মানবিজের নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত তুরস্ক: ট্রাম্পকে এরদোগান
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০১৯
সিরিয়ার মানবিজের নিরাপত্তার দায়িত্ব নিতে তুরস্ক প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এর আগে গত সপ্তাহে মানবিজে ইসলামিক স্টেট যোদ্ধাদের হামলায় দুই সেনাসহ চার মার্কিন নাগরিক নিহত হয়েছেন।
রোববার এক ফোনালাপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এরদোগান বলেন, সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারে গত মাসে ট্রাম্পের সিদ্ধান্ত প্রভাবিত করতে উসকানিমূলকভাবে মানবিজে সেনাদের ওপর আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। শহরটি এখনও মার্কিন সমর্থিত কুর্দিশ যোদ্ধাদের নিয়ন্ত্রণে রয়েছে।
গত বছরের ১৯ ডিসেম্বর সিরিয়া থেকে দুই হাজার মার্কিন সেনা প্রতাহারের ঘোষণা দিয়ে নিজের নিরাপত্তা দলকেও বিস্মিত করেছিলেন ট্রাম্প। সেখানে ইসলামিক স্টেট পরাজিত হয়েছে বলেও ঘোষণা দেন তিনি।
২০১৬ সালে আইএসের হাত থেকে মানবিজের নিয়ন্ত্রণ নেয় যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ)। কিন্তু ট্রাম্পের সেনা প্রত্যাহারের ঘোষণা পরবর্তী দুই দেশের উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন তারা। সেখানে মার্কিন সেনাদের উপস্থিতিই হামলা থেকে তুরস্ককে নিবৃত্ত করছে।
কুর্দিশ প্রটেকশন ইউনিটস বা ওয়াইপিজির সামরিক শাখা হচ্ছে এসডিএফ। আঙ্কারার বিবেচনায় ওয়াইপিজি সন্ত্রাসী সংগঠন ও কুর্দিশ ওয়ার্কার্স পার্টির (পিকেকে) একটি সিরীয় শাখা। পিকেকে গত ৩০ বছর ধরে স্বায়ত্তশাসনের দাবিতে তুরস্কের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। যাতে নারী-শিশুসহ হাজার হাজার লোক নিহত হয়েছেন।
তবে মানবিজের দায়িত্বগ্রহণে তুরস্কের প্রস্তাব নিয়ে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। এতটুকু বলেছে, সিরিয়ার উত্তরাঞ্চলে আলোচনার মাধ্যমে নিষ্পত্তির ব্যাপারে দুই প্রেসিডেন্ট ঐকমত্যে পৌঁছেছেন।
হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স বলেন, সিরিয়ায় উপস্থিত অবশিষ্ট সন্ত্রাসী উপাদানগুলোকে পরাজিত করায় জোর দিয়েছেন ট্রাম্প। উত্তর সিরিয়ার বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানের পথে এগিয়ে যেতে দুই নেতা একমত পোষণ করেছেন। এতে দুই দেশ নিজ নিজ নিরাপত্তা নিশ্চিত করতে পারবে।
তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়াতে পারস্পরিক স্বার্থের বিষয়েও দুই নেতা আলোচনা করেছেন বলে জানিয়েছেন সারাহ স্যান্ডার্স।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
