রাষ্ট্রীয় কাজে বিদেশ ভ্রমণে ভাতা বাড়ল
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই ২০১৯
বিশ্বব্যাপী জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় সরকারি কাজে বিদেশ ভ্রমণের ভাতাসহ অন্যান্য সুবিধা বাড়ানো হয়েছে। ২০১২ সালে এ সংক্রান্ত একটি অফিস আদেশ মঙ্গলবার প্রজ্ঞাপন আকারে জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
সরকারি কাজে বিদেশ ভ্রমণকালে বৈদেশিক মুদ্রায় প্রাপ্য ভ্রমণভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা শিরোনামে এ অফিস আদেশে বলা হয়, বিশ্বব্যাপী জীবনযাত্রার ব্যয় (হোটেল ভাড়া, যাতায়াত, খাদ্য ইত্যাদি ব্যয়) উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ফলে সরকারি কাজে বিদেশ ভ্রমণকালে বৈদেশিক মুদ্রায় প্রাপ্য ভ্রমণভাতাসহ অন্যান্য ভাতার হার পুনঃনির্ধারণ করে এ নীতিমালা জারি করা হলো।
‘এ নীতিমালা অনুযায়ী আগের সব নির্দেশমালা রহিতপূর্বক মন্ত্রী, জাতীয় সংসদের সদস্য, সরকারি কর্মকর্তা-কর্মচারী, বেসরকারি ব্যক্তি ও অন্যান্যদের বৈদেশিক মুদ্রায় প্রাপ্য ভ্রমণভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাবলী নির্দেশক্রমে নির্ধারণ করা হলো।’
বৈদেশিক মুদ্রায় প্রাপ্য ভ্রমণভাতা নির্ধারণে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্যদের নিম্নবর্ণিত কয়েকটি পর্যায়ে ভাগ করা হয়েছে।
যেমন-
বিশেষ পর্যায়: (ক) (১) জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতি । (২) কেবিনেট মন্ত্রী, ডেপুটি স্পিকার ও কেবিনেট মন্ত্রীর পদমর্যাদাসম্পন্ন ব্যক্তি।
(খ) (১) প্রতিমন্ত্রী, সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার, পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান, উপমন্ত্রী এবং অনুরূপ পদমর্যাদাসম্পন্ন ব্যক্তি।
(২) মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব ও সেনা/নৌ/বিমান বাহিনীর প্রধান। (৩) জাতীয় সংসদের সদস্য। এবং (৪) অধিক্ষেত্রাধীন এলাকার মধ্যে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনের প্রধান যথা- রাষ্ট্রদূত ও হাইকমিশনার।
সাধরণ পর্যায়: (ক) (১) সরকারি কর্মকর্তা যাদের বেতনক্রমের সর্বোচ্চ মূল বেতন ৩৫ হাজার ৬০০ টাকা বা তদূর্ধ। (২) অধিক্ষেত্রাধীন এলাকার বাইরে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনের প্রধান যথা- রাষ্ট্রদূত ও হাইকমিশনার। (৩) সরকারি প্রতিনিধি দলের বেসরকারি নেতা।
(খ) (১) সরকারি কর্মকর্তা যাদের বেতনক্রমের সর্বোচ্চ মূল বেতন ২০ হাজার ৩৭০ টাকা বা তদূর্ধ্ব কিন্তু ৩৫ হাজার ৬০০ টাকার নিম্নে। (২) সরকারি প্রতিনিধি দলের বেসরকারি সদস্য।
(গ) দ্বিতীয় শ্রেণির সরকারি কর্মকর্তা এবং তৃতীয় শ্রেণির কর্মচারী যাদের বেতনক্রমের সর্বোচ্চ মূল বেতন নয় হাজার ৭৪৫ টাকা বা তদূর্ধ, কিন্তু ২১ হাজার ৬০০ টাকার নিম্নে।
(ঘ) সরকারি কর্মচারী, যাদের বেতনক্রমের সর্বোচ্চ মূল বেতন নয় হাজার ৭৪৫ টাকার নিম্নে।
সরকারি কাজে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রায় ভ্রমণ ও অন্যান্য ভাতা প্রদানের জন্য বিশ্বের দেশসমূহকে নিম্নোক্ত তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। এগুলো হলো-
গ্রুপ- ১: জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, চীন, হংকং, বাহারাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরান, কুয়েত, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মেক্সিকো, রাশিয়া, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, ইতালি, সুইডেন, জার্মানী, গ্রিস, নেদারল্যান্ড, পর্তুগাল, স্পেন, তুরস্ক এবং ইউরোপ, ওশেনিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশসমূহ।
গ্রুপ- ২: উজবেকিস্তান, জর্ডান, ইরাক, লেবানন, ফিলিপাইন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মিয়ানমার, মালদ্বীপ, ওমান, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, কেনিয়া, মরিসাস, সুদান, সিয়ারালিয়ন, দক্ষিণ আফ্রিকা, মিশর, লিবিয়া, মরক্কো এবং আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশসমূহ।
গ্রুপ- ৩: নেপাল, ভিয়েতনাম, ভুটান, শ্রীলংকা, আফগানিস্তান এবং এশিয়ার অন্যান্য দেশসমূহ।
বিশেষ পর্যায়ভুক্ত ব্যক্তিবর্গের প্রাপ্য দৈনিক ভাতা। (ক) (১) জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতি রাষ্ট্রীয় কাজে বিদেশ ভ্রমণকালে গ্রুপ-১ এর দেশসমূহের জন্য হোটেল ভাড়া বাবদ পাবেন প্রতিদিন ৫৬০ মার্কিন ডলার, গ্রুপ- ২ এর দেশসমূহের জন্য পাবেন ৪৫৯ ডলার এবং গ্রুপ- ৩ এর দেশসমূহের জন্য পাবেন ৩৯৩ ডলার। একই সঙ্গে নগদ ভাতা হিসেবে পাবেন যথাক্রমে ১২৭ ডলার, ১০১ ডলার এবং ১০১ ডলার।
বিশেষ পর্যায়ভুক্ত ব্যক্তিবর্গের প্রাপ্য দৈনিক ভাতা। (ক) এর (২) কেবিনেট মন্ত্রী, ডেপুটি স্পিকার ও কেবিনেট মন্ত্রীর পদমর্যাদাসম্পন্ন ব্যক্তিরা রাষ্ট্রীয় কাজে বিদেশ ভ্রমণকালে গ্রুপ- ১ এর দেশসমূহের জন্য হোটেল ভাড়া বাবদ পাবেন প্রতিদিন ৪২০ মার্কিন ডলার, গ্রুপ- ২ এর দেশসমূহের জন্য পাবেন ৩৪৬ ডলার এবং গ্রুপ- ৩ এর দেশসমূহের জন্য পাবেন ২৯৫ ডলার। একই সঙ্গে নগদ ভাতা হিসেবে পাবেন যথাক্রমে ১২৭ ডলার, ১০১ ডলার এবং ১০১ ডলার।
(গ) বিশেষ পর্যায়ভুক্ত (খ) উপ-পর্যায়ের অন্তর্ভুক্ত অন্যান্য ব্যক্তিবর্গরা রাষ্ট্রীয় কাজে বিদেশ ভ্রমণকালে গ্রুপ- ১ এর দেশসমূহের জন্য হোটেল ভাড়া বাবদ পাবেন প্রতিদিন ৩১২ ডলার, গ্রুপ- ২ এর দেশসমূহের জন্য পাবেন ২৬২ ডলার এবং গ্রুপ- ৩ এর দেশসমূহের জন্য পাবেন ২৩০ ডলার। একই সঙ্গে নগদ ভাতা হিসেবে পাবেন যথাক্রমে ১০১ ডলার, ৮৭ ডলার এবং ৮৭ ডলার।
- ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা
- আবারও যুদ্ধ ও অবরোধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
- পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর
- এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ
- এমপিরা ‘ঋণখেলাপি’ নন, ‘ঋণগ্রস্ত’—স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি
- নিউইয়র্কে ভাড়া স্থিতিশীল রাখার দাবিতে বিক্ষোভ
- শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড
- পারমাণবিক অস্ত্র তৈরি করবে না ইরান, পাবে বিপুল বিনিয়োগ
- বিমানভর্তি অর্থ দিয়ে ইরানকে চুক্তিতে রাজি করিয়েছিলেন ওবামা
- ভারত জোর করে মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে, অভিযোগ এইচআরডব্লিউর
- মোদি শান্ত ধীরস্থির এবং একজন জাঁদরেল খেলোয়াড়, আমি তেমন নই:ট্রাম্প
- জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের
- ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে
- দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
- প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে কালিমার সম্মান
- অস্ট্রেলিয়ায় সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা বাড়াচ্ছে চীন
- হরমুজে মার্কিন বাহিনীকে রুখে দেয় ইরানের ‘মশা নৌবহর’
- আমি আজীবনের আর্জেন্টিনা: পরীমনি
- ইসরায়েল ট্রাম্পের চুক্তি মানতে বাধ্য নয় : বেন-গভির
- দুই ছেলের নামের সঙ্গে ইউনিয়নের নামে মিল
- আমেরিকা-ইরান চুক্তি: মধ্যস্থতা করে বিশ্বজুড়ে প্রশংসিত পাকিস্তান
- যদি মন্ত্রী বলে থাকেন টাকা নিয়ে ঘুরেছি, তাকেই প্রমাণ দিতে হবে
- প্রাণঘাতী হয়ে উঠছে সাধারণ জ্বর
- দিল্লির ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
- রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
- যুদ্ধ বন্ধ হলে ট্রাম্পের ইরান চুক্তির আসল পরীক্ষা হবে
- বেনজীরের গ্রেপ্তারের খবরে কী বললেন পরীমণি
- তৈরি হচ্ছে বেনজীরকে দেশে আনার প্রস্তাব
- লেবাননে ইসরাইলি হামলা কোনোভাবেই উচিত হয়নি: ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- আজকাল ৮৯৯
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
