যেভাবে মিডিয়া জগতে প্রীতি জিনতা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০১৯
প্রীতি জিনতা। এক সঙ্গে অনেক গুণ তার। গানের জগতের সম্রাজ্ঞী খ্যাত লতা মুঙ্গেশকরের কণ্ঠে গাওয়া ‘জিয়া জালে’তে তার গ্ল্যামারাস উপস্থিতি কিংবা ‘তেরে লিয়ে’ গানে নন গ্ল্যামারাস উপস্থিতি, সব রুপেই তিনি দর্শকদের মুগ্ধ করেছেন বিভিন্ন সময়। এছাড়াও ‘ক্যায়া কেহনা’র প্রিয়াতে যেমন অভিনয়ে দর্শক মন জয় করেছেন, তেমনি ন্যায়না হয়ে ‘কাল হো না হো’তেও মাতিয়েছেন। একের পর এক জনপ্রিয় ছবিতে অভিনয় করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বেশ শক্তভাবে। সৌন্দর্য্যের অনন্য এই নায়িকার গালে টোল পড়া হাসি ভারতীয় উপমহাদেশে বেশ বিখ্যাত।
আজ ডেইলি বাংলাদেশের পাঠকদের জানাবো এই নায়িকার জানা অজানা নানা অধ্যায়। প্রীতি জিনতা। তার বাবা ছিলেন একজন আর্মি অফিসার। একটি দূর্ঘটনায় তিনি মারা যান আর ওই সময় তার মা শয্যাশায়ী হলে জীবনের মোড় ঘুরে যায়। এরপর বান্ধবীর জন্মদিনে তার টোল পড়া হাসিতে মুগ্ধ হয়ে তাকে মডেলিং করার অফার করেছিলেন এক বিজ্ঞাপন নির্মাতা। সেই থেকে শুরু মিডিয়া জগতে তার পথচলা।
বিজ্ঞাপনে অভিনয়ের পর তিনি মডেলিং-এ চরম জনপ্রিয়তা পান। এরপর প্রীতি নাম লেখালেন সিনেমায়। প্রীতির প্রথম চুক্তিবদ্ধ সিনেমা ‘ক্যায়া কেহনা’, তবে ১৯৯৮ সালে প্রথম মুক্তি পায় বিখ্যাত নির্মাতা মনি রত্নমের ‘দিল সে’, এই ছবিতে পার্শ্ব চরিত্র হলেও নজর কেড়েছিলেন প্রীতি জিনতা।
একই বছর নায়িকার মুক্তি পাওয়া সুপারহিট ছবি আব্বাস- মাস্তানের ‘সোলজার’। ববি দেওলের জন্য আশীর্বাদ স্বরুপ হলেও এই ছবিতে তিনি ছিলেন ছবির অন্যতম আকর্ষণীয় দিক। এরই মাঝে অভিনয় করলেন দুটি দক্ষিনী সিনেমায়, পাশাপাশি মুক্তি পায় ‘সংঘর্ষ’ ও ‘দিল্লাগি সিনেমা’। তার প্রথম চুক্তিবদ্ধ সিনেমা ‘ক্যায়া কেহনা’ মুক্তি পায় ২০০০ সালে, এই ছবিতে তার চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় যেমন প্রশংসিত হয়েছিল, তেমনি ছবিটিও হয়েছিল বাণিজ্যিক সফল।
এরপর নায়িকার মুক্তি পাওয়া ‘হার দিল জো প্যায়ার করেগা’, ‘মিশন কাশ্মীর’, ‘চোরি চোরি চুপকে চুপকে’, ‘ইয়ে রিশতা হ্যায় পেয়ার কা’র পর বলিউডের প্রথা ভাঙার সিনেমা ‘দিল চ্যাহতা হ্যায়’তেও ছিলেন প্রধান নায়িকা। প্রীতির বাণিজ্যিক সফল সিনেমা ‘দিল হ্যায় তুমহারা’য় ছিল তার উজ্জ্বল উপস্থিতি।
এই ছবির মাধ্যমে নিজেকে সফলভাবে প্রতিষ্ঠিত করার সুবর্ণ সময় এসেছিল ২০০৩ সালে। এরপর ‘কোয়ি মিল গ্যায়া’ ও ‘কাল হো না হো’র মত সাড়া জাগানোর সিনেমার নায়িকা হয়ে তিনি পেয়েছিলেন বছরের সেরা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার এ্যাওয়ার্ড। পরবর্তী বছরে যশ চোপড়ার ‘বীর- জারা’তে অভিনয় করে নিজেকে এগিয়ে নিয়েছিলেন আরো এক ধাপ। আধুনিক নায়িকা হিসেবে পরিচিত হলেও এই ছবিতে এসেছেন সম্পূর্ণ ভিন্নরুপে।
এছাড়া তার ক্যারিয়ারে রয়েছে ‘দ্য হিরো’, ‘আরমান’, ‘লক্ষ্য’, ‘সালাম নমস্তে’, ‘কাভি আলবিদা না ক্যাহনা’, ‘ঝুম বারাবার ঝুম’র মত আলোচিত বা সফল সিনেমা। ঋতুপর্ণ ঘোষের ‘দ্য লাস্ট লিয়র’ ছবিতেও অভিনয় করেছেন প্রীতি।
যখন সময় এলো নিজেকে নিজের ছাড়িয়ে যাবার, ঠিক তখনই তিনি ম্লান হয়ে গেলেন। ‘জানেমান’, ‘হার পাল’, ‘হিরোজ’সহ একাধিক ছবি নাম লিখালো ফ্লপের খাতায়, সিনেমা জগতগত থেকে অনিয়মিত হয়ে পড়লেন তিনি। ব্যস্ত হয়ে গেলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঠে।
কিংস ইলেভেন পাঞ্জাবের কর্নধার প্রীতি জিনতা। বেশ কয়েক বছর বিরতি দিয়ে ‘ইশক ইন প্যারিস’ ও ‘হ্যাপি এন্ডিং’ ছবি করেছেন। তবে কোনোটাই তাকে আলোচনায় আনেনি। মুক্তির অপেক্ষায় আছে ‘ভাইয়াজি সুপারহিট’।
তবে বলিউডে আবার সফল প্রত্যাবর্তন ঘটছে পুরনো নায়িকাদের। হয়ত এর মাধ্যমে একদিন ফিরে আসবেন প্রীতি জিনতাও।
চলচ্চিত্র জীবনের বাইরে তিনি নিজেকে জড়িয়েছেন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে। তবে ব্যক্তিজীবনে নানা চড়াই উৎরাই পেরিয়ে বিয়ে করেছেন জেনে গুডেনাফকে। রুপালি পর্দার জীবনটা আপাতত খুব রঙিণ না হলেও সময়টা খারাপ যাচ্ছেনা প্রীতির। এরই মধ্যে কাটিয়ে ফেলেছেন জীবনের ৪৪টি বসন্ত। বর্তমানে এভাবে চলছে প্রীতির জীবন যাপন।
- ঢাকা জেলা এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল
- বিয়ানীবাজার সমিতির সম্পাদক অপুর পিতার ইন্তেকাল
- কবিরহাট সমিতির নাসির উদ্দিনের স্ত্রীর ইন্তেকাল
- ক্যালিফোর্নিয়ায় ইরানের ড্রোন হামলার আশংকা!
- অধিকার আদায়ে সংঘবদ্ধ হওয়ার আহবান
- একধাপ এগিয়ে গ্লোবাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস
- গ্রি মেকানিক্যাল এর জমজমাট ইফতার
- মঈন চৌধুরীর উদ্যোগে হবিগঞ্জের ৯ সংগঠনের মিলনমেলা
- নিজেকে নির্দোষ দাবি করলেন জাকির চৌধুরী
- জালালাবাদ এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আমেরিকান ট্রাভেল এজেন্টদের ইফতার পার্টি
- অলকাউন্টি হোম কেয়ারের ইফতার
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের জমজমাট ইফতার
- আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে: রাষ্ট্রপতি
- বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
- ট্রাম্পের কাছে ১৩.৫ বিলিয়ন ডলার ফেরত চাইলেন হোকুল
- গণতন্ত্রের শৃঙ্গ জয়ের অভিযাত্রা
- কমিউনিটির ভালবাসায় অভিসিক্ত শাহ নেওয়াজ গ্রুপ
- আজকাল ৯১৩
- এভারকেয়ারে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস
- ১ কোটি ৬৪ লাখ টাকায় দ্য হানড্রেডে দল পেলেন মোস্তাফিজ
- মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, আহত দুই সেনা
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের সঙ্গে ‘প্রতারণা’ করেছেন ট্রাম্প
- তেলের দাম বাড়লে লাভবান হয় যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প
- আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো
- বেঁচে আছেন খামেনির স্ত্রী— ইরানি গণমাধ্যম
- বাগেরহাটে নিহত বেড়ে ১৪, নববধূকে নিয়ে ফেরা হলো না বরের
- প্রাণবন্ত সূচনা
- সৌদি আরব থেকে আসা খেজুর কোন জেলায় কত বরাদ্দ, দেখে নিন
- ‘তেলের দাম ২৪ হাজার টাকা হওয়ার জন্য প্রস্তুত থাকুন’
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
