মাত্র দু’টি ফলেই পুষিয়ে নিন সিগারেটের ক্ষতিকর প্রভাব
প্রকাশিত: ২৯ জুন ২০১৯
সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটি জেনেও ধূমপায়ীরা তা ত্যাগ করতে পারেনা আসক্তির কারণে। আর এ নিয়ে সারা বিশ্বের চিকিৎসক এবং গবেষক মহলে ভাবনার শেষ নেই। ধূমপানের কুফল সম্পর্কেও চলছে জোরদার প্রচার। ধূমপান–বিরোধী সচেতনতার লক্ষ্যে ব্যয় হচ্ছে কোটি কোটি টাকা। খরচ হচ্ছে টন টন কাগজ, কালি। ধূমপানের কুফল বোঝাতে আলোচনা, সেমিনারের অন্ত নেই।
এমনকি একটা দিন ধার্য হয়ে গেছে ‘ধূমপান–বিরোধী দিবস’ হিসেবে। তবু খুব বেশি বদলায়নি ছবি। সাম্প্রতিক সমীক্ষা যথেষ্ট উদ্বেগজনক। যেখানে বলা হচ্ছে, আগামী ৫০ বছরে ধূমপানঘটিত অসুখ প্রায় মহামারীর আকার নেবে সারা পৃথিবীতে। এই যখন অবস্থা, ঠিক তখনই আতঙ্কের মধ্যেও আশার আলো দেখিয়েছেন একদল গবেষক। বললেন, ধূমপানের ফলে যাদের ফুসফুস চরমভাবে ক্ষতিগ্রস্ত, তাদের রোগমুক্ত নতুন জীবনের স্বাদ দিতে পারে লাল টকটকে পাকা টমেটো এবং সতেজ আপেল।
জন হপকিন্স ব্লুমবার্গ স্কুল অফ পাবলিক হেলথের গবেষকদের দীর্ঘ গবেষণায় উঠে এসেছে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য। ১০ বছর বা তারও আগে ধূমপান ছেড়ে দিয়েছেন, এমন প্রায় ৫০ জনকে নিয়ে একটি সমীক্ষা করেছিলেন তারা। দেখা গেছে, নিয়মিত টমেটো এবং আপেল খাওয়ার ফলে তাদের ফুসফুস থেকে ধূমপানের ফলে ক্ষতির ছাপ আশ্চর্যজনকভাবে মুছে গেছে! এছাড়াও নিয়মিত প্রচুর ধূমপান করেন, এমন ২০ জন ব্যক্তিকে নিয়মিত আপেল ও টমেটো খাইয়ে দেখা গেছে নির্দিষ্ট একটি সময়ের মধ্যে ধূমপানের ফলে যতটা ফুসফুসের ক্ষতি হওয়ার কথা, তার তুলনায় ক্ষতি হয়েছে নামমাত্র।
জনস হপকিন্সের সহকারী অধ্যাপক ও প্রখ্যাত গবেষক ভ্যানেসা গর্সিয়া লারসেনের মতে, এই গবেষণা প্রমাণ করে দিয়েছে, যারা ধূমপান ছেড়ে দিয়েছেন, তারা যদি রোজ নিয়ম করে টমেটো আর আপেল খান, তবে শরীরের বয়স বাড়লেও ফুসফুসের কার্যক্ষমতা কমে যাওয়ার সম্ভাবনা প্রায় থাকবে না বললেই চলে। উল্টে ফুসফুসের সমস্যা মিটে যেতে পারে। আর যারা ধূমপান করেন, তাদের ক্ষতির আশঙ্কা অনেকটাই কমে যাবে। এমনকি ফুসফুসের ক্যান্সার থেকেও রেহাই মিলতে পারে। তাছাড়া, যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে, তাদের কাছেও এই দু’টি ফল মহৌষধ হয়ে উঠতে পারে।
আসলে টমেটো এবং আপেলের মধ্যে থাকা অ্যাসিড ফুসফুসের অসুখ সারাতে অব্যর্থ। ২০০২ সালে প্রথমবার ৬৫০ জন প্রাপ্তবয়স্ক মানুষের খাদ্যাভ্যাস, ধূমপান এবং ফুসফুসের অবস্থা নিয়ে গবেষণা শুরু করে এই গবেষক দলটি। ১০ বছর পরে ফের তাদের ওপরই পরীক্ষা চালানো হয় এবং ফুসফুসের অবস্থা বিচার করে নিয়মিত টমেটো, আপেল খাওয়ানো শুরু হয়। সেই গবেষণারই রিপোর্ট হাতে এসেছে সম্প্রতি। তবে শুধু আপেল বা টমেটোই নয়, গবেষকরা বলছেন, যেকোনো প্রাপ্তবয়স্ক যদি প্রতিদিন গড়ে তিনটি করে তাজা ফল খান, তা হলে তাদের ফুসফুস অন্যদের তুলনায় প্রায় ৭০ শতাংশ ভাল থাকবে। তবে এক্ষেত্রে অবশ্যই সবথেকে ভাল কাজ দেবে টমেটো ও আপেল। কিন্তু প্রক্রিয়াজাত ফলে এই সুফল মিলবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন গবেষকরা।
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্যাকেজ ভ্যাট থাকছে না ক্ষুদ্র ব্যবসায়
- গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার
- ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
- তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
- সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- বঙ্গবন্ধু গোল্ড কাপের পুরস্কার বিতরণ
- নিউইয়র্কে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- অভিবাসী বিতারণে সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের বিজয়
- প্রধানমন্ত্রীর চীন সফরে ভারত চাপে
- সেই রাজকুমার হারলেন
- বিশেষ একাউন্ট: প্রবাসীরা বিনিয়োগ ফেরত আনতে পারবে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- সেক্স কমে গেলে যেসব শারীরিক সমস্যা হয় (ভিডিও)
- নবজাতকের মায়েদের স্তনের পাঁচটি সমস্যা এবং তার সমাধান
- ‘ওরাল সেক্স’র আগে-পরে দাঁত ব্রাশ করতে নিষেধ চিকিৎসকদের
- দেহ বিষমুক্ত রাখতে গরম পানি পানের উপকারিতা
- স্যানিটারি প্যাড তরুণ প্রজন্মের ভয়াবহ নেশা!
- প্লাস্টিক বা কাচ নয় পানি পান করুন স্বাস্থ্যকর মাটির বোতলে
- ফ্যাটি লিভারের যত সমস্যা
- ৬ মেডিকেল কলেজের নতুন নামকরণ
- মিষ্টি বা টক দই কোনটি স্বাস্থ্যের জন্য ভালো?
- দেশের প্রধান তেলবীজ সরিষা : অ্যান্টিবায়োটিকের বিকল্প
- দেশে কম বয়সে হৃদরোগ-মৃত্যু বাড়ছে
- দায়িত্বে অবহেলা হলে চিকিৎসকদের ওএসডির নির্দেশ
- কোষ্ঠকাঠিন্য দূর করার সাতটি সহজ উপায়
- শরীরে ভিটামিন ডির ঘাটতি বুঝবেন কীভাবে?
- মাত্র ১০ মিনিটে ক্যানসার শনাক্ত! এরপর চিকিৎসা…
