রণক্ষেত্র বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৫
► চবিতে দফায় দফায় সংঘর্ষ ► আহত তিন শতাধিক ► ১৪৪ ধারা জারি ► বিএনপি নেতা বহিষ্কার ► যৌথ বাহিনীর অভিযান ► আজকের পরীক্ষা স্থগিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুচ্ছ ঘটনা ঘিরে শিক্ষার্থী এবং স্থানীয় এলাকাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় বিশ্ববিদ্যালয়। গত শনিবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত চলা টানা এ সংঘর্ষে শিক্ষার্থীসহ আহত হয়েছেন তিন শতাধিক ব্যক্তি। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ নগরীর বিভিন্ন হাসপাতাল, ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। বর্তমানে বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় উসকানি দেওয়ার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নেতা সাথী উদয় কুসুম বড়ুয়াকে বহিষ্কার করা হয়েছে। এদিকে শেষ খবর অনুযায়ী, সংঘর্ষের পর গতকাল বিকাল ৪টা থেকে ক্যাম্পাস এবং আশপাশে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। এ ছাড়া উদ্ভূত পরিস্থিতিতে চবির পূর্বনির্ধারিত আজকের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিকে পরিস্থিতি নিয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় হাটহাজারী থানার ওসি আবু মাহমুদ কাউসার হোসেন বলেন, ‘এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশ। সংঘর্ষ থেমে গেছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক।’ এর আগে দুপুরে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, ‘আমাদের শিক্ষার্
প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা দফায় দফায় সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। দ্বিতীয় দফার সংঘর্ষের একটি ভিডিও চিত্র হাতে এসেছে বাংলাদেশ প্রতিদিনের হাতে। ওই ভিডিওতে দেখা গেছে- কিছু লোক রামদা দিয়ে কুপিয়ে দুই শিক্ষার্থীকে ছাদ থেকে নিচে ফেলে দেয়। আরেকটা ভিডিওতে আরেকজন শিক্ষার্থীকে ধান খেতে কোপাতে দেখা গেছে। বিকালে এলাকায় আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযানে নামে সেনাবাহিনী। এ সময় হামলা পাল্টা হামলা এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে। শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় শনিবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল, চট্টগ্রাম জেলা ও মহানগরের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে মোট ১৪৫ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে চমেক হাসপাতালে ভর্তি আছেন ৭৭ জন, বেসরকারি পার্কভিউ হাসপাতালে ৪৩ জন ও ন্যাশনাল হাসপাতালে ২৪ জন চিকিৎসাধীন। তা ছাড়া গুরুতর আহত চবি ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাইম রহমানকে ন্যাশনাল হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, চবির ঘটনায় বিকাল পর্যন্ত মোট ১৪৫ জন নগরের সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্
যে নারীকে ঘিরে ঘটনা : যে নারীকে ঘিরে ঘটনার সূত্রপাত তিনি চবি দর্শন বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। তিনি ঘটনার সূত্রপাতের বর্ণনা দিয়ে বলেন, ‘সময়মতো প্রতিদিন আমি ভাড়া বাসায় আছি। শনিবারও ১১টা ৩০ মিনিটের মধ্যে চলে আসি। বাসায় এসে দারোয়ানকে দরজা খুলতে বললে তিনি খুলছিলেন না। পরে জোরে ডাক দিলে তিনি অকথ্য ভাষায় গালাগাল দেন। আমি জবাব দিতে গেলে হঠাৎ আমাকে চড় মারেন। এরপর আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং লাথি মারতে থাকেন। আমি আত্মরক্ষার চেষ্টা করলে আমার রুমমেট ও আশপাশের লোকজন এগিয়ে আসেন।’
১৪৪ ধারা জারি : শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় এলাকাবাসীর সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। যা আজ (সোমবার) দিবাগত রাত ১২ পর্যন্ত বহাল থাকবে। গতকাল বেলা তিনটার দিকে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- উপজেলাধীন ফতেপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজারের পূর্ব দিক থেকে রেলগেট পর্যন্ত উভয় দিকের এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে।
কেন্দ্রীয় বিএনপি নেতা বহিষ্কার : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনায় উসকানি দেওয়ার অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়াকে বহিষ্কার করা হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টিসহ দলের নির্দেশনা অমান্য করে সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য তার প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করার কথা জানানো হয় দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে।
যৌথ বাহিনীর অভিযান : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে। বিকাল ৪টার দিকে ঘটনাস্থলে আসে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা।
পরীক্ষা স্থগিত : ব্যাপক সংঘর্ষের ঘটনায় আজ ১ সেপ্টেম্বর (সোমবার) চবির পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। গতকাল সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
- নাটালিসহ চারজনকে ১ লাখ ৫৫ হাজার ডলার `হলিডে গিফট` দিলেন ট্রাম্প
- ফের সুইমিং পুলে মোহনীয় পরীমনি
- অবহেলায় রুগ্ণ বাপেক্স
- ইরাকের ১১ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
- প্রাপ্তবয়স্কদের ৫ হাজার ডলার করে দেবেন ট্রাম্প !
- ‘মাননীয়’ বাদ দেয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই বাস্তবায়ন
- আমাকে সংসদে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে: রুমিন ফারহানা
- বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী
- দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী
- অলিগলি ছাড়িয়ে প্রধান সড়ক, উঠছে উড়ালসড়কেও ঢাকার বিষফোড়া ই-রিকশা
- ডেঙ্গুতে এক দিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৬৩
- সার সংকট নিয়ে উদ্বেগ সংসদে
- হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল
- জালিয়াতির অভিযোগে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল
- বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে ন
- হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের
- হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’
- মার্কিন পণ্যে কানাডার শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ
- মালয়েশিয়ায় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
- ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
- যুদ্ধ শেষ হলে তেলের দাম ২ ডলারের নিচে নামবে: ট্রাম্প
- মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
- বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু
- চাঁদাবাজির রিমোট বিদেশে
- ঋণের নামে ব্যাংক লুট বিদেশে বিশাল সাম্রাজ্য
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
