‘রডের বদলে বাঁশ দেবেন না, দেশের ঋণের কথা বলবেন না’
প্রকাশিত: ২০ মার্চ ২০১৯
দেশ ও জনগণের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে বুয়েট শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি বলেন, কর্মক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতির আশ্রয় নেবেন না। সিমেন্টের বদলে বালি আর রডের বদলে বাঁশ দেবেন না।
মঙ্গলবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ১১তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, দেশ থেকে প্রতিবছর উচ্চশিক্ষার্থে বিপুল সংখ্যক প্রকৌশলী, প্রযুক্তিবিদ, স্থপতি ও পরিকল্পনাবিদ ইউরোপ, আমেরিকাসহ উন্নত দেশগুলোতে যাচ্ছেন। কিন্তু উচ্চশিক্ষা গ্রহণ শেষে অনেকেই দেশে ফেরেন না। ফলে দেশ তাদের মেধা ও সেবা থেকে বঞ্চিত হচ্ছে। অথচ দেশেই এখন উপযুক্ত কর্মপরিবেশ ও কাজ করার বিশাল ক্ষেত্র তৈরি হয়েছে বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি।
বুয়েট দেশে ও বিদেশে সুপরিচিত উল্লেখ করে বিশ্ববিদ্যালয়টির আচার্য হামিদ বলেন, শিক্ষার্থীদের মনে রাখতে হবে, বিশ্ববিদ্যালয় শুধু একটি একক সত্তা নয়। এর প্রাণ হলো শিক্ষার্থীরা, এর আত্মা হলো সম্মানিত শিক্ষকরা।
বিশ্ববিদ্যালয়ের অবদান স্মরণে রেখে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় ও দেশের উন্নয়নে আরো অর্থপূর্ণ অবদান রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।
তিনি বলেন, মহাশূন্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করে বাংলাদেশ এখন মহাকাশ স্যাটেলাইটের গর্বিত সদস্য। ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হতে চাই। সে লক্ষ্যে সরকার বৃহৎ প্রকল্প পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রামপাল ও মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্র, পায়রা গভীর সমুদ্র বন্দর, ঢাকা মেট্রোরেল, এলিভেটেট এক্সপ্রেস হাইওয়ে, পদ্মা সেতু রেলওয়ে লিংক প্রজেক্টসহ মেগা প্রকল্পসমূহ বাস্তবায়ন করছে। এসব প্রকল্প বাস্তবায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণে প্রকৌশলীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, আমার দৃঢ় বিশ্বাস বুয়েটের দক্ষ প্রকৌশলীরা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আবদুল হামিদ বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগজনিত ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে ‘বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা ২১০০’ গ্রহণ করেছে। এ মহাপরিকল্পনায় বন্যা, নদী ভাঙন, নদী ব্যবস্থাপনা, পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনা, নগর জলাবদ্ধতা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী কৌশল নির্ধারণ করা হয়েছে। জাতীয় স্বার্থে এসব প্রকল্প বাস্তবায়নে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি।
গ্র্যাজুয়েটদের উচ্চ পর্যায়ের মানবসম্পদ উল্লেখ করে বুয়েটের আচার্য রাষ্ট্রপতি হামিদ বলেন, এ সমাবর্তন তোমাদের যেমন আনুষ্ঠানিক স্বীকৃতি দিচ্ছে, তেমনি দায়িত্বও অর্পণ করছে। সে দায়িত্ব পালনে তোমরা সদা প্রস্তুত থাকবে। কর্মজীবনে তোমরা যেখানেই থাকো না কেন, দেশমাতৃকার কথা, দেশের খেটে খাওয়া মানুষের কথা ভুলে যাবে না। তোমরা তাদের কাছে ঋণী। এখন তোমাদের পালা দেশ ও জাতির সেই ঋণ শোধ করার। তোমরা তোমাদের মেধা, মনন ও কর্ম দিয়ে সে ঋণ শোধ করতে সদা তৎপর থাকবে।
সদ্য গ্র্যাজুয়েটদের তরুণ প্রজন্মের আদর্শ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, তোমাদের আদর্শকে ধারণ করে নবীনরা উজ্জীবিত হবে, সামনে এগিয়ে চলার অনুপ্রেরণা পাবে।
আগামী ২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং ২০২১ সালে আমাদের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত হবে। শিক্ষার্থীরা তাদের অদম্য উৎসাহ ও প্রাণচঞ্চল্য দিয়ে সেই উদযাপনকে আরো রঙিন, উজ্জ্বল ও সফল করে তুলবে বলে প্রত্যাশা করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
২০১১ সালের ১ জানুয়ারি থেকে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ৫,২৮৪ জন গ্র্যাজুয়েট সমাবর্তনে নিবন্ধন করেন। অসাধারণ একাডেমির ফলাফলের জন্য পাঁচ কৃতিশিক্ষার্থীকে স্বর্ণপদক দেয়া হয়।
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৮
- দাম বাড়ল সবধরনের জ্বালানি তেলের
- ট্রাম্প অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবেন না
- যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান
- সৌদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বকে যে বার্তা দিল হুথি
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩
- রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, একাধিক জাহাজ ধ্বংস
- অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও
- গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’!
- অর্থনীতিতে বাড়তি চাপের শঙ্কা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
