রানির অন্ত্যেষ্টিক্রিয়া আজ
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২২
প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বনেতারা লন্ডনে
ব্রিটেনের স্থানীয় সময় সকাল ১০টা ৪৪ মিনিটে রানির কফিন ওয়েস্টমিনস্টার অ্যাবেতে নিয়ে যাওয়া হবে। বিকেল ৩টা ৬ মিনিটে উইন্ডন্সরে পৌঁছাবে কফিন এবং সন্ধ্যা সাড়ে ৭টায় স্বামী ফিলিপের পাশে রানিকে সমাহিত করা হবে। ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন বিশ্বনেতারা। ডেইলি মেইল
আজ সকালে রানির কফিন ওয়েস্টমিনস্টার প্রাসাদ থেকে গথিক চার্চে নিয়ে যাওয়া হবে। প্রথানুযায়ী, কফিনবাহী গাড়ি দড়ি দিয়ে টেনে নিয়ে যাবেন ব্রিটিশ সেনারা। ঘণ্টাব্যাপী আনুষ্ঠানিকতা শেষে কফিনটি একটি সামরিক শোকযাত্রায় নিয়ে যাওয়া হবে ওয়েলিংটন আর্চে। দুপুর ১ টায় উইন্ডসরের লং ওয়াকে নিয়ে যাওয়া হবে রানির কফিন। সন্ধ্যায় সেন্ট জর্জ চ্যাপেলের রয়্যাল ভল্টে রানিকে দাফন করা হবে। সেখানে চিরনিদ্রায় শায়িত তার প্রিয় স্বামী ডিউক অব এডিনবার্গ এবং পিতামাতা রাজা ষষ্ঠ জর্জ ও রানিমাতা।
ওয়েস্টমিনস্টার হল থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবে পর্যন্ত রানির কফিন দেখার জন্যে লন্ডনের রাস্তায় অন্তত ১০ লাখ মানুষ সারিবদ্ধ হয়ে অবস্থান নিয়েছেন। তারা রানিকে নিয়ে তাদের দুঃখ ও গৌরবের ঐতিহাসিক মুহূর্তগুলির স্মৃতিচারণ করেছেন। তাদেরকে আর ভিড় না করে ঘরে ফিরে যেতে বলা হয়েছে।
রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বিশে^র প্রায় প্রতিটি দেশের রাজা, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী যোগ দেবেন রানির অন্ত্যেষ্টিক্রিয়ায়। থাকবেন সশস্ত্র বাহিনীর প্রবীণ সৈনিক, এনএইচএস কর্মী এবং দাতব্য কর্মীসহ ২ হাজার জন। ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ২০০ বছরেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম রয়্যাল স্টেট ফিউনারেল হচ্ছে।
রানি দ্বিতীয় এলিজাবেথ সিংহাসনে বসার পর থেকে তার মৃত্যু পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১৪ জন প্রেসিডেন্ট এসেছেন। এর মধ্যে ১৩ জনই রানির সঙ্গে সাক্ষাৎ করেছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এরই মধ্যে লন্ডনে পৌঁছেছেন। রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় আরো যোগ দিচ্ছেন জাপান, স্পেন, বেলজিয়াম, ডেনমার্কসহ বিভিন্ন দেশের রাজারানি এবং বিভিন্ন দেশের সরকারপ্রধান। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, চীনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং কিশান প্রমুখ।
অন্ত্যেষ্টিক্রিয়ায় ছয়টি দেশকে আমন্ত্রণ জানানো হয়নি। এই ছয়টি দেশ হচ্ছে রাশিয়া, মিয়ানমার, বেলারুশ, সিরিয়া, ভেনেজুয়েলা ও আফগানিস্তান।
সিরিয়া ও ভেনেজুয়েলার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নেই ব্রিটেনের। আর বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে আফগানিস্তানকে আমন্ত্রণ জানানো হয়নি। রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নৃশংসতা চালানো এবং নির্বাচিত সু চি সরকারকে ক্ষমতাচ্যুত করায় মিয়ানমারের জান্তা সরকারের কর্মকর্তাদের ওপর ব্রিটেনের নিষেধাজ্ঞা রয়েছে। আর ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার ওপর ব্রিটেনসহ পশ্চিমাদের নিষেধাজ্ঞা রয়েছে। একই ধরনের নিষেধাজ্ঞা রয়েছে বেলারুশের ওপরও। ফলে এই দেশগুলোর প্রতিনিধি থাকছেন না রানির অন্ত্যেষ্টিক্রিয়ায়।
ব্রিটেনের এই সিদ্ধান্তের সমালোচনা করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ব্রিটেন শোককে ভূরাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে চাইছে। এটি অত্যন্ত অনৈতিক।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
