যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন পরিকল্পনা
প্রকাশিত: ১৮ মে ২০২৬
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে। এমন খবর সামনে আসার পর তেহরান সম্ভাব্য হামলার পরিণতি সম্পর্কে হুঁশিয়ারি দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে নৌপথে হামলার ইঙ্গিত দিয়েছেন।
নতুন হামলার প্রস্তুতি সংক্রান্ত প্রতিবেদনটি প্রকাশ করে দ্য নিউইয়র্ক টাইমস। এতে বলা হয়, সামরিক পরিকল্পনার মধ্যে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে সম্ভাব্য হামলার বিষয়টিও আছে। অন্যদিকে ট্রাম্প শনিবার ট্রুথ সোশ্যালে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে বানানো একটি ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি নৌবাহিনীর একজন অ্যাডমিরালের সঙ্গে জাহাজে দাঁড়িয়ে আঙুল দিয়ে কিছু নির্দেশ করছেন। ক্যাপশনে লিখেছেন, ‘ঝড়ের আগে শান্ত পরিস্থিতি’।
নিউইয়র্ক টাইমস ও ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য একটি যুদ্ধে জড়ানোর জন্য ওয়াশিংটন ও তেলআবিব তাদের ইতিহাসের অন্যতম নিবিড় প্রস্তুতি নিচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এই সম্ভাব্য অভিযানকে ‘অপারেশন এপিক ফিউরি ২.০’ বলে অভিহিত করছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক পরিকল্পনাকারীরা বেশ কিছু বিকল্প খতিয়ে দেখছেন। এর মধ্যে আছে ইরানের সামরিক ও পারমাণবিক অবকাঠামোতে ব্যাপক বিমান হামলা চালানো, ভূগর্ভস্থ ইউরেনিয়াম কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু বানানো এবং খার্গ দ্বীপে আকস্মিক হামলা চালানো।
টাইমসের প্রতিবেদন অনুযায়ী, পরিকল্পনার একটি অন্যতম অংশ হলো- ইরানের ভেতরে কমান্ডো বাহিনী পাঠানো। এর উদ্দেশ্য ক্ষতিগ্রস্ত পারমাণবিক কেন্দ্রগুলোর নিচে লুকিয়ে রাখা উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার বা জব্দ করা। তবে সামরিক কর্মকর্তারা টাইমসকে জানিয়েছেন, এই অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে। কারণ, ওই এলাকা নিয়ন্ত্রণে রাখতে এবং ইরানের স্থলবাহিনীর সঙ্গে যুদ্ধ মোকাবিলায় কয়েক হাজার সহায়তাকারী সেনা দরকার।
পাল্টা প্রতিরোধ
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার জেরে পাল্টা হামলার আশঙ্কায় মার্কিন নিরাপত্তা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। সিএনএনের এক প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যের গ্যাস স্টেশনগুলোতে জ্বালানি সরবরাহকারী মনিটরিং সিস্টেম লক্ষ্য করে সাইবার হামলা চালানো হয়। মার্কিন কর্মকর্তাদের ধারণা, এই হামলার পেছনে ইরানের হাত থাকতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, হ্যাকাররা জ্বালানির পরিমাণ প্রদর্শনকারী ডিসপ্লে সিস্টেমগুলোর তথ্য বিবৃত করেছিল। তবে কাঠামোগত তেমন ক্ষতি হয়নি।
নতুন হামলার প্রস্তুতির খবর সামনে আসার পর রোববার জবাব দিয়েছে ইরান। এএফপির প্রতিবেদন অনুযায়ী, সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুলফজল শেকারচি মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।
আবুলফজল বলেন, হতাশাগ্রস্ত মার্কিন প্রেসিডেন্টের একটি বিষয় অবশ্যই জানা উচিত। তাঁর এই হুমকিগুলো যদি বাস্তবায়ন করা হয় কিংবা ইরানে ফের অভিযান চালানো হয়, তবে মার্কিন সামরিক বাহিনীকে নজিরবিহীন ও মারাত্মক বিপর্যয়ের মুখে পড়তে হবে।
কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়া, অঞ্চলজুড়ে সামরিক সরঞ্জাম ও যুদ্ধজাহাজের নতুন করে অবস্থান নেওয়া এবং উভয়পক্ষের আক্রমণাত্মক বক্তব্যের কারণে পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। আশঙ্কা করা হচ্ছে- চলতি যুদ্ধবিরতি বা থমথমে পরিস্থিতি সাময়িক, এটি হয়তো আরেকটি বড় ঝড়ের আগের নিস্তব্ধতা।
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- বিশ্বে ব্রয়লার মুরগি উৎপাদনে ৫৩তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র
- আমিরাতে চালু হলো ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা
- যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প
- ঝুঁকিপূর্ণ মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড
- প্রতারণা মামলায় আদালতে অভিনেত্রী ববি, পেলেন জামিন
- ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন সমাপ্ত
- ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- শীতে জবুথবু পুরো ভারত
