মন্ত্রিত্বের দৌড়ে ৩ এমপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ জানুয়ারি ২০১৯
সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। এবার আলোচনায় নতুন সরকারের মন্ত্রিসভা। শনি রবিবারের মধ্যে ঘোষণা হতে পারে নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের নাম। নতুন সরকারের মন্ত্রিসভাকে ঘিরে নারায়ণগঞ্জে রয়েছে ব্যাপক জল্পনা কল্পনা। কারা পেতে যাচ্ছেন মন্ত্রিসভায় স্থান। স্বাধীনতার পর আওয়ামী লীগের শাসন আমলে বার বার মন্ত্রিত্ব বঞ্চিত নারায়ণগঞ্জ থেকে এবার দাবি উঠেছে মন্ত্রিসভায় স্থান দেয়ার। আলোচনায় এগিয়ে আছেন নারায়ণগঞ্জ থেকে নৌকা নিয়ে নির্বাচিত তিন সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, গোলাম দস্তগীর গাজী, নজরুল ইসলাম বাবু।
আলোচনায় বাংলাদেশের প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সন্তান আওয়ামী লীগের তিন বারের সংসদ সদস্য শামীম ওসমান রয়েছেন সবার উপরে। দেশব্যাপি আলোচিত তৃনমূল আওয়ামী লীগের কর্মীদের কাছে ব্যাপক জনপ্রিয় শামীম ওসমান প্রথম ১৯৯৬ সালে প্রথম বারের মত নারায়ণগঞ্জ-৪ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বিএনপির সিরাজুল ইসলাম কে পরাজিত করে। নিজের সাংগঠনিক শক্তি ও সংসদে বলিষ্ঠ কণ্ঠের মাধ্যমে আওয়ামী পরিবারে আলোচনায় আসেন তিনি।
পরবর্তীতে রাজাকার গোলাম আজমসহ সকল রাজাকারকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা, লং মার্চে যাওয়ার পথে খালেদা জিয়ার গাড়িবহর আটকে দেয়া, টানবাজার পতিতাপল্লি উচ্ছেদ করে তিনি দেশব্যাপি আলোচনায় আসেন। এই সময় তিনি নিজ আসনে দেশের আসন ভিত্তিক সর্বোচ্চ বাজেট ২৬০০ কোটি টাকার কাজ করেন।
এরপর ২০১৪ সালে আবারও আওয়ামী লীগ থেকে বিনা প্রতিদ্বন্ধিতায় নারায়ণগঞ্জ-৪ আসন থেকে সাংসদ নির্বাচিত হন। এইসময় তিনি মোট ৭৪০০ কোটি টাকার কাজ করেন। ২২ বছর ধরে জলাবদ্ধতায় ডিএনডি বাঁধে বন্ধী ২০ লাখ মানুষকে মুক্ত করতে হাতে নেন প্রকল্প। প্রতিদানে সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধি বিএনপির প্রার্থী থেকে তিন লাখ ১৬ হাজার ৫৫৪ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হন। ২০১৪ সাল থেকে আওয়ামীলীগের শাসন আমলে যতবার মন্ত্রীসভা গঠন কিংবা পুনর্গঠন হয়েছে প্রতিবার শামীম ওসমান মন্ত্রী হচ্ছেন বলে গুঞ্জন উঠে কিন্তু নিরাশ হতে হয় নারায়ণগঞ্জবাসীকে। এবার তৃনমূল আওয়ামীলীগের নেতাকর্মীদের দাবি নেত্রী এবার নিশ্চয় নারায়ণগঞ্জবাসীর দাবিকে মূল্যায়ন করে শামীম ওসমানকে মন্ত্রী পরিষদে স্থান দিবেন।
স্বাধীনতা যুদ্ধের ক্র্যাক প্লাটুনের সদস্য বীর প্রতীক গোলাম দস্তগীর গাজীও রূপগঞ্জ থেকে সরাসরি জনগণের ভোটে পর পর তিন বারের নির্বাচিত সংসদ সদস্য। যুদ্ধের পর দেশ গঠনের অংশ হিসেবে স্বাধীন দেশে ব্যবসা বাণিজ্যে মনযোগী হন। গড়ে তোলেন দেশের অন্যতম শীর্ষ স্থানীয় ব্যবসায়িক গ্রুপ গাজী গ্রুপ। ব্যবসায়ী থেকে প্রথম বার ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পুরদস্তুর রাজনীতিবিদ বনে যান। ২০১৪ সালে জেলার আরও ৪ টি আসনে বিনা প্রতিদ্বন্ধিতায় সংসদ সদস্য হলেও তিনি সরাসরি নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের ভোটে নির্বাচিত হন। সফল ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজীও পেতে পারেন এবারের মন্ত্রিসভায় স্থান।
এদিকে মন্ত্রিসভায় স্থান পেতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সুনজরে থাকার চেষ্টা করছেন নারায়ণগঞ্জ ২ আসনের পরপর তিন বারের সাংসদ নজরুল ইসলাম বাবু। ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক একাদশ নির্বাচনে জয়লাভের পর দেখা করেন রাষ্ট্রপতি ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাথে। ২১ আগস্ট গ্রেনেড হামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচাতে নেতা-কর্মীরা যে মানবঢাল তৈরি করেছিলেন, সেই মানবঢালে ছিলেন নজরুল ইসলাম বাবু। নেত্রী মনে রেখেছিলেন তাঁর এই অবদান তাই মনোনয়ন পেয়ে প্রথবার ২০০৮ সালে বিএনপির বদরুজ্জামান খসরুকে পরাজিত করে প্রথম বার সংসদ সদস্য নির্বাচিত হন। পরপর তিনবারের সাংসদ ও নেত্রীর প্রাণ বাঁচাতে নিজের জীবনকে তুচ্ছ করা নজরুল ইসলাম বাবু ও পেতে পারেন এবারের মন্ত্রিসভায় স্থান।
- মধ্যবর্তী নির্বাচন: তিন আসনের পরাজয়ে সংখ্যাগরিষ্ঠতা হারাবে ট্রাম্
- ১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
- মার্কিন হামলা ঠেকাতে নারীদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে ইরান
- যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ
- সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক ও পাকিস্তান
- যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের চাপে পিছু হটল চীনের ‘বাণিজ্যিক সুপারঅস্ত্র’?
- অটোরিকশা বন্ধ হলে ঢাকা অবরুদ্ধ করার হুঁশিয়ারি
- যুক্তরাজ্যে চরম আইনি ঝুঁকিতে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীরা
- এলপিজির দাম বাড়ল, ভোক্তার পকেট কাটছে আরও বেশি
- জন্মনিবন্ধনে আজন্ম ভোগান্তি
- হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
