শারদীয় দূর্গা পূজায় পাঁচ দিনে পাঁচ রূপ!
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৯
শারদীয় দূর্গা পূজা দেখতে দেখতে দরজায় এসে কড়া নাড়ছে। তাই শুরু হয়ে গেছে মহোৎসবের আয়োজন। তবে মূল পূজার উৎসব চলে পাঁচ দিনব্যাপী। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত। তাইতো প্রতিটা দিনেই ভিন্ন ভিন্ন সাজে নিজেকে সাজাতে ব্যাস্ত নারীরা।
তাই পাঁচ দিনের এই আয়োজনে প্রত্যেক কয়টা সাজে ঘুরেফিরে সেই একই রূপে না থেকে সাজুন ভিন্ন ভিন্ন ধাঁচে। এক দিনের সাজ থেকে আলাদা থাকুক আপনার অন্যদিনের সাজটি। শাড়ির সঙ্গে ভিন্নতার ছোঁয়া থাকুক সব কয়টা দিনের সাজে। চলুন তবে জেনে নেয়া যাক আপনার পাঁচ দিনের পাঁচ রকম রূপ কেমন হবে-

স্নিগ্ধতায় পূর্ণ থাকুক ষষ্ঠী
স্নিগ্ধতায় পূর্ণ থাকুক ষষ্ঠী
ষষ্ঠী পূজার দিনে ছিমছাম সাজ মানিয়ে যাবে ভালো। পূজার শুরুতেই ঘুরে না বেড়িয়ে বেশিরভাগ মানুষ নিজের পরিবারে সময় দিয়ে থাকে, মন্ডপে প্রতিমা দেখতে বের হয়। হালকা সাজে তাই এই দিনটা কাটানো চলে। পোশাকে তাঁতের শাড়ি বেছে নিন পছন্দ মতো রঙের। উজ্জ্বল কিন্তু মিষ্টি রঙ প্রাধান্য পাবে এই সময়ে। শরতের ঝকঝকে আসমানি রঙের শাড়িতে জড়াতে পারেন নিজেকে। উপাদান নরম সুতি বা জর্জেট রাখতে পারেন বৃষ্টির কথা মাথায় রেখে। এই শাড়ির সঙ্গে সাদা মুক্তোর কয়গাছি মালা, চুলে বেলি বা চাঁপাফুল আর হাতে এলোমেলো চুড়ির দল, দারুণ মানাবে আপনার ষষ্টীর সাজে।

রঙিন রূপ সপ্তমীতে
রঙিন রূপ সপ্তমীতে
সপ্তমীতেই সাজে আনুন বদল। বদলটা চোখে পড়ার মতো হওয়া চাই। উজ্জ্বল কোনো রঙ বাছুন শাড়িতে, সবুজ, টিয়া রঙ, কমলা বা লালচে কোনো রঙ। এক রঙের শাড়ি আর প্রিন্টের বা লেইস বসানো ব্লাউজ পরা যায় এই দিন। আগের দিন খোঁপা হলে সেদিন বেণি চলবে, কিংবা ছেড়ে দেয়া চুলেই এক পাশে ফুল গুঁজে দিন। কানে বড় ঝোলা দুল আর হাতে চুড়ি, গলা না হয় খালিই থাকুক। সপ্তমীতে ঘুরে বেড়ানো হলে গয়না হালকা রাখাই ভালো।

মিষ্টি সাজে অষ্টমী
মিষ্টি সাজে অষ্টমী
কখনোই পরা হয়নি সেই রঙটা বেছে নিন অষ্টমীতে। হতেই পারে নিজেই নিজেকে চমকে দিচ্ছেন। ছাই, গাঢ় নীল, বেগুনি কিংবা বাদামি, রঙ বাছাই করা চলবে এমন কিছু। সঙ্গে সাবেকী গয়না পরা যায় ভিন্নমাত্রা আনতে। চুল পরিপাটি করে বেঁধে রাখুন। গয়না পরতে পারেন চুলেও, ঝুমকো দেয়া কাঁটা বেশ মানাবে। সঙ্গে নাকফুল বা নথ আরো নজরকাড়া করবে আপনাকে।

উচ্ছলতায় ভরপুর নবমী
উচ্ছলতায় ভরপুর নবমী
নবমীর দিন নেমন্তন্ন থাকে প্রচুর, থাকে নিজের ঘরে অতিথি আপ্যায়নের পালাও। সাজগোজে তাই উৎসবের ভাব ফুটে থাকুক ষোলোআনা। গোলাপি জামদানিটা পরে ফেলুন নবমীতেই। কিংবা মেরুন রঙের সিল্কের শাড়িটা। ভারী গয়না আর সাজে আভিজাত্য নিয়ে আসুন নবমীর উপলক্ষে। একপাশে সিঁথি টেনে এলোখোঁপা মানিয়ে যাবে, তাতে পাথরের অনুষঙ্গ জমকালো ভাব যোগ করবে আরো।

বিদায়ী সাজ দশমীতে
বিদায়ী সাজ দশমীতে
দেবী বিদায়ের পালা এলে মনে আনন্দের সঙ্গে কষ্টও থেকে যায়। তার মাঝেই চলে উৎসবের সমাপনী আয়োজন। এই দিনে সাবেকী লাল পেড়ে সাদা শাড়িই চলুক? সঙ্গে জরির আরেকটা পাড় যোগ হলে আরো দারুণ দেখাবে শাড়িটা। হালকা সোনার গয়না মানানসই বিসর্জনের দিনের সাজে থাকুক। চুল খোলাই রাখুন, কাজল আর লাল টিপের চারপাশে চুলের মেঘ মন্দ দেখাবে না।
কি জেনে নিলেন তো পাঁচ দিনের ভিন্ন ভিন্ন সাজের কথা। তাহলে এবারের দূর্গা পূজাকে আরো বেশি বিশেষ করে তুলুন। আর উৎসবের প্রতিটি দিন আনন্দে কাটান।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- কোন খাবারে কত ক্যালরি
- হতাশা রোধ করবেন যেভাবে...
