শান্তিপূর্ণ ভাবে নির্বাচন করতে নেতাকর্মীদের সেলিম ওসমানের আহবান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮
নিউজ ডেস্ক: নির্বাচনের সকল আচরণ বিধি মেনে সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে নির্বাচন পরিচালনা করতে নেতাকর্মীদের আহবান ও দিক নির্দেশনা দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও মহাজোট প্রার্থী সেলিম ওসমান।
২৪ ডিসেম্বর সোমবার বাদ আসর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রুটের সস্তাপুর এলাকায় অবস্থিত নাসিম ওসমান মেমোরিয়াল পার্ক এবং বন্দর শাহী মসজিদ এলাকায় শিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামীলীগ, জাতীয় পার্টি, বিএনপি নেতৃবৃন্দ সহ সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ ও বন্দর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের সাথে পৃথক দুটি মত বিনিময় সভায় তিনি এ আহবান রাখেন। উক্ত মত বিনিময় সভায় সেলিম ওসমানের সাথে মঞ্চে আরো উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী, এমপি সেলিম ওসমানের সহধর্মিণী মিসেস নাসরিন ওসমান, জেলা জাতীয় পার্টি আহবায়ক আবুল জাহের, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত শহীদ বাদল, জাতীয় পরিষদের সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি চন্দন শীল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পিপি অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এমএ রশিদ, মহানগর জাতীয় পার্র্টির সদস্য সচিব আকরাম আলী শাহীন, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি প্রফেসর শিরীন বেগম। এ সময় সেলিম ওসমান সকলের উদ্দেশ্যে বলেন, আপনারা সকলে নির্বাচন কমিশনের আচরন বিধি শতভাগ মেনে নির্বাচনের কার্যক্রম পরিচালনা করবেন।
কোন অবস্থায় যেন নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন। কোন প্রকার গুজবে আপনারা নিজেরাও কান দিবেন না পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও যেন বিভ্রান্তি সৃষ্টি না হয় সে বিষয়ে খেয়াল রাখবেন। এ ছাড়াও তিনি সকলের প্রতি অন্যান্য দিক নির্দেশনা প্রদান করেন। এমপি সেলিম ওসমানের সহ ধর্মিনী মিসেস নাসরিন ওসমান আবু আহম্মেদ শহীদ বাদল, অ্যাডভোকেট আনিসু রহমান দিপু, অ্যাডভোকেট খোকন সাহাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে বলেন, অনেকেই মনে করেন তাদের সাথে আমাদের মনোমালিন্য হয়েছে। আসলে বিষয়টি তা নয়।
আমার কাছে বাদল, দিপু, খোকন সাহা শামীম ওসমানের মতই অত্যন্ত সেহ্নের ছোট ভাই। ওরা হয়তো নির্বাচনে মনোনয়ন দাবী করে ছিল। সেটা যে কেউই দাবী করতে পারেন। আবার ওরাই কিন্তু এমপি সেলিম ওসমানের নির্বাচন কার্যক্রম সক্রিয় ভাবে পালন করে যাচ্ছে আজকে আমরা সবাই একই মঞ্চে এখানে উপস্থিত। আমি সকলের প্রতি আহবান রাখবো, বিগত বছর গুলোতে আপনাদের সকলের প্রিয় এমপি সেলিম ওসমান যেমন অনেক ত্যাগ স্বীকারের মাধ্যমে এলাকার উন্নয়ন এবং জনগনের সেবায় নিয়োজিত রেখেছেন। আমরাও আগামী নির্বাচনে উনাকে লাঙ্গল প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করে আবারো সাংসদ নির্বাচিত করবো।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ড কাউন্সিলর জমশেদ আলী ঝন্টু, ১২নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত হাশেম শকু, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর শফি উদ্দিন আহম্মেদ প্রধান, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন, নারী কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী, কলগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন, মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদ হোসেন, ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আহম্মেদ, ও মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান এম,এ সালাম সহ প্রতিটি ইউনিয়ন পরিষদ এলাকার মেম্বারবৃন্দরা।
- ‘আমি এনগেজড তবে বিয়ে হয়নি’
- যুক্তরাষ্ট্রে ভোটের নিয়ম কঠোর করার পক্ষে ট্রাম্প
- হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড উল্লেখ করে মানচিত্র প্রকাশ
- ইরান সংকটে পড়া ট্রাম্প কেন কিমের দিকে ঝুঁকছেন
- মৃত স্বামীকে শেষ দেখা দেখতে পারবেন কি দীপু মনি?
- ৫০ প্লট ৩৬ দখলদার
- নেপালের সেনাবাহিনীর জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান
- তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত `রূঢ় ও অহংকারী`: বীণা সিক্রি
- আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
- আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি
- প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
- র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন
- ওমানে বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
- তারেক রহমানের ভারত সফর নিয়ে কঠিন শর্ত বাংলাদেশের
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
