লাভ জিহাদের সমালোচনার মুখে সার্ফ এক্সেল বিজ্ঞাপন
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯
দিনকয়েক পর হোলি। রঙের উৎসবে মেতে উঠবে গোটা ভারত। আর সেই হোলির কথা মাথায় রেখেই একটি বিজ্ঞাপন তৈরি করেছিল সার্ফ এক্সেল। টিভির পর্দায় চোখ রাখলেই সে বিজ্ঞাপন দেখা যাচ্ছে। কিন্তু সম্প্রতি জনরোষের মুখে পড়েছে বিজ্ঞাপনটির বিষয়বস্তু। নেটদুনিয়ায় কট্টরপন্থীদের কড়া সমালোচনার শিকার সার্ফ এক্সেল। দাবি, এই বিজ্ঞাপন লাভ জিহাদেরই প্রচার করছে।
সংবাদ প্রতিদিন পত্রিকার খবরে বলা হয়, ডিটার্জেন্ট প্রস্তুতকারী সংস্থাটির নতুন বিজ্ঞাপনটি তৈরি শিশুদের নিয়ে। যেখানে এক হিন্দু কিশোরী তার মুসলিম বন্ধুকে হোলির রঙ থেকে বাঁচিয়ে মসজিদ পর্যন্ত পৌঁছে দিচ্ছে। মুসলিম কিশোর যাচ্ছে নামাজ পড়তে। আর বান্ধবী জানিয়ে রাখছে, নামাজ পড়ে বের হলে তাকেও হোলির রঙে রাঙিয়ে দেওয়া হবে। হোলির মতো রঙিন উৎসবে সম্প্রীতির বার্তা দিতেই ২৭ ফেব্রুয়ারি মুক্তি পায় বিজ্ঞাপনটি। যার ট্যাগ লাইনে বলা হয়েছে, রঙ যদি বন্ধুত্বের পথ প্রশস্ত করে, তবে রঙ ভাল। মুক্তির ক’দিনের মধ্যেই ইউটিউবে আট লক্ষেরও বেশি মানুষ তা দেখে ফেলেছেন।
বিজ্ঞাপনটি বেশি করে নজরে আসতেই বিপাকে সংস্থা। নেটদুনিয়ায় এর বিরুদ্ধে সুর চড়িয়েছে হিন্দু কট্টরপন্থীরা। অনেকের অভিযোগ, এমন বিজ্ঞাপন বাচ্চাদের মধ্যেও লাভ জিহাদের মানসিকতা ছড়িয়ে দিচ্ছে। শুধু তাই নয়, এখানে হোলির থেকে নামাজ পড়াকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
টুইটারে boycottSurfexcel হ্যাশট্যাগ দিয়ে একের পর এক টুইট করে চলেছে উগ্র হিন্দুত্ববাদীরা। প্রত্যেকেরই দাবি, বিজ্ঞাপনে হিন্দুত্বকে অসম্মান করা হয়েছে। কারণ এখানে দোলের রঙকে ‘দাগ’ বলে উল্লেখ করা হয়েছে। যা একেবারেই মেনে নেওয়া যায় না। বিজ্ঞাপনটি হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে বলেও অভিযোগ তোলা হয়েছে।
তবে শুধু হিন্দুরাই নন, মুসলিম কট্টরপন্থীরাও বিজ্ঞাপনটির তীব্র নিন্দা করেছেন। তাদের অভিযোগ, এখানে মুসলিম কিশোরকে অপমান করা হয়েছে। কারণ বিজ্ঞাপনটিতে দেখানো হয়েছে, কিশোরকে মসজিদে যেতে এক হিন্দু কিশোরীর সাহায্য নিতে হয়েছে।
তবে হাজার সমালোচনা হলেও অনেকেই বিজ্ঞাপনের নেপথ্য ভাবনাকে কুর্নিশ জানিয়েছেন। কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম টুইট করেন, ‘যারা বিজ্ঞাপন নিয়ে আপত্তি জানাচ্ছেন, তারা আসলে ভারতীয় সংস্কৃতিরই পরিপন্থী।’
একই সুর জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মুখে। তথাকথিত ‘ভক্ত’দের একহাত নিয়ে বিজ্ঞাপনের প্রশংসা করেছেন তিনি। বলেন, ‘আমার একটা ভাল পরামর্শ আছে। সার্ফ এক্সেল দিয়ে ভক্তদের ভালভাবে ধোয়া হোক। কারণ এই ডিটার্জেন্ট ভাল দাগ পরিষ্কার করে।’
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
