রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬
সংঘবদ্ধ একটি প্রতারকচক্রের মাধ্যমে রোহিঙ্গাদের হাতে এখন বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মনিবন্ধন এবং পাসপোর্ট। কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে শুরু করে দেশের বিভিন্ন অঞ্চলে এই চক্রের সদস্যরা সক্রিয় রয়েছে। ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে অবৈধ লেনদেনের মাধ্যমে রোহিঙ্গাদের জন্মনিবন্ধন, এনআইডি ও পাসপোর্ট তৈরি করা যাচ্ছে। বেশির ভাগ ক্ষেত্রেই ফরিদপুর এবং চট্টগ্রামের স্থানীয় অধিবাসীদের পরিচয় ব্যবহার করা হচ্ছে। একেকজন রোহিঙ্গার কাছে একাধিক সিম কার্ডও পাওয়া যাচ্ছে। এসব সিম কার্ড ব্যবহার করে সংঘবদ্ধ অপরাধে জড়িয়ে পড়ার প্রমাণও মিলছে। ভুয়া এনআইডি বা অন্যের পরিচয়পত্র ব্যবহার করে এসব সিম তোলা হয়েছে। বাংলাদেশি পাসপোর্ট দিয়ে বিদেশে গিয়ে সেখানে অপকর্ম করায় বাংলাদেশের বদনাম হচ্ছে। এতে একদিকে যেমন ক্ষুণ্ন হচ্ছে দেশের ভাবমূর্তি, অন্যদিকে মারাত্মক হুমকির মুখে পড়ছে জাতীয় নিরাপত্তা। এ কাজে সক্রিয় নারায়ণগঞ্জের একটি চক্রকে চিহ্নিত করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তাদের আইনের আওতায় আনার চেষ্টা চালাচ্ছে পুলিশের বিশেষায়িত এই ইউনিট। খবর সংশ্লিষ্ট সূত্রের।
বিশেষজ্ঞদের মতে, রোহিঙ্গাদের এনআইডি ও পাসপোর্ট জালিয়াতির কুপ্রভাব পড়ছে বাংলাদেশের বৈদেশিক শ্রমবাজারে। বিদেশের মাটিতে রোহিঙ্গারা বাংলাদেশি পরিচয়ে অপরাধ, জালিয়াতি বা বিশৃঙ্খলায় জড়িয়ে পড়ায় সামগ্রিকভাবে বাংলাদেশের নাগরিকদের ইমেজ সংকটে ফেলে দিচ্ছে। এর ফলে বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসা প্রক্রিয়া আরও জটিল হয়ে পড়ছে। এটি রেমিট্যান্স প্রবাহের জন্যও দুঃসংবাদ। অপরদিকে দিনে দিনে নিুমুখী হচ্ছে বাংলাদেশের পাসপোর্টর মান। সম্প্রতি এ ধরনের অপরাধ প্রবণতা আগের চেয়ে অনেক বেড়েছে।
এপিবিএন সূত্র জানিয়েছে, বিভিন্ন অপরাধে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদে এসব তথ্য বেরিয়ে আসছে। এ বিষয়ে এপিবিএন সদর দপ্তরের পুলিশ সুপার (এসপি, মিডিয়া) আসমা বেগম রিটা যুগান্তরকে বলেন, স্থানীয় কিছু অসাধু দালাল চক্রের সদস্য ও কর্মকর্তাদের যোগসাজশ ছাড়া এই ধরনের অপরাধমূলক কাজ করা অসম্ভব। নারায়ণগঞ্জ ও সীমান্ত এলাকাসহ যেসব পয়েন্টে এই জালিয়াত চক্র সক্রিয়, তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার চেষ্টা চলছে। সমস্যা সমাধানে রোহিঙ্গাদের জন্য সুনির্দিষ্ট ও কঠোরভাবে ট্র্যাকযোগ্য ডেডিকেটেড সিম ব্যবস্থার প্রবর্তন করা উচিত বলে তিনি মনে করেন। তার মতে, পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার ক্ষেত্রে বায়োমেট্রিক যাচাই ব্যবস্থা আরও নিখুঁত করা উচিত।
এসব ঘটনায় উদ্বিগ্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, ২২ জুন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৫ এর জামতলীর বাসিন্দা আব্দুল হাফেজ (২০) রাতে ফুটবল খেলা দেখতে গিয়ে নিখোঁজ হন। ৪ জুলাই ক্যাম্পের ব্লক-এইচ/৭ এর একটি সেপটিক ট্যাংক থেকে তার পচা ও অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে উখিয়া থানায় ১৬ জনের নামে হত্যা মামলা করেন। এসব ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে প্রধান আসামি মোহাম্মদ রফিক কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে রোহিঙ্গাদের এনআইডি কার্ড, পাসপোর্ট এবং মোবাইল সিমের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। এছাড়া ৪ জুন ৯ নম্বর ক্যাম্প থেকে শিশু আলহাম অপহৃত হয় এবং ১৪ জুন তার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। এছাড়া অতি সম্প্রতি বেশ কয়েকটি ভয়ংকর অপকর্ম ও অপরাধের ঘটনায় গ্রেফতার রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদে জালিয়াতির মাধ্যমে জন্মনিবন্ধন, এনআইডি কার্ড ও পাসপোর্ট তৈরির নানা তথ্য উঠে এসেছে।
এপিবিএন-১৪ সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে জাল টাকা, অস্ত্র ও মাদক ব্যবসা ও চাঞ্চল্যকর বেশ কয়েকটি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে রোহিঙ্গাদের জন্মনিবন্ধন, এনআইডি ও পাসপোর্ট তৈরির বিষয়টিও উঠে আসে। এছাড়া ১৩ ফেব্রুয়ারি আব্দুল আমিন নামের এক যুবককে ৭৮ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার করা হয়। মধুরছড়া ক্যাম্পের রোহিঙ্গা কিশোর শফিউল আলমকে মালয়েশিয়া পাঠানোর প্রলোভনের অভিযোগে ৭ ফেব্রুয়ারি করিম উল্লাহকে, ১২ মার্চ ১৩ হাজার ৩০০ ইয়াবাসহ একই পরিবারের চারজন এবং ১৮ মে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও ৪৩ হাজার ৬০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার এবং তাদের জিজ্ঞাসাবাদে রোহিঙ্গাদের জাল-জালিয়াতির ঘটনার তথ্য প্রকাশ্যে আসে। এছাড়া এপিবিএন-১৬ এর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে একই ধরনের তথ্য পাওয়া গেছে।
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প
- মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ
- ১২৪৩ কোটি টাকা আত্মসাৎ
- রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার
- বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
- চারদিনের রাষ্ট্রীয় সফরে টোকিও`র পথে প্রধানমন্ত্রী
- সাজেক সড়কে অবরোধ অব্যাহত, মাটিরাঙ্গায় অস্ত্র নিয়ে মহড়া
- বিসিবি থেকে চাকরি হারালেন আশরাফুল
- ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে: নেতানিয়াহু
- সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী
- ৮ যুদ্ধ থামিয়েছি, তবুও নোবেল পেলাম না: ট্রাম্প
- রাজধানীমুখী মানুষের ঢল
- আতঙ্ক ছড়াচ্ছে কারা
- পারস্য উপসাগরে মার্কিন জাহাজ ঢুকতে দেবে না ইরান
- ‘তদন্তের স্বার্থে’ রুমির বিষয়ে পুলিশের সিদ্ধান্ত বদল
- সীমান্ত পেরিয়ে বাংলাদেশিদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করল বিএসএফ
- কেলার উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর স্বাগত অনুষ্ঠান সম্পন্ন
- জ্যামাইকায় সেলিম-আলী পরিষদের প্যানেল পরিচিতি ও নির্বাচনী সভা
- ডিভি লটারি স্থগিত চেয়ে আদালতে ট্রাম্প প্রশাসনের আপিল
- আমেরিকার প্রতিটি শিশু জন্য স্পেসএক্সের শেয়ার
- জেএমসি’র স্পেশাল ফান্ড রেইজিং কাল
- জিপ কোডের ভিত্তিতে ভোটকেন্দ্র নির্ধারণ
- আটলান্টিক সিটিতে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা ১০ নভেম্বর
- কুনু-ফিরোজ প্যানেলের ব্রুকলিনের সভা অনুষ্ঠিত
- ইসরায়েলসহ ১২ দেশে নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র
- সাবেক চিফ প্রসিকিউটরে তাজুল ইসলামের সঙ্গে মতবিনিময়
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের সাধারণ সম্পাদক ড. সাদিয়া
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর
- লেখকের অঙ্গনের ৩০তম গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
