মেহেদি রাসেলের কবিতা
নিউজ ডেস্ক :
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯
আহবান
বাড়িয়ে দাও হাত দুখানি
হৃদয় মেলে ধরো
আমার বুকের বকুলতলায়
পুষ্প হয়ে ঝরো।
বসন্তকাল, ব্যাকুল বাতাস
রঙিন পাতা নাচে
পথের ধারে বৃক্ষসারি
মুগ্ধ হয়ে আছে।
পলাশ এবং শিমুল বনে
অযুত অগ্নিরেখা
অতিক্রান্ত ধুলোর মেঘে
আবার পত্রলেখা।
আবার সুললিত পাখি
কণ্ঠে তোলে গান
বুকের বকুলতলা আজও
পুষ্পবিহীন, ম্লান।
বধিরতা
কোনোকালে এই তামাশানগরে
ফের যদি আসি—তখনো কি এমন বধির
রয়ে যাবো প্রভু? শ্যামল চিলের চোখে
মাছের ঝিলিক আর জলের প্রবাহে
সময়ের নীল রেল শুধু চলে যায় দূরে—
মৃত প্রেমিকার নাভি তবু তো সবুজ চিরকাল
মর্মরিত পাতা ঝরে, রেল যায়, হাড়ের কোটরে যায়
ললিত লাবণ্য চোখের। তবু তার তনুর ধনুক
ধরে থাকে জীবনের সীমাহীন সম্ভাবনা—
বধিরতা ভেদ করে ঢুকে পড়ে মর্মের গভীরে,
শব্দ নয় কেবল কম্পন বুঝি তার।
বধিরতা কাকে বলে তবে? এরকম নির্বিকার
নির্লিপ্তির নীল নদী বয়ে যেতে দেয়া?
দৃশ্যের ভেতরে শুধু অনুষঙ্গের মতো থাকা?
বিস্মৃতির গাছে গাছে
তার নাম লিখে রাখা?
যাওয়া
কেন তুমি অমন করে দুহাত বাড়ালে
রাত্রিবেলা চাঁদ ডুবেছে মেঘের আড়ালে
মেঘ তো নেই, কেবল আকাশ, কেবল ঝরাপাতা
হাওয়ার ভেতর অভিসন্ধি, প্রাচীন লোকগাঁথা
কে গো তুমি, শ্যামল বরন শরত কালের বায়ু
একটু বসো ছায়ার তলে, একটু পরমায়ু—
অরূপ তুমি, অচিন আমি, অলীক গায়ে যাই
যাকে খুঁজছি পথে পথে রূপ তো জানি নাই
কতকালের আনন্দ আজ পথের বাঁকে বাঁকে
এমনি করে ধুলোর ভেতর একলা পড়ে থাকে
সন্ধ্যায়, তোমাকে
স্মৃতির ভেতরে ছাড়া তুমি আর কোথাও নেই
সন্ধ্যার পেয়ালা ছুঁয়ে বিতৃষ্ণা পেল ঠোঁট
কণ্ঠনালীতে তরল আগুন দাউ দাউ জ্বলে
মাংসের ঘ্রাণে ভরে ওঠে রেস্তোরাঁ
নরম জোছনা নামে কি বারান্দায়?
সবখানে সব আছে, কেবল তুমিই নেই চরাচরে
কেবল ধোয়ার ভেতর নিভে যায় নিদ্রার অবকাশ
শিশিরের ফোঁটা ঝরে নিরালা বাতাসে
তোমার স্মৃতি কেন অহেতুক মনে আসে আজকাল?
যেহেতু পৃথিবী প্লাবিত রগরগে যৌনতার গাঢ় রসে
অধিক সঙ্গমহেতু বিবমিষা পেলে
পাশ ফিরে শুয়ে শিশুর মতন ঘুমে
বৃথাই সন্ধান করি তোমার আঙুল
স্মৃতির বাইরে তুমি কোথাও থাকো না।
আরোগ্য
তোমার চোখের বিষণ্ণতার জল
টুপ করে আজ ঝরে পড়বে নাকি?
দ্বিধান্বিত দুপুর বেলায় তুমি
কেন এমন আহত, একাকী!
তোমার সকল পথের ধারে ধারে
এত কান্না এত অভিমান!
অপ্রকাশের আড়াল থেকে তারা
গাইতে থাকে বিষাদ মাখা গান।
সন্ধ্যা যখন গভীর হয়ে আসে
ডাক পাঠিও পাখির কলতানে
উড়িয়ে দেব তোমার দুঃখবোধ
মর্মরিত পাতার অভিজ্ঞানে।
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- পঞ্চম-অষ্টমের সমাপনীর ফল ২৪ ডিসেম্বর
- ঢাবিতে আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- আন্তর্জাতিক ফোরামে সিকৃবির শিক্ষার্থী
- এক যুগে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ
- আজকের সংখ্যা ৮৪৪
- তারুণ্যের বিজয় ভাবনা
- কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত
- নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
- জ্যাকসন হাইটসের বাঙালি আড্ডা
- বাংলাদেশ থেকে কর্মী নেবে মলদোভা
- কুবির বাংলা বিভাগে পিঠা পার্বণের আয়োজন
- ফরিদপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা আটক
- এক ছাতার নিচে আসছে মাধ্যমিকের উপবৃত্তি
- দেশে আয় পাঠাতে প্রবাসীদের জন্য দারুণ সুযোগ
