ভোটের লড়াইয়ে জুলাই যোদ্ধারা
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আসন্ন নির্বাচনে লড়াইয়ের মাঠে নেমেছেন জুলাই যোদ্ধারা। বিশেষ করে ভিপি ও জিএস পদে যারা প্রার্থী হয়েছেন, তাদের অধিকাংশই জুলাই আন্দোলনে জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে ছিলেন; ছিলেন সামাজিক মাধ্যমেও প্রতিবাদমুখর। ইতোমধ্যে ৯টি প্যানেল ঘোষণা করা হয়েছে এবং সব প্যানেলের প্রার্থীরাই নির্বাচনী মাঠে বেশ সক্রিয় হয়ে উঠেছেন। প্রত্যেক প্যানেল থেকে বলা হচ্ছে, তারা সবচেয়ে সেরা প্রার্থীদের নিয়ে লড়াইয়ে নেমেছেন। কেউ আবার অন্য প্যানেল থেকে তাদের প্যানেল কেন ব্যতিক্রম, সেই ব্যাখ্যাও দিচ্ছেন। অনেকে নিজের রাজনৈতিক পরিচয় আড়ালে রেখে নেমেছেন স্বতন্ত্র পরিচয়ে। যারা বিজয়ী হয়ে আসবেন, তারা সবাই যেন জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে এগিয়ে যান- এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন দেশের বিশিষ্টজনরা।
ডাকসুর সাবেক ভিপি এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না আমাদের সময়কে বলেন, একটা ভালো দেশ চাই, বৈষম্যহীন দেশ চাই- এমন চিন্তা যারা করবে, তাদেরই ডাকসুতে আসা উচিত। তবে রাজনৈতিক পরিচয় গোপন করলে কার কী পরিচয়, কী কমিটমেন্ট, তা অস্পষ্ট থেকে যায়। আমি চাই, আগামী দিনের প্রত্যাশা পূরণের নেতৃত্ব আসুক ডাকসুতে।
শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক ড. আল মাসুদ হাসানুজ্জামান বলেন, প্রায় ৬ বছর পর ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। এটা ভালো খবর, স্বাগত জানাই। নিশ্চয়ই সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা, ডাকসুতে যারা নির্বাচিত হয়ে আসবে, তারা যেন শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে এবং দলীয় লেজুরবৃত্তি থেকে দূরে থাকে।
উল্লেখ্য, ডাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা এখনও শুরু হয়নি। ২৬ আগস্ট বিকাল ৪টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর শুরু হবে আনুষ্ঠানিক প্রচার। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২৫ আগস্টের মধ্যে। ভোটানুষ্ঠান ৯ সেপ্টেম্বর। এর ২৪ ঘণ্টা আগ পর্যন্ত প্রচার করা যাবে।
ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন জানান, ডাকসুর কেন্দ্রীয় সংসদের ২৮ পদে মোট ৫০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮টি হল সংসদে ২৩৪টি পদের জন্য ১ হাজার ৪২৭টি মনোনয়নপত্র বিক্রি হয়েছিল। এর মধ্যে ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। আবিদুল পড়াশোনার পাশাপাশি শিক্ষকতা করেন। তিনি জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
জিএস প্রার্থী তানভীর বারী হামিম উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী এবং কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক। নিজেদের প্যানেল সম্পর্কে গতকাল সংবাদ সম্মেলনে আবিদুল ইসলাম বলেন, কেন্দ্রীয় ছাত্রদল এবং ছাত্রদলের ঢাবি শাখা সম্পূর্ণ গণতান্ত্রিক। ভোটাভুটির মধ্য দিয়ে আমরা আমাদের প্যানেল নির্বাচিত করেছি।
উমামা ফাতেমার প্যানেলে ভিপি পদে লড়বেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র এবং বায়োকেমিস্ট্রি বিভাগের ২০১৮-১৯ সেশনের এই শিক্ষার্থী নিজে। জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদী ভূঁইয়া। তাদের ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল থেকে দাবি করা হয়েছে, তারা সর্বোচ্চ ক্লিন ইমেজের শিক্ষার্থীদের প্রার্থী করেছেন। গতকাল বিকালে অপরাজেয় বাংলার সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করা হয়।
‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাসের) ঢাবি শাখার আহ্বায়ক। এর আগে তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তি ও ছাত্র অধিকার পরিষদের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। জিএস আবু বাকের মজুমদার বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তিনি বাগছাসের কেন্দ্রীয় আহ্বায়ক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন আবু বাকের।
‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ ভিপি প্রার্থী সাদিক কায়েম রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। বর্তমানে তিনি শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক। জিএস প্রার্থী এস এম ফরহাদ সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশন এবং কবি জসীমউদ্দীন হলের আবাসিক শিক্ষার্থী। শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তিনি। সাদিক কায়েমের ভাষ্য, তারা ইনক্লুসিভ প্যানেল ঘোষণা করেছেন।
‘প্রতিরোধ পর্ষদের’ ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি সমাজবিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ শিক্ষার্থী। তিনি ২০১৯ সালের হল সংসদে শামসুন নাহার হলের ভিপি ছিলেন। জিএস প্রার্থী মেঘমল্লার বসু শান্তি ও সংঘর্ষ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী। তিনি ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। শিক্ষার্থীদের সব অধিকার আন্দোলনে ছিলেন এবং থাকবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন মেঘমল্লার বসু।
অন্যান্য প্যানেলের প্রার্থীরাও শিক্ষার্থীদের কাছে সবচাইতে বেশি গ্রহণযোগ্য বলে দাবি করছেন। ‘সমন্বিত শিক্ষার্থী সংসদের’ ভিপি প্রার্থী জামাল উদ্দীন খালিদ আরবি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তিনি স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক। জিএস প্রার্থী মাহিন সরকার বাংলা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্য সচিব। এ ছাড়া তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সাবেক কেন্দ্রীয় নির্বাহী সদস্য।
‘ছাত্র অধিকার পরিষদের’ ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা লোকপ্রশাসন বিভাগে ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী। তিনি ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি। এ ছাড়া তিনি পরিষদের ঢাবি শাখার সভাপতি ছিলেন। জিএস প্রার্থী সাবিনা ইয়াসমিন শান্তি ও সংঘর্ষ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তিনি ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি।
‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ প্যানেলের ভিপি প্রার্থী নাইম হাসান হৃদয় যোগাযোগ বৈকল্য বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। এ ছাড়া তিনি বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএলের ঢাবি শাখার সভাপতি। জিএস প্রার্থী এনামুল হাসান অনয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। তিনি ছাত্র ইউনিয়নের (একাংশ) শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক।
‘ইসলামী ছাত্র আন্দোলন’ প্যানেলের ভিপি প্রার্থী ইয়াসিন আরাফাত ইসলামিক স্টাডিজের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। তিনি ইসলামী ছাত্র আন্দোলনের ঢাবি শাখার সাবেক সভাপতি। বর্তমানে তিনি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য। জিএস প্রার্থী খায়রুল আহসান মারজান আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তিনি সংগঠনের ঢাবি শাখার সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি।
এদিকে গতকাল বিকালে মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীতি ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটাভুটির মধ্য দিয়ে আমরা আমাদের প্যানেল নির্বাচন করেছি। বাংলাদেশের ইতিহাসে কোনো ছাত্রসংসদ নির্বাচনে এই ইতিহাস বিরল যে, কোনো সংগঠনের অভ্যন্তরে নেতাকর্মীরা ভোটাভুটির মধ্য দিয়ে তাদের প্রার্থী নির্ধারণ করেছেন।
আবিদুল বলেন, আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটাকে হৃদয় থেকে স্বাগত জানাবে এবং সেই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে আমাদের পাশে থেকে উৎসাহ দেবে। সব সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের উৎসাহ দিয়েছে বলেই আমাদের সংগঠন এত বড় সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, আমরা আমাদের প্যানেল যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি।
- ‘দিদিকে ছেড়ে যাব না’, কঠিন সময়ে মমতার পাশে শত্রুঘ্ন
- যে কোনো হামলার জবাব দিতে ইরানের বাহিনী প্রস্তুত
- পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক সন্দেহ, ভবন লকডাউন
- আদ-দ্বীন হাসপাতালে পুলিশ মোতায়েন
- পণ্যের দাম বাড়লেও ট্রাম্প বললেন, ‘আমি মুদ্রাস্ফীতি পছন্দ করি’
- ইরানে বিমান হামলার পরিকল্পনা বাতিলের ঘোষণা ট্রাম্পের
- শাওনকে দ্রুত আইনের আওতায় আনার দাবি তাজুল ইসলামের
- বাজেটে কোন মন্ত্রণালয়ে কত বরাদ্দ
- ‘ধানক্ষেত’ নয়, ভালো উইকেটে খেলে অস্ট্রেলিয়াকে হারানো গ্রেট অর্জন
- জমকালো আয়োজনে পর্দা উঠলো বিশ্বকাপের
- যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপের আয়োজক বানানোয় অনুশোচনা নেই ফিফার
- কথা বলতে পারছেন না ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা অমি
- ইরানের বিরুদ্ধে অত্যন্ত কঠিন হামলা চালাতে যাচ্ছি: ট্রাম্প
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- সংকট মোকাবিলার বাজেট আজ
- ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর দিল আরব আমিরাত
- প্রবাসীদের কষ্ট ও ভোগান্তির বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন জামায়াত আমির
- বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ভিসা ও ভ্রমণ নিষেধাজ্ঞায় ফ্যানদের ক্ষোভ
- বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রের ভিসা ও নিরাপত্তা তল্লাশি নিয়ে বিতর্ক
- বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.৫ শতাংশ কমিশন: সংসদে প্রধানমন্ত্রী
- এইচ-ওয়ান-বি ভিসায় এক লাখ ডলারের আবেদন ফি বাতিল
- যুক্তরাষ্ট্র লাল কার্ড দেখলেই মিলবে লাখ টাকার ফ্রি পিৎজা
- জনসংখ্যার বড় অংশ শ্রমবাজারের বাইরে
- ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার
- রাজ্যসভা থেকে ইস্তফা দিচ্ছেন কোয়েল মল্লিক?
- বিশ্বকাপে বিলি করা হবে ৭০ লাখ কনডম!
- হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত
- রাজনীতি থেকে অবসর নয়, ‘দুঃসময়ে’ মানুষের পাশে থাকতে চাই:শেখ হাসিনা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- আজকাল ৮৯৯
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
