ভয়ঙ্কর ভাইরাস `চিকুনগুনিয়া’!
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০১৯
চিকুনগুনিয়া শব্দটি এসেছে আফ্রিকার সোয়াহিলি বা মাকুন্দে ভাষা থেকে। শব্দটার অর্থ বেঁকে যাওয়া। এ রোগে ব্যথায় শরীর কুঁকড়ে যায় বলেই এই নাম। কঙ্গোতে অবশ্য এই রোগের নাম বুকা বুকা। যার অর্থ ভাঙা ভাঙা। মানে শরীরের হাড্ডিগুলো যেন মনে হয় ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে! নামের যে মাহাত্ম্য,তা কেবল ভুক্তভোগীরাই টের পান।
নামকরণের ইতিহাস থেকেই বোঝা যাচ্ছে, এ রোগের আমদানি সুদূর আফ্রিকা থেকে। রোগটার প্রথম আবির্ভাব ১৯৫২ সালে। তানজানিয়ার নেওয়ালা জেলার সোয়াহিলি গ্রামের অধিবাসীদের মধ্যে প্রথম ছড়িয়েছিল এই রোগ। রবিনসন ও লামসডেন নামক দুই বিজ্ঞানী প্রথম ১৯৫৫ সালে নতুন প্রজাতির এই ভাইরাসকে শনাক্ত করেন এবং স্থানীয় ভাষা অনুসারে এর নাম রাখেন চিকুনগুনিয়া। কয়েক বছরের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়ে আফ্রিকা পেরিয়ে এশিয়া ও ইউরোপে। এশিয়ার প্রথম আক্রান্ত দেশটি হলো থাইল্যাণ্ড; ১৯৫৮ সালে চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব দেখা দেয় এ দেশে। তারপর একে একে ছড়ায় ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায়।
২০০১ সালে মহামারি আকারে দেখা দেয় ভারত মহাসাগরের দ্বীপগুলোতে (মরিশাস, মাদাগাস্কার, রিইউনিয়ন)। তারপরই ২০০৬ সালে ভারতের বিভিন্ন শহরে চিকুনগুনিয়ার প্রলয়ঙ্কারী মহামারী দেখা দেয়। বলা হয়, সে সময় ভারতে প্রায় ১.৪২ মিলিয়ন মানুষ চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে দীর্ঘ সময়ের জন্য প্রায় অচল ও শয্যাশায়ী হয়ে পড়েছিল। এটা সরকারি হিসাব। সত্যিকারের আক্রান্তের সংখ্যা পত্র-পত্রিকার তথ্য অনুযায়ী এর চেয়ে অনেক বেশি। তত দিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিকুনগুনিয়াকে ট্রপিকাল ডিজিজ বা গ্রীষ্মপ্রধান এলাকার রোগ হিসেবে বর্ণনা করা বাদ দিয়েছে। কেননা ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেনসহ ইউরোপের বিভিন্ন দেশে তো বটেই, ২০০৩ সালে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে এবং সেখান থেকে ছড়িয়ে পড়ে আমেরিকা মহাদেশে। চিকুনগুনিয়াবাহী মশা বিমানে করে পাড়ি দিয়েছে মহাদেশের পর মহাদেশ আর সত্যিকার অর্থেই যেন মেরুদণ্ড গুড়িয়ে দিচ্ছে মানবজাতির।
সাম্প্রতিক এ ভাইরাস সংক্রান্ত মহামারী থেকে প্রাপ্ত তথ্য থেকে বোঝা যায়, চিকুনগুনিয়া জ্বরের ফলে ক্রনিক পর্যায়ে ছাড়া তীব্র অসুস্থতাও হতে পারে। তীব্র অসুস্থতার পর্যায়কে দুটি ভাগে ভাগ করা হয়েছে- পাঁচ থেকে সাত দিনের মধ্যে এর প্রথম পর্যায়ে ভাইরাস রক্তের মধ্যে প্রবেশ করে, পরবর্তীতে শেষ ধাপে স্বাস্থ্য পুনরূদ্ধারকারী পর্যায়ে পৌঁছায় যে সময়টি দশ দিন স্থায়ী হয়। এ পর্যায়ে ভাইরাস রক্তে শনাক্ত করা যায় না। সাধারণত এই রোগটি শুরু হয় হঠাৎ করেই শরীরের তাপমাত্রা বৃদ্ধির মাধ্যমে যা সাত থেকে দশ দিন পর্যন্তও স্থায়ী হয়। জ্বর সাধারণত ৩৯ °সে (১০২ °ফা) বা মাঝে মাঝে ৪০ °সে (১০৪ °ফা) পর্যন্ত হয়ে থাকে—কয়েকদিন পর্যন্ত স্থায়ী হয় এবং আস্তে আস্তে কমতে থাকে। রক্তে ভাইরাসের প্রাদুর্ভাবের সাথে জ্বর আসে এবং রক্তে ভাইরাসটির মাত্রা যতই তীব্র পর্যায়ে পৌঁছায় লক্ষণগুলোর তীব্রতাও সাথে সাথে বৃদ্ধি পেতে থাকে। ভাইরাসটির রক্তে প্রবেশের পর যখন আইজিএম নামে একটি এন্টিবডি রক্তস্রোতের মধ্যে বাইরের থেকে প্রবিষ্ট রোগজীবাণু-প্রতিরোধক পদার্থ সৃষ্টি করে তখন এর প্রভাব কমতে শুরু করে। যাইহোক, মাথা ব্যথা, অনিদ্রা এবং তীব্র অবসাদ সাধারণত পাঁচ থেকে সাত দিন থেকে যায়।
১১ দশমিক ৬ কেবি (কিলো বেইস পেয়ার) লম্বা এই জীবাণু এক ধরনের আরএনএ ভাইরাস। টগাভিরিডি পরিবারের সদস্য। এ পর্যন্ত তিন ধরনের জেনেটিক ভ্যারিয়েন্ট আবিষ্কৃত হয়েছে এই ভাইরাসের। ওয়েস্ট আফ্রিকান, ইস্ট সেন্ট্রাল সাউথ আফ্রিকান আর এশিয়ান। আমাদের দেশে যে ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে সেটা এশিয়ান প্রজাতি। এডিস এজিপ্টি নামের মশা এই ভাইরাসকে বহন করে। চিকুনগুনিয়া আক্রান্ত ব্যক্তিকে কামড়ানোর মাধ্যমে মশা নিজেই ভাইরাসে আক্রান্ত হয়। পরবর্তী সময়ে আরেকজনকে কামড়ায় ও তার শরীরে ভাইরাস ঢুকে। এভাবে রোগের বিস্তার ঘটতে থাকে। মশার মাধ্যমে ভাইরাস মানুষের রক্তে প্রবেশ করার পর ঠিক কী উপায়ে দেহের কোষগুলোকে আক্রমণ করে, তা নিয়ে এখনো গবেষণা চলছে। মনে হচ্ছে, এই প্রক্রিয়া বেশ জটিল।
এখন পর্যন্ত চিকুনগুনিয়াকে প্রতিহত করার মতো কোনো অস্ত্র হাতে নেই মানুষের। উপসর্গ উপশমকারী চিকিৎসাই একমাত্র ভরসা। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ৪০০ ব্যক্তির উপর চিকুনগুনিয়া টিকার ফেজ ২ ট্রায়াল এখনো চলছে। ট্রায়াল শেষ না হওয়া অবধি টিকার মাধ্যমে রোগ প্রতিরোধ করা যাবে কি না সে বিষয়ে কিছু বলা যাচ্ছে না!
- ঢাকার সড়ক মগের মুল্লুক
- আরেক প্রমোদতরীতে ভাইরাস ছড়ানোর সন্দেহ, ফ্রান্সে অবরুদ্ধ ১৭০০
- ইরান যুদ্ধ নিয়ে মার্কিন মিডিয়ার সংবাদকে ‘ভার্চুয়াল বিশ্বাসঘাতকতা’
- হামে আক্রান্ত সেই শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান
- ইরান যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস
- সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া
- যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান
- প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ
- ইরানে এক রাতে ৯ বার ভূমিকম্প, বড় বিপর্যয়ের আশঙ্কা
- তোরা নিশ্চিহ্ন হয়ে যাবি বাংলাদেশ থেকে: সারজিসকে নীলা ইসরাফিল
- এশিয়ার অর্থনীতিতে জ্বালানি সংকটের দ্বিতীয় ধাক্কা আসছে
- হান্টাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে নয়, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য
- বছরের ব্যবধানে দ্বিগুণ সরকারের ব্যাংকঋণ
- ৪ মন্ত্রীর পদত্যাগ, গভীর সংকটে কিয়ার স্টারমার
- দম্ভ ছেড়ে শি জিনপিংয়ের দরবারে যাচ্ছেন ট্রাম্প
- আমি আওয়ামী লীগ সমর্থিত একজন মানুষ: সিদ্দিকুর রহমান
- রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং
- ঘরের মাঠে পাকিস্তানকে উড়িয়ে টাইগারদের ইতিহাস
- হাম ওয়ার্ডে ধুঁকছে শিশু বাড়ছে মৃত্যু, আহাজারি
- ৫৮ ঘণ্টা চুমুর রেকর্ড, ভাঙল সেই দম্পতির সংসার
- পড়ে থাকা আম কুড়ালে ৫ লাখ টাকা জরিমানা
- মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার পুলিশ সুপার
- বরেণ্য অভিনেতা আতাউর রহমান আর নেই
- ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা `সাজানো` মনে করেন অনেক মার্কিন নাগরিক
- সড়কে অটোরিকশার নৈরাজ্য
- বাংলাদেশ কখনোই ভারতের জন্য হুমকি ছিল না
- আইআরজিসির অর্থের উৎস জানতে কোটি ডলারের পুরস্কার ঘোষণা
- যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ : ট্রাম্প
- ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত
- হামে কেন এত মৃত্যু
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- সেক্স কমে গেলে যেসব শারীরিক সমস্যা হয় (ভিডিও)
- নবজাতকের মায়েদের স্তনের পাঁচটি সমস্যা এবং তার সমাধান
- ‘ওরাল সেক্স’র আগে-পরে দাঁত ব্রাশ করতে নিষেধ চিকিৎসকদের
- দেহ বিষমুক্ত রাখতে গরম পানি পানের উপকারিতা
- স্যানিটারি প্যাড তরুণ প্রজন্মের ভয়াবহ নেশা!
- ফ্যাটি লিভারের যত সমস্যা
- প্লাস্টিক বা কাচ নয় পানি পান করুন স্বাস্থ্যকর মাটির বোতলে
- দেশের প্রধান তেলবীজ সরিষা : অ্যান্টিবায়োটিকের বিকল্প
- মিষ্টি বা টক দই কোনটি স্বাস্থ্যের জন্য ভালো?
- ৬ মেডিকেল কলেজের নতুন নামকরণ
- দেশে কম বয়সে হৃদরোগ-মৃত্যু বাড়ছে
- দায়িত্বে অবহেলা হলে চিকিৎসকদের ওএসডির নির্দেশ
- কোষ্ঠকাঠিন্য দূর করার সাতটি সহজ উপায়
- শরীরে ভিটামিন ডির ঘাটতি বুঝবেন কীভাবে?
- মাত্র ১০ মিনিটে ক্যানসার শনাক্ত! এরপর চিকিৎসা…
