যুক্তরাজ্যে বাংলা প্রেসক্লাবে নতুন নেতৃত্ব
নিউজ ডেক্স
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০১৯
যুক্তরাজ্যে বাংলা গণমাধ্যমকর্মীদের প্রতিনিধিত্বকারী সংগঠন লন্ডন-বাংলা প্রেসক্লাবের নির্বাচনে বেশির ভাগ পদে জয় পেয়েছে এমাদ-জুবায়ের-মুরাদ প্যানেল। নির্বাহী কমিটির ১৫টি পদের মধ্যে প্রেসিডেন্ট ও সেক্রেটারিসহ ১০টি পদে জয়ী হন তাঁরা। ট্রেজারার, কমিউনিকেশনস এবং ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি সেক্রেটারিসহ ৫টি পদে বিজয় ধরে রেখেছে ‘টিম নাহাস’।
রোববার পূর্ব লন্ডনের ইম্প্রেশন বেঙ্কুয়েটিং মিলনায়তনে ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রেসিডেন্ট পদে প্রথমবারের মতো বিজয়ী হয়েছেন সাপ্তাহিক পত্রিকার সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী। তিনি ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট সাপ্তাহিক জনমতের প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশাকে পরাজিত করেন। একইভাবে সহসভাপতি পদে প্রথমবারের মতো বিজয় পেয়েছেন সাপ্তাহিক বাংলা পোস্টের সম্পাদক তারেক চৌধুরী। তিনি আইন টিভির অনুষ্ঠান উপস্থাপক মোহাম্মদ আবদুস সাত্তারকে পরাজিত করেন।
সেক্রেটারি পদে আনিসুর রহমানকে পরাজিত করে দ্বিতীয় মেয়াদে নিজের অবস্থান সুসংহত রেখেছেন চ্যানেল এস-এর প্রধান প্রতিবেদক মোহাম্মদ জুবায়ের। ট্রেজারার পদে দ্বিতীয় মেয়াদে বিজয়ী হয়েছেন ইকরা বাংলা টেলিভিশনের ব্যবস্থাপক আ স ম মাসুম।
লন্ডন-বাংলা প্রেসক্লাবের মোট সদস্য সংখ্যা ৩১৮ জন। এর মধ্যে ৩১৪ জন ভোট দেন। প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত ক্লাবের নির্বাচনকে ঘিরে সদস্যদের দিনব্যাপী এক মিলনমেলা বসে। বেশ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় নির্বাচন। থাকে দুপুর ও রাতের খাবারের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা। এতে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দও অংশ নেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। বেলা ১১টা থেকে শুরু হয় সাধারণ সভার আনুষ্ঠানিকতা। এরপর সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। রাত ১১টার দিকে ঘোষিত হয় ফলাফল।
কমিটির অন্য সদস্যরা হলেন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মতিউর রহমান চৌধুরী, কমিউনিকেশনস সেক্রেটারি মোহাম্মদ আব্দুল কাইয়ুম, ট্রেইনিং অ্যান্ড রিসার্চ সেক্রেটারি ইব্রাহিম খলিল, ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি সেক্রেটারি সালেহ আহমদ। এ ছাড়া নির্বাচিত ৬ জন নির্বাহী সদস্য হলেন, আব্দুল কাইয়ুম, ইমরান আহমেদ, পলি সুলতানা, রুপি আমিন, জে ইউ এম নাজমুল হোসাইন ও শাহনাজ সুলতানা।
ক্লাবের নব নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সকলকে সঙ্গে নিয়ে তিনি ক্লাবের কার্যক্রম এগিয়ে নেবেন। এতে তিনি বিদায়ী প্রেসিডেন্টের প্রয়োজনীয় পরামর্শ ও সাহায্য প্রত্যাশা করেন।
পরাজিত প্রার্থী সৈয়দ নাহাস পাশা বিজয়ীদের অভিনন্দন জানান। তিনি বলেন, নির্বাচনে জয়-পরাজয় স্বাভাবিক ব্যাপার। যখন যিনি নেতৃত্বে আসবেন তাঁর নেতৃত্বে ক্লাবকে এগিয়ে নিতে সকলকে একযোগে কাজ করতে হবে।
পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র জন বিগস বিজয়ী প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন।
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩১ দেশে
- কৃষকের পর সরকারকেও ঠকাচ্ছে কৃষি ব্যাংক
- সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা
- ন্যূনতম বেতন নির্ধারণে আজ শুরু দরকষাকষি
- ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি
- মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২
- ‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
- এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
- দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
- ইসরাইলি নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ!
- ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
- আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
