যে কারণে সেরা অলরাউন্ডার তিনি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩ মার্চ ২০১৯
এক হাতে যার অনেক গুণ। যিনি রাঁধতেও জানেন, চুলও বাঁধতে জানেন তাকে তো নিঃসন্দেহে অলরাউন্ডার বলাই যায়! আরো একটু খোলাসা করে বলি, যিনি একাধারে পরিচালক, প্রযোজক, অভিনেতা, স্ক্রিপ্ট রাইটার এবং প্লে-ব্যাক সিঙ্গার – তাকে তো আমরা সব কিছুতে পারদর্শী বলতে পারি। এমনই একজন হলেন বলিউড অভিনেতা ফারহান আহমেদ। যার নামের পাশে শুধু অলরাউন্ডার না, সেরা অলরাউন্ডার খেতাবটি-ই বেশি শোভা পাবে! অন্তত লেখকের চোখে তিনিই বলিউডের সেরা অলরাউন্ডার!
বলিউডে ফারহানের মতো বহুমুখী প্রতিভার অধিকারী হয়তো আরো অনেকেই আছেন কিন্তু তার মতো মিডিয়ার প্রত্যেকটা বিভাগে সমান পারদর্শী এমনই খুব কম জন-ই আছেন! তাই বলিউডের এই নায়ককে একালের সত্যজিৎ রায়ের সঙ্গে তুলনা করলে ভুল হবে না। মাত্র ১৭ বছর বয়সে যশ রাজ পরিচালিত ‘লামহে’ মুভিতে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন ফারহান। এরপর পরিচালক হিসেবে তার প্রথম অভিষেক ২০০১ সালে রিলিজ হওয়া ‘দিল চাহতা হ্যাঁয়’-র মাধ্যমে। বলা হয়ে থাকে, বিংশ শতকের হিন্দি সিনেমা নব্বইয়ের দশক পেরিয়ে নিজের আলাদা অস্তিত্ব তৈরি করেছিল এই সিনেমাটির মাধ্যমে।
‘দিল চাহতা হ্যাঁয়’ দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসা পাওয়ার পাশাপাশি বক্স অফিসেও বাজিমাত করেছিল। জিতেছিল একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং দু’টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। এরপর পরপরই তিন বছরের বিরতি নিয়ে নেন পরিচালক। তারপর তিনি হৃতিক রোশন-প্রীতি জিনতাকে নিয়ে নির্মান করেন দ্বিতীয় সিনেমা ‘লক্ষ্য’। তবে এবার আর আগের মতো ভাগ্য সুপ্রসন্ন ছিল না। সমালোচক দ্বারা প্রশংসিত হলেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল সিনেমাটি। আর এর মাধ্যমে অনেকেই মনে করেছিল ফারহানকে দিয়ে আর হবে না।
কিন্তু ২০০৬ সালে সে ভুল ভেঙে দিয়েছিল ফারহান। বাবার লেখা বিখ্যাত ‘ডন’-এর রিমেক করেন তিনি এবং এখানেও সফল হন ফারহান। ২০১১ সালে ‘ডন’-এর সিক্যুয়েল ‘ডন টু’ পরিচালনা করেন। তবে এবার আর রিমেক নয়, মৌলিক গল্পের ‘ডন টু’ সে বছরের ব্যবসা সফল মুভিগুলোর মধ্যে অন্যতম ছিল।
অভিনেতা ফারহান-এর পথচলা শুরু ২০০৮ সালে রিলিজ হওয়া মিউজিক্যাল-ড্রামা ‘রক অন’ দিয়ে! অথচ অভিষেক কাপুর যখন এই মুভির স্ক্রিপ্ট শোনাচ্ছিলেন তখনও তিনি জানতেন না যে, তাকে প্রযোজক নয় অভিনেতা হিসেবে চাচ্ছেন পরিচালক! প্রথম বারের মতো প্লে-ব্যাকও করেন এই মুভিতে। ‘রক অন’ বক্স অফিস সফলতা পাওয়ার পাশাপাশি জিতেছিলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ফারহান পেয়েছিলেন সেরা নবাগত হিসেবে ফিল্মফেয়ার!
এর পরের বছর ফারহানের রিলিজ হওয়া ‘কার্তিক কলিং কার্তিক’-এ বলিউডের অন্যতম সেরা সাইকোলজিকাল থ্রিলার হিসেবে ধরা হয়। ২০১১ সালে ফারহান অভিনয় করেন বোন জয়া আখতার পরিচালিত ক্রিটিক্যাল-কমার্শিয়াল সাকসেস ‘জিন্দেগি না মিলেগি দোবারা’-তে, যেটার জন্য সেরা পার্শ্বঅভিনেতা হিসেবেও তিনি জিতেছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড।
রাকেশ ওম প্রকাশ মেহরার পরিচালনায় ২০১৩ সালে ফারহান ভারতীয় জীবন্ত কিংবদন্তি অ্যাথলেট মিলখা সিং রূপে দর্শকদের সামনে হাজির হন সেখানেও তিনি সফল। স্বয়ং মিলখা সিং তার অভিনয়ের প্রশংসা করে বলেছিলেন, ফারহান-কে দেখে আমার একবারও মনে হয়নি তিনি আসল মিলখা নন। আমি পর্দায় যেন নিজেকে নিজে দেখছি! এর মাধ্যমে মিলখা সিংয়ের মতো দর্শক-সমালোচকদের মনও জয় করতে সক্ষম হন ফারহান। ‘ভাগ মিলখা ভাগ’ বক্স অফিসে সুপার হিট হয় এবং ৫৯ তম ফিল্মফেয়ারে সেরা সিনেমা, পরিচালক, অভিনেতা সহ মোট ছয়টি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড জিতে নেয়।
‘ভাগ মিলখা ভাগ’-র পর ফারহান অভিনীত সর্বশেষ ৬টি সিনেমার কোনোটিই ব্যবসায়িক সফলতা না পেলেও তার অভিনয় বরাবরের মতোই প্রশংসিত হচ্ছে।
ফারহান এক সাথে এতকিছু করেন যে, যে কোনো সময়ই তিনি কোনো একটা বিভাগে তার সাফল্য দেখানই। এই যেমন, গেল ৬টা সিনেমায় তিনি অভিনেতা হিসেবে বানিজ্যিক ভাবে ব্যর্থ, আবার প্রযোজক হিসেবে তার সর্বশেষ কাজ ‘গোল্ড’-এ দারুন সফল। এজন্যই তো তিনি ভারতের বিনোদন জগতের অলরাউন্ডার!
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
