মালয়েশিয়ান-চাইনিজ দর্শকের মন কেড়েছেন নিরব
প্রকাশিত: ৩ মার্চ ২০১৯
মালয়েশিয়ায় মুক্তি পেয়েছে বাংলাদেশের নায়ক নিরবের সিনেমা 'বাংলাশিয়া ২.০। ছবিটি ব্যাপক সাড়া ফেলেছে মালয়েশিয়ান ও চাইনিজ দর্শকদের কাছে।
২৮ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া ছবিটি এরই মধ্যে মালয়েশিয়ার বক্স অফিসে ঝড় তুলেছে। নায়ক নিরব বনে গেছেন মালয়েশিয়ান ও চাইনিজ দর্শকের প্রিয়মুখ। নায়ক নিরব জানান, এখন পর্যন্ত সবগুলো শো খুব ভালো যাচ্ছে।
তিনি বলেন, ‘বেশ কিছু হলে গিয়ে সিনেমাটি দেখেছি দর্শকের সঙ্গে। যেখানেই যাচ্ছি ছবি শেষে দর্শকরা ছুটে আসছেন ছবিতে আমার চরিত্রের নাম ‘হেরিস হেরিস’ বলে। সবাই সেলফি তুলছেন, সিনেমার প্রশংসা করছেন। এটা অন্যরকম এক ভালোলাগা।’
‘বাংলাশিয়া’ নামে মালয়েশিয়ার একটি সিনেমায় পাঁচ বছর আগে অভিনয় করেছিলেন বাংলাদেশের চিত্রনায়ক নিরব হোসেন। এ সিনেমায় নিরবের বিপরীতে অভিনয় করেছেন সিঙ্গাপুরের তারকা আতিকা সুহাইমি।
ছবিটির শুটিং টানা ৪২ দিন করে শেষ হয়। এরপর ছবিটির ট্রেলারও প্রকাশিত হয়। জাপানের একটি চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শিত হয়।
এরপর ছবিটির ওপর মালয়েশিয়ার সরকার প্রদর্শনী নিষিদ্ধ করে। শুধু মালয়েশিয়ায় নয়, বিশ্বের কোথাও ছবিটি প্রদর্শন করা যাবে না এরকম একটা আইন হয়।
ছবির ৩১টি দৃশ্য মালয়েশিয়ার সরকারের বিপক্ষে যাওয়ায় সরকার ছবিটির ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে। বেশ কিছু কাটছাঁটের পর ১২ ফেব্রুয়ারি ছবিটির উপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। নতুন করে সিনেমার নাম দেয়া হয় ‘বাংলাশিয়া ২.০।’
নিরব অভিনীত ছবিটি অবশেষে মালয়েশিয়ায় মুক্তি পেয়েছে গেল ২৮ ফেব্রুয়ারি। তিন ভাষায় নির্মিত এই ছবি দেশটির ১১১টি সিনেমা হলে একসঙ্গে মুক্তি পায়। পরে সেটি বেড়ে ১১৬ হলে দাঁড়িয়েছে।
ছবির প্রচারণায় অংশ নিতে মালয়েশিয়ায় আছেন নিরব। সেখান থেকে শনিবার জাগো নিউজকে তিনি জানান, মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করে নিয়েছে বাংলাদেশি টাকায় যা ৪৫ লাখ টাকারও বেশি। ছবিটি দর্শক ও সমালোচকদের প্রশংসা পাচ্ছে।
এই ছবির পরিচালক নেমউই। তিনি এর আগে পাঁচটি সিনেমা পরিচালনা করেছেন। তবে তার অতীতের সব রেকর্ড ভেঙ্গেছেন তিনি নিজেই। এর আগে মুক্তি পাওয়া তার ছবি নেসি লেমাক মুক্তির প্রথম দিনে আয় করেছিল ১৭৫০০০ রিঙ্গিত এবং হান্টু গ্যাংস্টার আয় করেছিল ১৮৮০০০ রিঙ্গিত। আর তার ‘বাংলাশিয়া ২.০’ প্রথমদিনে আয় করেছে ২২০০০০ রিঙ্গিত।
নিরব বলেন, ‘অভাবনীয়। অভিভূত আমি। দারুণ সাড়া পেয়েছি। এতোটা আশাও করিনি। সিনেমাটি দেখে সংশ্লিষ্টরা খুব প্রশংসা করেছেন। আমার অভিনয় নিয়েও অনেক ইতিবাচক মন্তব্য করেছেন। প্রিমিয়ারে তারা আমাকে বাংলাদেশি ‘এ্যান্ডি লাও’ বলে সম্বোধন করেন। এ্যান্ডি লাও এখানকার সুপারস্টার।’
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
