ভিনদেশি এই তারকারাও মাতিয়েছেন বলিউড
প্রকাশিত: ২২ মার্চ ২০১৯
অভিনেতা-অভিনেত্রীরা শুধু নিজেদের দেশেই নয়, যোগ্যতার গুণে অভিনয় করে যাচ্ছেন ভিনদেশেও। এই যেমন ধরুন গান বা চলচ্চিত্র যেমন মানে না কোন সীমানা। মানে না ভাষার বাঁধা। কোরিয়ান ভাষা আমরা না বুঝলেও বিয়ে বাড়িতে বাজে ‘গ্যাংনাম স্টাইল’। ঠিক তেমনি বিভিন্ন দেশের অভিনয়শিল্পীরা হিন্দি ভাষায় কথা বলতে না পারলেও অভিনয় করেছেন বলিউড সিনেমায়।
আজ ডেইলি বাংলাদেশের পাঠকদের জন্য থাকছে এমনই কিছু তারকার আলাপ যারা ভিনদেশের হয়েও মাতিয়েছেন বলিউড মিডিয়া। মূলত সারা বিশ্বে বলিউডের চলচ্চিত্রের অগণিত দর্শক রয়েছে। এমন ফিল্ম ইন্ডাস্ট্রিকে হলিউডের বিখ্যাত অভিনেতারাও কাজে লাগিয়েছেন।
এদিকে বলিউডের ইরফান খান, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোনদের মত নায়িকাদের হলিউডের সিনেমায় হরহামেশাই দেখা যাচ্ছে। ঠিক তেমনি উপমহাদেশের বাইরের অভিনয়শিল্পীদেরও দেখা গেছে বলিউডে। তাদের নিয়েই মূলত আজকে আমাদের আয়োজন।
সিলভার স্ট্যালোন
হলিউড তারকা সিলভার স্ট্যালোন। তিনি মাতিয়েছেন বলিউড সিনেমা ‘কামবাখত ইশক’। হলিউড সেরা চলচ্চিত্র উপহার দেয়া এই সিলভার স্ট্যালোন কাজ করেছেন বলিউডের এই সিনেমাটিতে। রম-কম চলচ্চিত্রটির এক দৃশ্যে সিলভার স্ট্যালোন সিমৃতাকে (কারিনা কাপুর) গুণ্ডাদের কাছ থেকে বাঁচিয়েছিলেন। সেই দৃশ্যটি হয়ত সকলের মনে আছে।
ব্রান্ডন রাউথ
সাবেক ‘সুপারম্যান’ ব্রান্ডন রাউথ। তাকেও দেখা গিয়েছিল ‘কামবাখত ইশক’ চলচ্চিত্রে। এতে অতিথি চরিত্রে হাজির হয়েছিলেন তিনি।
বেন কিংসলে
বেন কিংসলে। ভারতীয়রা তাকে রূপালি পর্দার মহাত্মা গান্ধী হিসেবেই মনে করে। তিনিও বলিউড ‘তিন পাত্তি’ সিনেমায় হাজির হয়েছিলেন। তাতে তার সঙ্গে ছিলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনও। এই সিনেমায় বেন কিংসলের চরিত্রটি ছিল জগদ্বিখ্যাত এক গণিতবিদের চরিত্র, যিনি এক ভারতীয় গণিতবিদের (অমিতাভ বচ্চন) প্রতিভা দেখে মুগ্ধ হয়েছিলেন। দু’জনের সাক্ষাৎ করেছিলেন লন্ডনের এক ক্যাসিনোতে।
বারবারা মোরি
হলিউড তারকা বারবারা মোরি। এর আগে তাকে হলিউডে ছোট কিংবা অতিথি চরিত্রে দেখা গেলেও ২০১০ সালের বলিউড সিনেমা ‘কাইটস’এ তাকে দেখা গিয়েছিল ঋত্বিক রোশনের বিপরীতে প্রধান ভূমিকায়। বক্স অফিসে ‘কাইটস’ সুবিধা না করতে পারলেও ভারতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন মেক্সিকান এই অভিনেত্রী।
ক্লাইভ স্ট্যান্ডেন
ক্লাইভ স্ট্যান্ডেন। ভাইকিং টিভি সিরিজের এই অভিনেতাকে (রোলো) দেখা গিয়েছিল অক্ষয় কুমার অভিনীত ‘নমস্তে লন্ডন’-সিনেমায়। সেখানে ব্রিটিশ এই অভিনেতা অভিনয় করেছিলেন জাস্মিতের অর্থাৎ ক্যাটরিনা কাইফের বয়ফ্রেন্ডের ভূমিকায়।
টিফানি মালহেরন
টিফানি মালহেরন। স্কটিশ এই অভিনেত্রীকে দেখা গিয়েছিল বলিউডের ‘নমস্তে লন্ডন’ চলচ্চিত্রে। যেখানে তিনি ইমরানের (উপেন প্যাটেল) বিপরীতে অভিনয় করেছিলেন।
ক্রিস্টোফার বি. ডানকান
ক্রিস্টোফার বি. ডানকান। শাহরুখ খানের কালজয়ী চলচ্চিত্র ‘মাই নেম ইজ খান’-এ আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামার ভূমিকায় দেখা গিয়েছিল তাকে।
সারাহ থম্পসন (রাজনীতি)
রনবীর কাপুর, নানা পাটেকার, নাসিরুদ্দিন শাহ, ক্যাটরিনা কাইফ, অজয় দেবগন, মনোজ বাজপেয়ী অভিনীত পলিটিক্যাল থ্রিলার ‘রাজনীতি’-তে এই আমেরিকান অভিনেত্রীকেও দেখা গিয়েছিল। তাতে তিনি ছিলেন সমরের (রণবীর কাপুর) গার্লফ্রেন্ড।
রেবেকা ব্রিডস
রেবেকা ব্রিডস। তিনি বলিউড সিনেমা ‘ভাগ মিলখা ভাগ’ সিনেমায় ফারহান খানের বিপরীতে অসাধারণ অভিনয় করেন। মিলখা সিংয়ের (ফারহান খান) ১৯৫৬ সালের মেলবোর্ন অলিম্পিকসের অস্ট্রেলিয়ান টেকনিক্যাল কোচের নাতনী স্টেলার চরিত্রে দেখা গিয়েছিল অস্ট্রেলিয়ান এই অভিনেত্রীকে।
লেস্টার স্পেইট
লেস্টার স্পেইট। তাকে বলিউড ‘ইন্টারন্যাশনাল খিলাড়ি’ চলচ্চিত্রে পেয়েছিল। সেখানে তিনি পেশাদার ফুটবলার থেকে অভিনেতা বনে যাওয়া এক ‘ফাইটার’র চরিত্রে আবির্ভূত হয়েছিল।
র্যাচেল শেলি
র্যাচেল শেলি। বলিউডের ‘লগন’ চলচ্চিত্রে এলিজাবেথ চরিত্রে অভিনয় করে তিনি পেয়েছিলেন ব্যাপক জনপ্রিয়তা। ব্রিটিশ এই অভিনেত্রী সে সিনেমায় গ্রামবাসীদের ক্রিকেট খেলা বুঝতে সহায়তা করেছিলেন। বোধ করি, বলিউডে অভিনয়কারী হলিউডি অভিনেতাদের মাঝে তিনিই সবচেয়ে জনপ্রিয়তা অর্জন করেছিলেন।
পল ব্ল্যাকথ্রোন
পল ব্ল্যাকথ্রোন। তিনিও ‘লগন’ সিনেমাটিতে আন্ড্রু রাসেলের চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমায় তিনি ছিলেন এলিজাবেথের (র্যা চেল শেলি) ভাই। আন্ড্রু রাসেল সিনেমায় গ্রামবাসীদের বিরুদ্ধে খেলা ক্রিকেট ম্যাচে ব্রিটিশদের অধিনায়ক ছিলেন।
টবি স্টিফেন্স
টবি স্টিফেন্স। হলিউডের এই তারকা ‘মঙ্গল পান্ডে :দ্য রাইজিং’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। সে সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছিলেন আমির খান। ১৮৫৭ সালের সিপাহী বিপ্লবের গল্প নিয়ে বানানো এই সিনেমাটিতে মঙ্গল পান্ডের বন্ধু ক্যাপ্টেন জন উইলিয়াম গর্ডনের চরিত্রে অভিনিয় করেছিলেন টবি স্টিফেন্স।
মার্কো জ্যারর (সুলতান)
মার্কো জ্যারর। তিনি সালমান খান অভিনীত ‘সুলতান’ চলচ্চিত্রে সুলতানের (সালমান খান) ফাইনাল ম্যাচের প্রতিপক্ষ ছিলেন। সেখানে তিনি মার্ক নামে অভিনয় করেছিলেন।
এলিস প্যাটেন
এলিস প্যাটেন। তিনি আমির খান অভিনীত কালজয়ী চলচ্চিত্র ‘রঙ দে বাসন্তী’তে স্যু ম্যাককিনলি চরিত্রে অভিনয় করেছিলেন। মূলত সিনেমাটিতে ম্যাককিনলির নাতনীর চরিত্রে হাজির হয়েছিলেন এই অভিনেত্রী। যিনি ব্রিটিশ আমলে ভারতের স্বাধীনতা সংগ্রাম চলাকালে এক জেলের জেলার ছিলেন।
ডেনিস রিচার্ডস
ডেনিস রিচার্ডস। টিভি সিরিজ ‘ওয়াইল্ড থিংস’-এর জন্য বিখ্যাত এই অভিনেত্রীকে দেখা গিয়েছে বলিউডের সিনেমায়। ‘কামবাখত ইশক’ সিনেমায় ভিরাজের (অক্ষয় কুমার) গার্লফ্রেন্ডের ভূমিকা করেছেন তিনি।
ব্রান্ডে রডেরিক
ব্রান্ডে রডেরিক। অপূর্ব আসরানি আর রামানজিত জুনেজার রোমান্টিক কমেডি জনরার এই চলচ্চিত্রটিতে দেখা গিয়েছিল এই সাবেক প্লেবয় মডেলকে। এই চলচ্চিত্রের গল্প এক ভারতীয় পুরুষের ভারতীয় স্ত্রী এবং আমেরিকান স্ত্রী নিয়ে ঝামেলা পোহানোর কাহিনী নিয়ে। এই সিনেমায় আমেরিকান স্ত্রী’র ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
