মন্দির বিক্ষোভে ঘি ঢালছে বিজেপি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৪ জানুয়ারি ২০১৯
ভারতে শতবর্ষের নিষেধাজ্ঞা ভেঙে শবরীমালা মন্দিরে দুই মহিলার প্রবেশের প্রতিবাদে বিক্ষোভকারীদের ডাকা বনধে এক প্রকার অচল হয়ে গেছে কেরালা রাজ্য। আর এর পেছনে ক্ষমতাসীন বিজেপি সরকার ইন্ধন দিচ্ছে বলে অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
তার অভিযোগ, শবরীমালা মন্দির ইস্যুতে হরতাল-বিক্ষোভে বিজেপি ও হিন্দুত্ববাদী সংগঠনগুলোই উসকানি দিচ্ছে।
অন্যদিকে, বৃহস্পতিবার ১২ ঘণ্টার বনধে কেরালার বিভিন্ন প্রান্তে বনধ সমর্থনকারীদের তাণ্ডবের খবর মিলেছে। বাস ভাংচুর, অবরোধ-বিক্ষোভে উত্তাল কার্যত গোটা রাজ্য। খবর টাইমস অব ইন্ডিয়া, বিবিসি, আনন্দবাজারের।
প্রসঙ্গত, বুধবার ভোরে বছর চল্লিশের দুই মহিলা বিন্দু আম্মিনি (৪০) এবং কনকদুর্গা (৩৯) শবরীমালা মন্দিরে প্রবেশ করেন। তারপর দর্শনার্থীদের জন্য দরজা বন্ধ করে দিয়ে ঘণ্টাখানেক ধরে ‘শুদ্ধিকরণ’ হয় মন্দিরে।
অন্যদিকে, ঘটনার পর থেকেই কেরালার বিভিন্ন প্রান্তে প্রতিবাদ-বিক্ষোভ শুরু করে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো। রাস্তা অবরোধ, জোর করে দোকানপাট বন্ধ করে দেয়ার মতো ঘটনা ঘটে বিভিন্ন জায়গায়। এমনকি সচিবালয়ের সামনে খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের মারধরের অভিযোগ ওঠে বিজেপির যুব মোর্চার সদস্যদের বিরুদ্ধে।
এর পাশাপাশি বৃহস্পতিবার ১২ ঘণ্টার হরতালের ডাক দেয় শবরীমালা কর্ম সমিতিসহ কয়েকটি সংগঠন। তার মধ্যেই বুধবারের বিক্ষোভে আহত এক ব্যক্তির মৃত্যু হয় আজ (বৃহস্পতিবার)। হরতালের জেরে রাস্তা অবরোধ, ভাংচুর চলছিলই। মৃত্যুর খবরে আগুনে ঘি পড়ে।
এরপরই কার্যত তাণ্ডব শুরু করেন বনধ সমর্থকরা। বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ ছড়িয়ে পড়ে রাজধানী তিরুঅনন্তপুরম, কালিকট, মালাপ্পুরমসহ বিভিন্ন জায়গায়। ত্রিশুরে একটি বাস ভাংচুর করা হয়।
এ ছাড়া সিপিএম সমর্থকদের পাঁচটি বাড়ি ভাংচুর করা হয় বলে অভিযোগ উঠেছে। বন্ধ রাখা হয়েছে কর্নাটক স্টেট ট্রান্সপোর্টের কেরালায় চলাচল করা সব বাস। রাজ্যজুড়ে কালা দিবস পালন করছে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ)।
শবরীমালা কর্ম সমিতির নেতা কেপি শশীকলা ক্ষমতাসীর বামপন্থী সরকারের (কমিউনিস্ট পার্টি, মার্কসবাদী) মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের পদত্যাগ দাবি করেছেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত তারা অবরোধ-বিক্ষোভ চালিয়ে যাবেন। কেরালার সাধারণ মানুষকেও বন্ধ সমর্থনের আবেদন করেছেন তিনি।
অন্যদিকে, রাজ্যজুড়ে অশান্তির জন্য বিজেপিকে দায়ী করে বিজয়ন বলেন, শবরীমালা ইস্যুতে এটা বিজেপির পঞ্চম বন্ধ। আর সঙ্ঘ পরিবারের বন্ধ ধরলে এটা গত তিন মাসে রাজ্যে সপ্তম হরতাল। ওদের কাছে এটাই শেষ রাস্তা।
দুর্ঘটনা, মৃত্যু বা আত্মহত্যাকেও শবরীমালার সঙ্গে জুড়ে এই বন্ধ-অবরোধের রাজনীতি করে যাচ্ছে বিজেপি। সুপ্রিমকোর্ট সব বয়সের মহিলাদের মন্দিরে প্রবেশাধিকার দিয়েছেন। এসব আন্দোলন করার অর্থ শীর্ষ আদালতকে অবমাননা করা।
- শাপলা ট্র্যাজেডি: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ
- মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ রণপ্রস্তুতির আভাস
- ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি
- নতুন প্রস্তাব তেহরানের, ৩০ দিনের মধ্যে যুদ্ধ বন্ধ চায় ইরান
- শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি
- হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
- ভেঙে পড়ার শঙ্কায় সম্মিলিত ইসলামী ব্যাংক
- কি লেখা ছিল এপস্টেইনের চিরকুটে, কেন লুকিয়ে রাখা হয়েছিল?
- ইরানে হামলাকে ভুল মনে করেন ৬১ শতাংশ আমেরিকান
- যুক্তরাজ্যে মার্কিন নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা
- ৬ উইকেটে হেরে সিরিজ হাতছাড়া করলো বাংলাদেশ
- মানব পাচারের রানি নূরজাহান
- পর্যায়ক্রমে ভিসা পুরোদমে চালু করবে ভারত
- মার্কিন নিষেধাজ্ঞা রুখতে পাল্টা যে পদক্ষেপ নিল চীন
- হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
- ইরান কি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অস্ত্রের ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’
- প্রথমে পোশাকে মিল, পরে ডিএনএ পরীক্ষায় বৃষ্টির মরদেহ শনাক্ত
- ব্যাংকে চাকরির টাকায় সংসার চালানো কি হালাল, যা বললেন আহমাদুল্লাহ
- ইস্টার্ন রিফাইনারিতে ১৯ দিনে শোধিত হয়নি লাখ টন জ্বালানি
- ‘আমরা জলদস্যুদের মতো কাজ করি’
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বর্নাঢ্য অভিষেক
- নবান্ন রেস্টুরেন্ট আবারও বিক্রি হচ্ছে!
- ১৪ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ
- মতলব সমিতির নতুন কমিটির শপথ
- বগুড়া সোসাইটির জাঁকজমকপূর্ণ অভিষেক
- বিপার জমজমাট বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত
- সম্মিলিত বিশ্ববিদ্যালয় বাংলা বর্ষবরণ রোববার
- নিউ ইয়র্ক বইমেলার উদ্বোধক ইমদাদুল হক মিলন
- গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি আতিক ও সম্পাদক ফয়ছল
- পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
