রান্নার ভুলে পুষ্টি নষ্ট
প্রকাশিত: ২৫ আগস্ট ২০১৯
খাবার থেকে শরীরে ঢোকে পুষ্টি। এই খাবারের জন্যই নানা আয়োজন। কাটাকাটি, ধোয়া তারপরে কড়াইতে মশলার সঙ্গে রান্না করা। আর এর প্রতিটি ধাপ শেষ হয় ভুলের মাধ্যমে। যার ফলে এই খাবার যখন প্লেটে পৌঁছায় তখন আর তেমন পুষ্টি থাকে না। যা খেয়ে অনেক সময় বিপদেও পড়তে হয়।
এবার জেনে নেয়া যাক ভুলগুলো কোথায় কোথায় -
সবজি কাটা ও ধোয়া
সচরাচর সবজি খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে রান্নার আগ পর্যন্ত পানিতে ভিজিয়ে রাখা হয়। যেসব সবজির খোসা ছাড়াতে হয় না এদেরও বোটার দিক থেকে কেটে ভিজিয়ে রাখার চল আছে। অনেকে আবার ময়লা, বিষাক্ত রং ও কীটনাশকের বিষমুক্ত করার জন্য ভিজিয়ে রাখেন। কিন্তু এই ভিজিয়ে রাখার ফলে সবজির ভিটামিন বি এবং সি–এর প্রায় ৪০ শতাংশ বের হয়ে যায়।
পুষ্টিবিদরা বলেন, সবজি কাটার আগে ভাল করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখা উচিত। তাতে কিছুটা ভিটামিন গেলে যাবে। তবে সবজি বড় করে কাটলে এবং কাটার পর না ধুয়ে সঙ্গে সঙ্গে রান্না করে নিলে ভিটামিনের অনেকটাই রক্ষা পায়। ফাইবার ও পুষ্টির কথা ভাবলে সবজির খোসা না ছাড়ানোই ভাল। বিশেষ করে ডায়াবেটিস, হাই কোলেস্টেরল বা মেদে যারা ভুগছেন তাদের জন্য তো অবশ্যই। তবে বিষাক্ত রং ও কীটনাশকের জন্যই তা করা যায় না। এক্ষেত্রে পাতলা করে খোসা ছাড়াতে পারেন, তাতে দু’দিকই রক্ষা পাবে।
তেলের ধোঁয়া
অনেকের ধারণা গরম কড়াইতে তেল দেওয়ার পর যতক্ষণ না ধোঁয়া ওঠে ততক্ষণ পর্যন্ত মাছ বা সবজি কিছুই দিতে নেই। এটি ভুল ধারণা। বেশি সময় নিলে তেল ভেঙে ধোঁয়া ওঠার সঙ্গে উড়ে যায় এর উপকারি ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন৷ আর তৈরি করে ফ্রি-র্যাডিক্যালস নামের ক্ষতিকর উপাদানও। যা হাই কোলেস্টেরল, হৃদরোগ, স্ট্রোক, অ্যালঝাইমার, ক্যান্সার ইত্যাদি জটিল রোগ সৃষ্টির কারণ।
ধোঁয়ার মাঝে দাঁড়িয়ে থাকাও বিপদ
ধোঁয়ায় সৃষ্টি হওয়া ফ্রি-র্যাডিক্যালস যা রান্নার সময় শরীরে ঢোকে। এর হাত ধরেই শুরু হয় হৃদরোগ, ক্যান্সারের মতো নানা রোগ। এছাড়া হাঁপানি রোগীর সমস্যা বাড়িয়ে দেয়। তাই কড়াই গরম করে তেল দিন। তেলের ধোঁয়া বেরনোর আগেই সবজি, মাছ, মশলা আর যা দেওয়ার দিয়ে ঢেকে দিন। এতে ক্ষতিকর ধোঁয়ার হাত থেকে শরীর যেমন বাঁচবে তেমনি পুষ্টিও থাকবে অটুট।
ভাজায় যত দিক
ছাঁকা তেলে ভাজলে খাবারের ভিটামিন ও প্রোটিন যেমন কমে তেমনি বাড়ে ক্ষতিকর ট্রান্স ফ্যাট, ওজন ও অপুষ্টি। এর ফলে হাইপ্রেশার, কোলেস্টেরল, ডায়াবেটিস, হৃদরোগ, স্ট্রোকের আশঙ্কা থাকে। পোড়া তেলে ভাজলে অ্যালডিহাইড নামে জৈব রাসায়নিকের প্রভাবে ডায়াবেটিস, হাইপ্রেশার, লিভারের রোগ, অ্যালঝাইমার, পার্কিনসনিজমের আশঙ্কা আরও বেড়ে যায়।
পুষ্টিবিদরা বলেন, স্বাদের খাতিরে সপ্তাহে এক-আধবার তেলে ভাজা অল্প করে খেতেই পারেন। তবে স্বাস্থ্যের কথা ভাবলে ছাঁকা তেলে না ভেজে কড়াইতে অল্প তেল দিয়ে ঢাকনা দিয়ে ভাজুন, যাকে বলে শ্যালো ফ্রাই। মুচমুচে ভাজা খেতে চাইলে কিনে নিন এয়ার ফ্রায়ার। এতে বিনা তেলে আলু, বড়া ইত্যাদি সুন্দর ভাজা যায়।
পোড়া তেল নিয়েই যত সমস্যা
অনেক সময় কড়াই কাছিয়ে তেল রেখে দেওয়া হয় পরের রান্নার জন্য। অথবা যে তেলে মাছ, সবজি বা অন্য কিছু ভাজা হয়, পরের রান্নাগুলোতে দেওয়া হয় সেই তেল। এভাবে বার বার গরম হতে হতে পোড়া তেলে ক্ষতির মাত্রা অধিকহারে বাড়ে।
বিশেষজ্ঞদের মতে, পোড়া তেল আর একবার ব্যবহার করা যাবে কি না তা নির্ভর করে কয়েকটি বিষয়ের উপর। যেমন কোন তেলে কত তাপমাত্রায় ভাজা হয়েছে, তেল কতক্ষণ গরম হয়েছে ও ঠান্ডা হওয়ার পর কীভাবে তাকে রাখা হয়েছে ইত্যাদি।
তবে সানফ্লাওয়ার, ক্যানোলা, সরিষা, তিল ও নারিকেল তেল উচ্চতাপেও মোটামুটি ঠিক থাকে। কাজেই মাঝারি তাপে অল্প সময় ধরে ডিপ ফ্রাই করলে পরে আর একবার সেই তেলে রান্না করতে পারেন। তবে তাকে ছেঁকে নিতে হবে। তেল ঘোলা হয়ে গেলে বুঝতে হবে তাতে ক্ষতিকর জৈব উপাদান আছে। তখন তা ফেলে দেওয়াই ভাল।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- কোন খাবারে কত ক্যালরি
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- হতাশা রোধ করবেন যেভাবে...
