যে কারণে মনোনয়ন কেনা, জানালেন মৌসুমী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০১৯
বাংলা চলচ্চিত্রের মুকুটহীন সম্রাজ্ঞী চিত্রনায়িকা মৌসুমী। ঢালিউডে প্রিয়দর্শিনী নামে সর্বজন পরিচিত। শিল্পীসত্তা, নিপুণ অভিনয়গুণে সদা ভাস্বর এ নায়িকা।
দুই যুগেরও বেশি সময় ধরে অভিনয় করে যাচ্ছেন। যার অভিনয়গুণে মুগ্ধ হননি এমন মানুষ পাওয়া মেলা ভার।
অমর নায়ক সালমান শাহর সঙ্গে কেয়ামত থেকে কেয়ামত ছবি দিয়ে বড় পর্দায় তার হাতেখড়ি। এর পর আর পিছু তাকাতে হয়নি তাকে।
ওমর সানী, বাপ্পারাজ, মান্নাদের সঙ্গে একের পর এক রোমান্টিক ছবি করে তাক লাগিয়ে দিয়েছেন। পরে রিয়াজ-ফেরদৌসদের সঙ্গেও জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি।
স্বগুণে অনন্য এ নায়িকা সম্প্রতি রাজনীতিতে নাম লিখিয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের পক্ষে কাজ করেন।
মৌসুমীর রাজনীতির ইচ্ছা আরও দৃঢ় হয়েছে। মনোবাসনা দেখছেন জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার। এ জন্য তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্রও সংগ্রহ করেছেন। মৌসুমী মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদীও।
মৌসুমী কেন রাজনীতিতে, কেনইবা মনোনয়ন কেনা এমন প্রশ্নের উত্তর দিতে বৃহস্পতিবার এফডিসিতে মিডিয়ার মুখোমুখি হন জনপ্রিয় এ নায়িকা।
কেন সংসদে যাওয়ার আগ্রহ হলো সেই প্রশ্নেরও উত্তর পাওয়া যায় মৌসুমীর জবানিতে। তিনি জানান, প্রধানমন্ত্রীর একটি সাক্ষাৎকারে তাকে অনুপ্রাণিত করেছে।
‘কিছু দিন আগে আমি প্রধানমন্ত্রীর একটি সাক্ষাৎকার পড়লাম। তিনি বলেছেন, এই পঞ্চাশ আসন (সংরক্ষিত নারী আসন) তিনি নিজে নির্ধারণ করবেন। তখন আমার মনে হলো, আমারও আবেদন করা উচিত। তাই হুট করে মনোনয়ন কিনে ফেললাম’-যোগ করেন মৌসুমী।
তার মনোনয়নপত্র কেনার বিষয়ে প্রধানমন্ত্রীর সায় আছে কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান মৌসুমী বলেন, ‘এটি আমার এখানে বলা ঠিক হবে না। উনি কাকে মনোনয়ন দেবেন, সেটি উনার বিষয়। আর আমি বলেছি কিনা- তাও বলতে চাই না।’
গত নির্বাচনে অন্য তারকারা প্রচারে সরাসরি অংশ নিলেও আপনি কেন নেননি-এমন প্রশ্নে মৌসুমী বলেন, আওয়ামী লীগের যারা আমায় ডেকেছেন আমি তাদের বলেছি, আমার সমর্থন আপনাদের সঙ্গেই আছে। কিন্তু প্রচারণায় যেতে চাই না। কারণ আমি আসলে সাহস পাইনি।
নিরাপত্তার কারণে যেতে পারেননি জানিয়ে মৌসুমী বলেন, আমি ইনসিকিউরড (অনিরাপদ) ফিল করেছি। এত মানুষের সামনে গিয়ে কথা বলব, ভোট চাইব, সেই সাহসটা পাইনি। আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম না।
মৌসুমী কোনো নির্দিষ্ট দলের নয়-জানিয়ে এই নায়িকা বলেন, কোন দল করব, এটি আমার সিদ্ধান্ত। আমার যদি মনে হয়, এই নেতার জন্য কাজ করলে আমার ভালো লাগবে, তা হলে তাই করব।… আমাকে ভুল বোঝার কোনো অবকাশ নেই।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ধরনের ছবি ছড়ানো হচ্ছে। বিষয়গুলো নিয়ে সমালোচনাও হচ্ছে এগুলোকে কীভাবে দেখছেন- এমন প্রশ্নের জবাবে প্রিয়দর্শনী মৌসুমীর ভাষ্য, ‘আমি তো আগেই বলেছি- এগুলো নিয়ে কথা বলার কিছু নেই। শিল্পী হিসেবে অনেকেই আমাকে ডেকেছেন। গিয়েছি। আমি আগে কখনও বলিনি, কোনো দলের কিংবা কারও হয়ে কাজ করতে চাই। তা হলে এই প্রশ্ন কেন আসছে? আমি এত বছর সততার সঙ্গে কাজ করেছি, অমন প্রশ্ন তুলে আমাকে ম্লান করে দেবেন না প্লিজ।’
বিএনপির সহযোগী সংগঠন-জাসাসের আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকলেও তিনি কখনই বিএনপিতে যুক্ত ছিলেন না বলে দাবি করেন মৌসুমী।
পুরনো ছবিটি এই সময়ে সামনে এনে তার রাজনীতিতে আসার উৎসাহকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে মন্তব্য মৌসুমীর । যারা তা করছেন, তাদের এই পথ থেকে সরে আসার আহ্বান জানান তিনি।
তিনশরও বেশি চলচ্চিত্রে অভিনয় করে মৌসুমী তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।অভিনয়ে এখন আর আগের মতো ব্যস্ততা নেই। চলচ্চিত্রে অভিনয় করছেন বেছে বেছে। নাটক করছেন। অভিনয়ে ব্যস্ততা না থাকায় রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান মৌসুমী।
মৌসুমী দীর্ঘদিন ধরে নারী ও শিশুদের জন্য কাজ করছেন। ছিলেন ইউনিসেফের শুভেচ্ছাদূত। নিয়মিত কাজ করে যাচ্ছেন শিশুদের জন্য। মৌসুমী জানান, সংসদ সদস্য হতে পারলে নারীদের নিয়ে কাজ করতে চান তিনি।
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
