মোদি সরকার বেকায়দায়
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬
ভারতে কেউ কল্পনাও করেনি শিক্ষার্থীদের হঠাৎ আন্দোলনে পার্লামেন্ট ভবন ঘেরাও হয়ে যাবে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পেছনের দরজা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ভারতের কোন রাজনৈতিক দলও এমনটা ঘটাতে পারেনি। লাখ লাখ মানুষ রাজপথে। বিভিন্ন রাজ্যে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। পাঞ্জাব থেকে দলে দলে মানুষ দিল্লীতে চলে এসেছে। বর্তমান অবস্থায় সরকার নতজানু। আপস করতে চায়। আন্দোলনের সূত্রপাত হয় প্রধান বিচারপতি কিছুদিন আগে শিক্ষার্থীদের কটাক্ষ করে বেকার, কোকরোজ বা তেলাপোকা বলেছিল তার এক রায়ে। তাতেই শিক্ষার্থীরা সোশ্যাল মিডিয়ায় জমিয়ে ফেলে। বারবার প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করতে থাকে। তারপর থেকে দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলনের তীব্রতা বৃদ্ধি এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রবল চাপের মুখে মোদি সরকারের অবস্থা এখন কোনঠাসা। আন্দোলনে বহু শিক্ষার্থীকের আহত করা হয়েছে। গুলি চালিয়েছে পুলিশ। এতে পুলিশের হাতে রক্তাক্ত হয়েছে দিল্লী। অসংখ্য গ্রেফতার হয়েছে।
তেলাপোকাদের সঙ্গে যেকোনো সময়ে আলোচনায় বসতে রাজি বলে জানিয়েছে সরকার। সরকারের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং গতকাল জানিয়েছেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে তাদের সুবিধামতো যেকোনো সময়ে সরকার আলোচনায় বসতে প্রস্তুত। কেন্দ্রের প্রতিনিধি হিসেবে সেখানে জিতেন্দ্র ছাড়াও থাকবেন আর এক মন্ত্রী জেপি নাড্ডা। নাড্ডার বাড়ি বা অফিসে আলোচনা হতে পারে বলে তেলাপোকা জনতা পার্টি ও আন্দোলনকারীদের প্রতি আবেদন জানিয়েছেন তিনি। মন্ত্রী বলেছেন, ধীরে ধীরে, আলোচনার মাধ্যমে আমরা একটি সমাধানের দিকে অগ্রসর হবো। শিক্ষার্থীদের কল্যাণে সরকারের গৃহীত ধারাবাহিক পদক্ষেপগুলোর এটি একটি অংশ। আমি বিনীতভাবে আপনাদের সকলকে আলোচনায় অংশ নেয়ার আহ্বান জানাচ্ছি।
সরকারের আলোচনায় বসতে চাওয়া নিয়ে তেলাপোকা জনতা পার্টি (সিজেপি) সাফ জানিয়েছে, তারা কারও বাড়ি বা অফিসে বৈঠক করতে যাবেন না। তেলাপোকা পার্টির পক্ষে সৌরভ দাস বলেছেন, গণদরবার যন্তর মন্তরেই। মন্ত্রীদের জনগণের মাঝে আসা উচিত। তারা যদি কথা বলতে চান, তবে সেই আলোচনা যন্তর মন্তরে হওয়া উচিত। দাস আরও বলেন, তেলাপোকা পার্টি আলোচনার জন্য প্রস্তুত। নিরাপত্তাজনিত উদ্বেগ থাকলে আলোচনার জন্য বিক্ষোভ স্থলের কাছাকাছি একটি নিরপেক্ষ স্থান বিবেচনা করতে তারা ইচ্ছুক।
আন্দোলনকারীদের অভিযোগ, আলোচনায় বসার কথা বললেও সমান্তরাল ভাবে শিক্ষার্থীদের ওপর দমনপীড়ন চালিয়ে যাচ্ছে পুলিশ। তা-ও অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছে সিজেপি। তবে শিক্ষামন্ত্রী পদত্যাগের প্রশ্নে এখনো অনড় রয়েছে সিজেপি।
নিট প্রশ্নফাঁস নিয়ে সংসদে আলোচনার জন্য রাজি বলে ফের জানিয়েছে নরেন্দ্র মোদির সরকার। তবে বৃহস্পতিবার লোকসভায় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, কবে, কতোক্ষণ ধরে আলোচনা হবে, তা বিরোধীরাই স্থির করুক। তবে আলোচনার জন্য কোনো পূর্বশর্ত রাখা চলবে না।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বৃহস্পতিবার দেশের তরুণদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, “আমাদের তরুণদের ভালো রাখা এবং তাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কোনো কিছুই এর চেয়ে বড় নয়।” এর পরেই প্রশ্নফাঁস বিতর্কে ন্যায়বিচারের আশ্বাস দিয়েছেন মোদি। দিল্লির যন্তর মন্তরে ছাত্র-যুবদের ধারাবাহিক বিক্ষোভের মাঝে প্রশ্নফাঁস কাণ্ডের বিচারের জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এক্স পোস্টে মোদি লিখেছেন, “প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয়া হবে। তাদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। সেই লক্ষ্যে আমরা ‘ফাস্ট-ট্র্যাক কোর্ট’ গঠনের সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আধিকারিকদের নির্দেশও দেয়া হয়েছে।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণার প্রতিক্রিয়ায় তেলাপোকা জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস এই পদক্ষেপকে জনগণকে বিভ্রান্ত করার একটি প্রচেষ্টা বলে নাকচ করে দিয়েছেন।
মোদির পোস্টের পর বিরোধী দলনেতা রাহুল গান্ধী লিখেছেন, ‘‘আপনিই আমাদের দেশের যুবসমাজের ভবিষ্যতের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন। আপনি আমাদের শিক্ষাব্যবস্থাকে সম্পূর্ণ ভাবে দখল এবং ধ্বংস হতে দিয়েছেন। এর জন্য দায়ীদের রক্ষা করেছেন এবং প্রশ্রয় দিয়েছেন।’’ মোদির উদ্দেশ্যে তিন দফা দাবি তুলে ধরেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। যার মধ্যে অন্যতম শিক্ষার্থীদের প্রতি আচরণের জন্য সরকারের ক্ষমাপ্রার্থনা এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের অপসারণ।
নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বৃহস্পতিবারও উত্তপ্ত হয়ে উঠেছিল সংসদ চত্বর। সংসদের অভ্যন্তরেও বিরোধীদের বিক্ষোভে উত্তাল হয়েছিল। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে সকালে সংসদের মকর দ্বারের সামনে বিক্ষোভ দেখিয়েছেন বিরোধী দলের সাংসদেরা। পাল্টা বিক্ষোভ দেখিয়েছেন এনডিএ’র সাংসদেরাও। তাদের অভিযোগ, রাজনৈতিক স্বার্থে দেশের যুবসমাজকে প্ররোচিত করছেন রাহুল গান্ধী। বিরোধী সাংসদদের জমায়েত থেকে স্লোগান দেয়া হয়েছে “জীবন বাঁচাও, নিট বন্ধ করো।” বিরোধী সাংসদদের হাতে ধরা প্ল্যাকার্ডে শিক্ষামন্ত্রীর ইস্তফা দাবি করা হয়। বিরোধী সাংসদদের বিক্ষোভে রাহুল ছাড়াও শামিল হয়েছিলেন সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধী দলের নেতারা।
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- এলপিজি সিলিন্ডার মিলছে না, কোথাও পেলে দাম বেশি
- রিয়াদে হামলা আতঙ্ক, ঢাকায় চরম ভোগান্তি
- ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ
- নিউইয়র্কে হেনস্তার শিকার ড. ইউনূস
- সৌদি আরবে কাজ হারানোর শঙ্কায় হাজার হাজার প্রবাসী
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ৩ ফিলিস্তিনি
- স্কুলছাত্রী তাজমিন হত্যা: কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
- আন্দোলনকারীদের দেশবিরোধী আখ্যা কঙ্গনার
- ইউরোপের স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়
- ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে ৪ জনের মৃত্যু
- নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি
- সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশি
- গাজায় যুদ্ধবিরতি শুধু নামেই
- এত কিছু করেও নোবেল পেলাম না, ক্ষোভ ট্রাম্পের
- যুক্তরাষ্ট্রে বাড়িতে ঢুকে নির্বিচারে গুলি, শিশুসহ নিহত ৯
- ট্রাম্পের নতুন ঘনিষ্ঠ সহযোগী ও প্রেস সেক্রেটারি কেটি জ্যাকারিয়া
- যুক্তরাষ্ট্রের উপকূলে ১৭০ কিমি বেগে আঘাত হানল হ্যারিকেন ‘ইসাইয়াস’
- ‘ঢাকা থেকে পাশে আছি’, ভারতের আন্দোলনরত তরুণদের প্রতি নাহিদ
- টিএলসি লাইসেন্স ফিরে পেলেন একাধিক চালক
- প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে
- রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
- বিজনেস আমেরিকা ম্যাগাজিনের ‘সফল ৫০ বাংলাদেশী’ তালিকায় চট্টগ্রামের
- সৌদিগামী ২ ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ
- ৫৯ শতাংশ মানুষই জানেন না তাদের উচ্চ রক্তচাপ আছে: গবেষণা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
