বুধবার   ১৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ৩১ ১৪৩৩   ০৩ রবিউস সানি ১৪৪৮

সর্বশেষ:
৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম

রেলের জমিতে দখলের রাজত্ব

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬  

সারা দেশে বছরের পর বছর রেলওয়ের জমিতে দখলদারদের রাজত্ব চলছে। রেলের মোট ৩১ হাজার ৮৬০ একর জমির মধ্যে ৩ হাজার ২৪ দশমিক ৮৪ একর জমি দখলদারদের কবজায়। এর মধ্যে পূর্বাঞ্চলে ৩১৬ দশমিক ১৯ একর এবং পশ্চিমাঞ্চলে ২ হাজার ৭০৮ দশমিক ৬৫ একর জমি বেদখল হয়ে আছে। দখল হওয়া এসব জমিতে কোথাও গড়ে উঠেছে দোকানপাট, কোথাও বসতি, আবার কোথাও চলছে বাণিজ্যিক কার্যক্রম। অনেক জায়গায় আবার রাজনৈতিক দলের কার্যালয়ও আছে। অভিযোগ আছে, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দিনের পর দিন চলছে এই দখল। সরকারি সম্পত্তি উদ্ধারে নানা উদ্যোগের কথা বলা হলেও বাস্তবে থামছে না দখলদারদের রাজত্ব। 

রেলওয়ে সূত্রমতে, রেলের পূর্বাঞ্চলের দখল হওয়া জমির মধ্যে ১২২ দশমিক ৬ একর জমি ঢাকা বিভাগে এবং ১৯৩ দশমিক ৫৯ একর জমি চট্টগ্রাম বিভাগে। পশ্চিমাঞ্চলের মধ্যে ১ হাজার ১৭৬ দশমিক ৩৭ একর জমি লালমনিরহাট অঞ্চলে এবং ১ হাজার ৫৩২ একর জমি পাকশী অঞ্চলে। অর্থাৎ সবচেয়ে বেশি জমি বেদখল হয়েছে পাকশী অঞ্চলে।-বাংলাদেশ প্রতিদিন 

ঘটনা এক. রাজধানী ঢাকার প্রথম রেলস্টেশন ফুলবাড়িয়ায় রেলওয়ের ৩ দশমিক ৯৭ একর জমি বেদখল হয়ে আছে। চার দশকেও তা উদ্ধার করা যায়নি। কর্তৃপক্ষেরও কোনো ভ্রুক্ষেপ নেই।  

ঘটনা দুই. রাজশাহীর গোদাগাড়ী সেকশন রেললাইনটি ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পরপর বন্ধ হয়ে যায়। ১৯২৩ সালে নির্মিত ২৫ দশমিক ৮৪ কিলোমিটার দীর্ঘ এ সেকশনে রেলের জমির পরিমাণ ৭২০ একর। যার বর্তমান বাজারমূল্য প্রায় ২ হাজার কোটি টাকা। এ জমির এক ছটাকও রেলের হাতে নেই। পুরোটাই বেদখলে আছে। আইন না থাকলেও এসব জমি একের পর এক হাতবদল হচ্ছে।

রেলের জমিরেলওয়ের ভূ-সম্পত্তি রক্ষার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা বলছেন, দখলদারদের বেশির ভাগের সঙ্গেই রাজনৈতিক দলের সম্পর্ক আছে। এ কারণেই অধিকাংশ সময় দখলমুক্ত করা যায় না। তবে রেলওয়ের কিছু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশেও জমি দখলের অভিযোগ আছে। বিশেষ করে রেলের শ্রমিক নেতাদের কারণে অনেক জায়গাই দখলমুক্ত করা যায় না।

রাজধানী ও আশপাশের চিত্র : নারায়ণগঞ্জ থেকে ঢাকা আসার পথে জুরাইন রেলগেটের দুই পাশে জুরাইন নিউ সুপার মার্কেট এবং জুরাইন রেলওয়ে বাজার ক্ষুদ্র ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির প্রায় ৪০০ দোকান গড়ে উঠেছে। রেলওয়ের মালিকানাধীন এ জায়গায় একাধিকবার উচ্ছেদ অভিযান চালানো হলেও কার্যকর রক্ষণাবেক্ষণের অভাবে তা পুনরায় দখল হয়ে যায়। সায়েদাবাদ থেকে জুরাইন পর্যন্ত পুরো এলাকাজুড়েই একই চিত্র। নারায়ণগঞ্জ থেকে টঙ্গী পর্যন্ত ৩৫ কিলোমিটার রেললাইনের দুই পাশের ১৭২ একর জমি ব্যক্তি ও প্রতিষ্ঠানের দখলে চলে গেছে। এই রুটে অর্ধশতাধিক ছোটবড় বাজার গড়ে উঠেছে। জাল দলিল ও ভুয়া কাগজপত্রের মাধ্যমে বহুতল ভবনও নির্মাণ করা হয়েছে। এ ছাড়া বিমানবন্দর ও তেজগাঁও রেলস্টেশন এলাকায় ১৯ একর এবং নারায়ণগঞ্জ রেলস্টেশনের বাইরে ২৯ একর জমি বেদখলে রয়েছে। তেজগাঁও রেলওয়ে বস্তিতে প্রায় আড়াই হাজার ঝুপড়ি ঘর থেকে একটি চক্র নিয়মিত ভাড়া তুলছে। খিলগাঁও রেলওয়ে ক্রসিংয়ের দুই পাশে ৩ শতাধিক অবৈধ দোকানপাট রয়েছে। সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সময় একবার এসব উচ্ছেদ করা হলেও পরবর্তীতে তা পুনরায় দখল হয়ে যায়। একইভাবে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের দুই পাশ, সিলেটের শায়েস্তাগঞ্জ এবং জামালপুরসহ বিভিন্ন এলাকায় একই অবস্থা চলছে।

নিরাপত্তা ঝুঁকি ও আইন অমান্য : নিয়ম অনুযায়ী যেকোনো দুর্ঘটনা এড়াতে ও বাড়তি সতর্কতার জন্য রেললাইনের উভয় পাশে ১০ ফুট জায়গা ফাঁকা রাখার বিধান রয়েছে। অথচ রাজধানীসহ দেশের জেলা শহরগুলোতে এ নিয়মের কোনো বালাই নেই। ঢাকা অঞ্চলের নারায়ণগঞ্জ, গেন্ডারিয়া, শ্যামপুর, জুরাইন, শাহজাহানপুর, মালিবাগ, মগবাজার, কারওয়ান বাজার, তেজগাঁও, নাখালপাড়া, উত্তরা এবং টঙ্গীর বিভিন্ন অংশে রেললাইনের দুই ধারে বস্তি, দোকান, বাজার, ছাপড়া ঘর এবং রাজনৈতিক দলের নামে-বেনামে পাকা ও আধা-পাকা স্থাপনা গড়ে উঠেছে। অনেক স্থানে এই জমি দখল করে সরকারি-আধা সরকারি প্রতিষ্ঠান এমনকি বাস ও ট্রাকের স্ট্যান্ডও তৈরি করা হয়েছে।

দখল টিকিয়ে রাখতে আইনি মারপ্যাঁচ ও জনবলসংকট : রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগের কর্মকর্তাদের মতে, পর্যাপ্ত জনবলের অভাবে চাইলেও নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা সম্ভব হয় না। অন্যদিকে দখলদাররা আদালতে মামলা করে এবং স্থগিতাদেশ নিয়ে নিজেদের দখল পাকা করে তোলে। ঢাকায় রেল ভবনে রেলের জমি নিয়ে চলমান মামলার সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান না থাকলেও ভূ-সম্পদ বিভাগের কর্মকর্তাদের ধারণা, মামলার সংখ্যা হাজার ছাড়িয়ে যাবে।

ইজারা দেওয়া জমিও বেহাত : রেলের ইজারা দেওয়া সম্পত্তির একটি বড় অংশও বেহাত হয়েছে। কৃষিকাজের জন্য ইজারা দেওয়া জমি ব্যবহার করা হচ্ছে বাণিজ্যিক কাজে। এসব জায়গায় নির্মাণ করা হয়েছে বহুতল ভবন ও মার্কেট। সরকারি বিভিন্ন সংস্থা ও ধর্মীয় প্রতিষ্ঠানের নামেও রেলের জমি দখলের অভিযোগ রয়েছে।

রাজশাহীর গোদাগাড়ী সেকশনে রেলের মোট জমির পরিমাণ ৭২০ একর। যার বর্তমান বাজারমূল্য প্রায় ২ হাজার কোটি টাকা। বিপুল পরিমাণ এ জমির এক ছটাকও রেলের হাতে নেই। পুরোটাই বেদখলে আছে। সম্প্রতি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ রেলওয়ের অনুমোদন না নিয়েই আমনুরা-গোদাগাড়ীর রেলবাজার পর্যন্ত পরিত্যক্ত লাইনটির ওপর দিয়ে পাকা সড়ক করেছে।

আমনুরা-গোদাগাড়ী সেকশনের দিগরাম-ঘুণ্টিঘর এলাকায় রেলের একটি বড় পুকুর অবৈধভাবে দখল ও ভরাট করে প্লট আকারে বিক্রি করছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ইসরাইল মোড়ল ও তার সহযোগীরা। ৩ লাখ টাকা কাঠা করে প্লট বিক্রি করছেন তিনি। রেলের জমি প্লট করে বিক্রি করলেও পশ্চিম রেলের ভূ-সম্পত্তি বিভাগ খবরই পায়নি। এভাবেই পশ্চিমাঞ্চলজুড়ে রেলের হাজার হাজার কোটি টাকার সম্পত্তি বেদখল হয়ে গেছে।

পশ্চিম রেলের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা গোলাম সারওয়ার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অবৈধ দখলদারের বিরুদ্ধে রেলওয়ে অভিযান চালায়। যখন খবর পাওয়া যায় কোথাও দখল হচ্ছে, সেখানেই অভিযান চালানো হয়। আবার অনেক জায়গায় উচ্ছেদ অভিযানে গেলেই দখলদাররা আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে হাজির হন।

জানা যায়, চট্টগ্রাম নগরীর বাণিজ্যিক এলাকায় রয়েছে রেলওয়ের একটি ডেবা, যেটি ‘আগ্রাবাদ ডেবা’ নামে পরিচিত। ২৭ একরের বেশি আয়তনের ডেবাটির চারপাশ দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে কাঁচা-পাকা শত শত ঘরবাড়ি ও দোকানপাট। বিগত সময়ে বেশ কয়েকবার উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও ফের নতুন করে গড়ে উঠেছে বিভিন্ন অবৈধ স্থাপনা। এসব স্থাপনার কারণে ভরাট হয়ে যেতে বসেছে ২৭ একরের বৃহত্তম এই জলাশয়টি।

কর্তৃপক্ষ কী বলছেন : বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (ভূ-সম্পত্তি) মো. আবরার হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা প্রায়ই অভিযান পরিচালনা করি। কিন্তু আবার দখল হয়ে যায়।  রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ সবুক্তগীন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কেউ রেলওয়ের সম্পত্তি দখল করে পার পাবে না। আমরা ম্যাজিস্ট্রেট ও পুলিশের সহযোগিতা নিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। 

পশ্চিম রেলের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা গোলাম সারওয়ার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, যখন খবর পাওয়া যায় কোথাও দখল হচ্ছে, সেখানেই অভিযান চালানো হয়। আবার অনেক জায়গায় উচ্ছেদ অভিযানে গেলেই দখলদাররা আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে হাজির হন।

এ প্রসঙ্গে রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘রেলের জায়গা দখলমুক্ত করা হবে। যত বড় প্রভাবশালীই হোক, রেলের জায়গা দখল করে রাখতে পারবে না। রেলের জায়গা নতুন করে বেসরকারি খাতে লিজ দেওয়া হবে না।’

বিশেষজ্ঞ কী বলছেন : ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ও নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, রেলের জায়গা দখলকারীদের সঙ্গে রেল কর্তৃপক্ষের কারও কারও আঁতাত রয়েছে। আবার ভূমি দখলকারীরা কখনো কখনো ভুয়া কাগজপত্র তৈরি করে আদালতে মামলা করেন। দীর্ঘদিন এ মামলার রায় না হওয়ায় দখলকৃত জায়গা ফেরত পাওয়া যায় না। তিনি বলেন, দখল হয়ে যাওয়া রেলের জায়গা উদ্ধার করা গেলে রেল সম্প্রসারণে কাজে দেবে। সারা দেশে দখলদারদের তালিকা করা উচিত। 

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর