মরদেহ শনাক্তে স্বজনদের রক্ত-টিস্যু সংগ্রহ
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০১৯
ডিএনএ পরীক্ষার মাধ্যমে পোড়া মরদেহের পরিচয় শনাক্ত সময় সাপেক্ষ। স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ ও স্যামপ্লিং সহজে করা গেলেও নিহতের মরদেহের সঙ্গে ক্রসম্যাচ করা কঠিন। এসব পরীক্ষা ৬ মাস থেকে এক বছরের বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছেন সিআইডি’র ফরেনসিক বিভাগের ডিএনএ অ্যাসিস্ট্যান্ট অ্যানালাইসিস্ট নুসরাত ইয়াসমিন।
শুক্রবার সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের সামনে বুথ বসায় সিআইডি’র ফরেনসিক বিভাগ। দুপুর ৩টা পর্যন্ত ১৫টি মরদেহের দাবিদার ২০ স্বজনের ডিএনএ নমুনা সংগ্রহ করেন তারা।
পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টার আগুনে পুড়ে যাওয়া ৬৭ জনের মধ্যে ৪৬ জনের মরদেহ হস্তান্তর করেছে ঢাকা জেলা প্রশাসক। বাকি ২১ মরদেহের পরিচয় শনাক্ত করতে ১৫ জনের স্বজনরা আবেদন করেছেন।
তাদের মধ্যে ২০ স্বজনের রক্ত-টিস্যুর নমুনা সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক বিভাগ।
এ ব্যাপারে সিআইডি’র ফরেনসিক বিভাগের ডিএনএ অ্যাসিস্ট্যান্ট অ্যানালাইসিস্ট নুসরাত ইয়াসমিন ডেইলি বাংলাদেশকে বলেন, স্বজনদের কাছ থেকে যে নমুনা নেয়া হয়েছে, তা পরীক্ষায় খুব বেশি বেগ পেতে হবে না। ৪ সপ্তাহের মধ্যে তা সম্পন্ন করা সম্ভব হবে। তবে ঘটনাস্থল থেকে দগ্ধ মরদেহের যেসব নমুনা সংগ্রহ করা হয়েছে, তা সময় সাপেক্ষ। একেকটা আলামতের উপর তা নির্ভর করছে। একেকটার জন্য একেক ধরণের সময় ব্যয় করতে হবে। সেক্ষেত্রে অপেক্ষায় থাকা ছাড়া উপায় নেই।
তিনি বলেন, নমুনা হিসেবে রক্ত ও মুখের ভেতর থেকে বাক্কাল কোষ সংগ্রহ করা হয়েছে। নিহত ব্যক্তির বাবা মা, সন্তান হলে ভাল হয়। ছেলে হলে তার বাবা-মা, বাবা-মা হলে তাদের সন্তান অর্থাৎ রক্ত সম্পর্কিত আত্মীয়দের ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে।
শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়। এরপর আগামীকাল শনিবারও খোলা থাকতে পারে, তবে সেটা উর্দ্ধতনদের নির্দেশনার উপর নির্ভর করছে। বাকিদের কেউ যদি আজকের পর আসেন, তারা মালিবাগের সিআইডি’র ফরেনসিক ল্যাবে যোগাযোগ করতে পারবেন।
বুধবার রাত পৌনে ১১টার দিকে চকবাজারের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের ভবন থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানান। পরে তা পাশের ভবনে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ৭০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন। তবে ঢাকা জেলা প্রশাসন জানিয়েছে ৬৭ জন। আর ফায়ার সার্ভিস দাবি করে তারা প্রায় ৮০ থেকে ৮১ মরদেহ উদ্ধার করেছে। এদের মধ্যে ৪৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। মরদেহের সঙ্গে দাফন বাবদ ২০ হাজার করে টাকা দিয়েছে জেলা প্রশাসন।
শুক্রবার সকালে ১১ সদস্যের দল ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্ত কমিটির অন্যতম সদস্য ও ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এসএম জুলফিকার রহমান বলেন, কেমিক্যালের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
