রাশিয়ার দাগেস্তানে হামলায় পুলিশ, যাজক, বন্দুকধারীসহ নিহত ২২
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন ২০২৪
রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলের দাগেস্তানের দুটি শহরে বন্দুকধারীদের একাধিক ‘সন্ত্রাসী হামলার’ ঘটনায় অন্তত ১৫ জন পুলিশ ও একজন অর্থোডক্স ধর্মযাজক নিহত হয়েছেন। সেই সঙ্গে নিহত হয়েছেন ছয়জন সন্দেহভাজন বন্দুকধারীও। দাগেস্তানের গভর্নর সের্গেই মেলিকভ এসব তথ্য জানান।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় দাগেস্তান অঞ্চলের দেরবেন্ত ও মাখাচকালা শহরে ইহুদিদের একটি উপাসনালয় (সিনাগগ), একটি অর্থোডক্স চার্চ ও পুলিশের একটি তল্লাশিচৌকিতে হামলা চালায় বন্দুকধারীরা।
বার্তা আদান–প্রদানের অ্যাপ টেলিগ্রামে পোস্ট করা ভিডিওতে আজ সোমবার ভোরে গভর্নর সের্গেই মেলিকভ বলেন, ‘দাগেস্তান ও পুরো দেশের জন্য এটা খুবই দুঃখের দিন।’ তিনি আরও বলেন, ‘আমরা বুঝতে পারছি, এসব সন্ত্রাসী হামলার পেছনে কোন সংগঠন জড়িত এবং তারা কোন লক্ষ্য পূরণে হামলা চালিয়েছে।’ যদিও দায়ী হিসেবে কারও নাম উল্লেখ করেননি সের্গেই মেলিকভ। এমনকি এ বিষয়ে বিস্তারিত আর কিছুই জানাননি তিনি।
রাশিয়ার সংবাদমাধ্যম তাসের বরাতে আল–জাজিরার প্রতিবেদনের তথ্য, সন্দেহভাজন হামলাকারীরা ‘আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের’ সদস্য। তবে উত্তর ককেশাস অঞ্চলে এসব হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।
রাশিয়ার রাজধানী মস্কোর পাশে একটি কনসার্ট হলে হামলায় ১৪৫ জন নিহত হওয়ার ঘটনার মাস তিনেক পর দাগেস্তানে এসব হামলার ঘটনা ঘটল। ইসলামিক স্টেটস (আইএস) ওই হামলা চালিয়েছিল। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সেটা ছিল রাশিয়ার ভূখণ্ডে সবচেয়ে রক্তক্ষয়ী হামলার ঘটনা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রের বরাতে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর, দাগেস্তানে গতকালের হামলার ঘটনায় সন্দেহভাজন হামলাকারীদের মধ্যে অঞ্চলটির মধ্যাঞ্চলের সের্গোকালা এলাকার প্রধানের দুই ছেলেও ছিলেন। তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।
ভিডিও বার্তায় সের্গেই মেলিকভ বলেন, হামলায় নিহত ধর্মযাজক ৪০ বছরের বেশি সময় ধরে দেরবেন্ত শহরে কাজ করছিলেন। তিনি বলেন, এ ঘটনায় ছয়জন সন্দেহভাজন হামলাকারী গুলিতে নিহত হয়েছেন। তবে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পাঁচজন বন্দুকধারীর নিহত হওয়ার খবর জানিয়েছে। দেশটির জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটির বরাতে এ তথ্য জানানো হয়েছে।
হামলায় কতজন সন্দেহভাজন হামলাকারীর প্রাণ গেছে কিংবা হামলাকারীদের গুলিতে কতজন নিহত হয়েছেন—সেই সংখ্যা রয়টার্সের পক্ষ থেকে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সন্ত্রাসী হামলার ঘটনায় হতাহতের জেরে আজ সোমবার থেকে আগামী বুধবার পর্যন্ত রাশিয়ার দাগেস্তানে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে বলে জানান গভর্নর সের্গেই মেলিকভ। তিনি বলেন, এই তিন দিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সেই সঙ্গে বিনোদনমূলক সব আয়োজন বাতিল করা হয়েছে।
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- যৌন নিপীড়নের মামলায় ট্রাম্পের ৫.৬ মিলিয়ন ডলার জরিমানা
- স্টুডেন্ট ও সাংবাদিকদের ভিসায় রশি টানছে যুক্তরাষ্ট্র
- কে জিতবেন? আর্জেন্টিনা নাকি স্পেন
- সেমিফাইনালের জয় ম্যারাডোনাকে উৎসর্গ
- আজকাল ৯৩১
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- শীতে জবুথবু পুরো ভারত
