যুক্তরাজ্যের নতুন মন্ত্রিসভায় স্থান পেলেন ৮ নারী
প্রকাশিত: ২৬ জুলাই ২০১৯
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচীত হওয়ার পর নতুন মন্ত্রিসভা গঠণ করেছেন বোরিস জনসন। ব্রেক্সিটের পক্ষে অবস্থান নেয়া প্রভাবশালী কনজারভেটিভদের গুরুত্ব দিয়ে সাজিয়েছেন নতুন এই মন্ত্রীসভা।
নতুন গঠিত ৩১ সদস্যের মন্ত্রিসভায় ৮ নারী স্থান পেয়েছেন বলে জানিয়েছে বিবিসি। এছাড়া ১২ জন ব্রেক্সিট সমর্থককে স্থান দেয়া হয়েছে মন্ত্রিসভায়, থেরেসা মে’র বেলায় যা ছিলো মাত্র ৬।
আনা হয়েছে কিছু রদবদল। আগের মন্ত্রিসভার ১৭ জনের স্থান হয়নি এই নতুন মন্ত্রিসভায়। এছাড়া কিছু নতুন মুখেরও আবির্ভাব ঘটেছে এবার।
নতুন মন্ত্রিসভায় সাজিদ সাভিদকে অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ডমিনিক রাব ও প্রীতি প্যাটেলকে মন্ত্রিসভায় ফিরিয়ে আনা হয়েছে যথাক্রমে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে।
চ্যান্সেলর অব দ্য ডাচি অব ল্যাঙ্কাস্টারের পাশাপাশি ‘চুক্তি ছাড়াই’ ব্রেক্সিট সম্পাদনের পরিকল্পনা সামলাতে হবে মাইকেল গোভকে।
বেন ওয়ালেস পেয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়; শিক্ষা ও সংস্কৃতিতে এসেছেন যথাক্রমে গেভিন উইলিয়ামসন ও নিকি মরগান।
আন্দ্রিয়া লিডসমকে দেওয়া হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আন্তর্জাতিক বাণিজ্যের দায়িত্ব গেছে লিজ ট্রুসের হাতে।
কমন্সের লিডার করা হয়েছে টোরিদের ব্রেক্সিটপন্থি ইউরোপিয়ান রিসার্চ গ্রুপের (ইআরজি) নেতা জ্যাকব রিস মগকে।
মে’র মন্ত্রিসভার স্টিফেন বার্কলে, ম্যাট হ্যানকক ও অ্যাম্বার রুডকে আগের পদেই বহাল রাখা হয়েছে।
জনসনের এ মন্ত্রিসভায় অভিজ্ঞদের প্রাধান্য দেখা গেলেও আনুপাতিক হারে নারীর সংখ্যা কম। মে’র ২৯ সদস্যের মন্ত্রিসভায় নারী ছিল ৩০ শতাংশ, জনসনেরটাতে ২৬ শতাংশ।
নেতৃত্ব দৌড়ে জনসনের মূল প্রতিদ্বন্দ্বী জেরেমি হান্ট জানান, তাকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে অন্য দায়িত্ব দিতে চাইলেও তিনি রাজি হননি। তার পাশাপাশি শীর্ষ ব্রেক্সিটপন্থি হিসেবে পরিচিত পেনি মরডন্ট ও লিয়াম ফক্সকেও প্রতিরক্ষা ও আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
নতুন প্রধানমন্ত্রী হিসেবে দেওয়া প্রথম ভাষণে জনসন কোনো অযুহাত ছাড়াই ৩১ অক্টোবরের মধ্যে ব্রেক্সিট কার্যকরের প্রতিশ্রুতি দিয়েছেন।
বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে চুক্তিতে উপনীত হতে তিনি চেষ্টা চালাবেন, না হলে অক্টোবরের শেষে যুক্তরাজ্য চুক্তি ছাড়াই ইইউ ছাড়ছে।
এদিকে বিরোধী লেবার পার্টির নেতারা বলছেন, জনসনের মন্ত্রিসভা যদি ‘চুক্তি ছাড়া’ ব্রেক্সিটের পথে অগ্রসর হয়, তাহলে তারাও যুক্তরাজ্যকে ইইউতে রাখতেই একাট্টা অবস্থান নেবেন।
স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজেওন নতুন প্রধানমন্ত্রীর কাছে লেখা এক চিঠিতে বলেছেন, ব্রেক্সিট নিয়ে স্কটল্যান্ডের আলাদা পরিকল্পনা আছে।
স্কটল্যান্ডের স্বাধীনতা নিয়ে গণভোট আয়োজনের চেষ্টা চালিয়ে যাবেন বলেও চিঠিতে ইঙ্গিত দিয়েছেন তিনি।
- নিউইয়র্কে বাংলাদেশি রেস্তোরাঁয় হাতবোমা নিক্ষেপ
- আবারও মেলোনিকে কটাক্ষ করলেন ট্রাম্প
- চতুর্থ বিয়ের সাড়ে ৩ মাসে মা হলেন অভিনেত্রী
- স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার ঘোষণা
- দুই দেশে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের
- গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ
- ৩ নদীর পানি বিপৎসীমার ওপর, হুমকিতে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ
- আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বললেন ওমর সানী
- আজ রাতে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে: ট্রাম্প
- ‘ওসমান হাদীকে নির্বাচন না করার জন্য বারংবার নিষেধ করে জুবায়ের’
- যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে ২৫ জনের মৃত্যু
- ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট
- যুক্তরাজ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ইসরায়েলের হাত ছাড়ছে যুক্তরাষ্ট্র?
- ব্রাজিল এমন এক দল, যাকে চিরকাল হৃদয়ে বহন করব: তটিনী
- বান্দরবানে ১০ জুলাই পর্যন্ত পর্যটক ভ্রমণ নিষিদ্ধ
- খেলা শেষ, খোদা হাফেজ: মাহফুজ আলম
- মুসলিম কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তাল পশ্চিমবঙ্গ
- দুই দশক পর গাজার শাসনভার ছাড়ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী
- সোনা চোরাচালানে ৫০ মাফিয়া
- এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ
- সৌদি আরবে জমি কেনার সুযোগ
- ঝুঁকি নিয়ে চালু হচ্ছে রূপপুর, কয়েকটি চুক্তি নিষ্পন্ন হয়নি
- গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল
- একযোগে ৩৮ বিচারককে বদলি করে প্রজ্ঞাপন জারি
- পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল
- তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা
- কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
