে একজন এইচএসসি (সমমান) শিক্ষক অন্তর্ভুক্ত করা, প্রাথমিক বিদ্যালয়ের মতো প্রতিটি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার অফিসসহায়ক নিয়োগ প্রদান, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের পিটিআই ট্রেনিংয়ের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করা, ইবতেদায়ি মাদরাসার আসবাবপত্রসহ ভবন নির্মাণ, মাদরাসা শিক্ষা বোর্ডের কোডপ্রাপ্ত ৬ হাজার ৯৯৮ ও মন্ত্রণালয়ের আবেদন করা মাদরাসাগুলোকে কোড দিয়ে সরকারীকরণ করা।
- রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকায় পাকিস্তান হাইকমিশনার আগুনে অসুস্থ
- ৫ আগষ্ট জীবনহানির আশংকায় ছিলাম
- হাসিনার সংবাদ সম্মেলনে ঢাকা-দিল্লি সম্পর্ক উত্তপ্ত
- মিশিগানে আল সাইয়িদের ঐতিহাসিক বিজয়
- আজকাল ৯৩৩
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- পঞ্চম-অষ্টমের সমাপনীর ফল ২৪ ডিসেম্বর
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ঢাবিতে আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি
- আন্তর্জাতিক ফোরামে সিকৃবির শিক্ষার্থী
- এক যুগে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ
- আজকের সংখ্যা ৮৪৪
- তারুণ্যের বিজয় ভাবনা
- কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত
- নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
- বাংলাদেশ থেকে কর্মী নেবে মলদোভা
- জ্যাকসন হাইটসের বাঙালি আড্ডা
- ফরিদপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা আটক
- কুবির বাংলা বিভাগে পিঠা পার্বণের আয়োজন
- এক ছাতার নিচে আসছে মাধ্যমিকের উপবৃত্তি
- দেশে আয় পাঠাতে প্রবাসীদের জন্য দারুণ সুযোগ
