মনের ডাক্তারের কাছে প্যারিস
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০১৯
মনোরোগ চিকিৎসকের কাছে গিয়েছিলেন পপসম্রাট মাইকেল জ্যাকসনের মেয়ে প্যারিস জ্যাকসন। গত বছর ভীষণ ধকল গেছে তাঁর ওপর থেকে। এ বছর নতুন উদ্যমে কাজ শুরু করার আগে চিকিৎসকের দপ্তরে দেখা দিয়ে এসেছেন এই মডেল ও অভিনেত্রী।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আবারও পুরোনো অবসাদে পেয়ে বসেছে প্যারিস জ্যাকসনকে। হতাশা, অবসাদ ও আত্মহত্যার প্রবণতা তাঁর ছোটবেলা থেকেই। তাঁর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, নতুন করে কাজ শুরু করার আগে নিজেকে পুরোপুরি গুছিয়ে নিতে চান প্যারিস। সে জন্য সুস্থ থাকার একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছেন তিনি। পিপল জানিয়েছে, মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য চিকিৎসকের কাছে গিয়েছিলেন তিনি।
গত বছর অনেক ধকল গেছে প্যারিসের ওপর থেকে। বিশ্বের বিভিন্ন দেশে ঘুরতে হয়েছে কাজের খাতিরে। ক্লান্ত হয়ে গেছেন তিনি। এবার একটু বিশ্রাম দরকার। নতুন উদ্যমে কাজ শুরু করার আগে শারীরিক ও মানসিকভাবে চাঙা হতে চাইছেন এই অভিনেত্রী। সামনে রোমাঞ্চকর সব কাজ তাঁর।
২০১৩ সালে মাত্র ১৫ বছর বয়সে আত্মহত্যা করতে গিয়েছিলেন প্যারিস। একমুঠো ব্যথার ট্যাবলেট খেয়ে ফেলায় হাসপাতালে নিতে হয়েছিল তাঁকে। ওটাই শেষ নয়। এরপরও বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন প্যারিস। ২০১৭ সালে এক সাক্ষাৎকারের সময় আত্মহত্যার চেষ্টা করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় জ্যাকসন বলেছিলেন, ‘আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। খুব হতাশা ও উদ্বেগে ভুগছিলাম।’ তথ্যসূত্র: ডেকান ক্রনিকল
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
