ভালোবাসার দ্বীপে
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০১৯
'বালুর বুকে পায়ের ছাপ পড়েছে কতবার- হিসাব রাখা কঠিন। গুনে নেওয়ার সুযোগও দেয়নি নোনাজলের ঢেউ। খালি পায়ে কতটা পথ হেঁটেছি, সেই চিহ্নও মুছে দিয়েছে উত্তাল সাগর। গর্জন তুলে ছুটে আসা তার ঢেউগুলো পাড়ে আছড়ে পড়ে নিমিষেই নিস্তেজ হয়ে যায়। তবু এই ঢেউয়ের আসা-যাওয়ায় বিরাম নেই। তাই সৈকতে বালুতে যত চিন্তাই আঁকি- তা স্থায়ী হয় না বেশিক্ষণ। এ জন্য বলতেও পারব না ঠিক কতটা পথ পাড়ি দিয়েছি।'
অবিশ্বাস্য হলেও সত্যি, ঠিক এভাবেই গুছিয়ে বলেছিলাম কথাগুলো। যখন বিশেষ কেউ একজন প্রশ্ন করেছিল, সৈকতে কতটা পথ হেঁটেছি? অবশ্য এই হিসাব-নিকাশ নিয়ে আমরা কেউ খুব একটা মাথা ঘামাই না। ঘুরে বেড়ানোর আনন্দটা যেখানে বড়, সেখানে এমন ছোটখাটো প্রশ্নের উত্তর সঠিক না বেঠিক- সেটাও বড় বিষয় হয়ে দাঁড়ায় না। যা হোক বেড়ানোর প্রসঙ্গে যখন বলা শুরু করেছি, তখন সে কথাতেই ফিরে যাই। বালুর বুকে পায়ের ছাপ আঁকার যে ছেলেমানুষিতে মেতে উঠেছিলাম, সেটা বালি দ্বীপের একটি ঘটনা।
এই তো ক'দিন আগেই ঘুরে এলাম সেখান থেকে। যাকে অনেকেই বলে শান্তি ও ভালোবাসার দ্বীপ- সেই বালি দ্বীপের অপার সৌন্দর্য আমাকে বহুবার মুগ্ধ করেছে। ডেকেছে হাতছানি দিয়ে। সেই ডাক উপেক্ষা করা সহজ নয়; অন্তত আমার মতো ভ্রমণপাগল যারা, তারা সুযোগ পেলেই সেখানে ছুটে যেতে চাইবেন। আমিও তাই ভালোবাসার সেই দ্বীপের হাতছানিতে ঘরে বসে থাকতে পারিনি।
উড়ান পাখির ডানায় বসে পাড়ি দিয়েছি ভারত মহাসাগরের অনেকটা পথ। এর পর এই মহাসাগরের পশ্চিমের দেশ ইন্দোনেশিয়ার বুকে পা রাখতে পেরেছিলাম। ভ্রমণের পথ যত দীর্ঘ হোক না কেন, ক্লান্তি আসে না। বরং মনের পর্দায় ভেসে বেড়ায় প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা কিছু স্থান, যেখানে যাওয়ার জন্য মন ব্যাকুল হয়ে থাকে। ইন্দোনেশিয়ার বালি দ্বীপ তেমনই এক জায়গা। বেড়ানোর জন্য আদর্শ এই দ্বীপ যাকে স্থানীয় লোকজন পুলাউ বালি বলে থাকে। এখানকার সবই ছবির মতো করে সাজানো-গোছানো। শুধুই অপলক তাকিয়ে থাকতে ইচ্ছা করে। প্রকৃতি যেন তার সৌন্দর্যের অনেকটাই বিলিয়ে দিয়েছে এই দ্বীপকে। চোখ ধাঁধানো আরও কিছু বিষয় আছে, সেগুলো অদ্ভুত না উদ্ভট- তা নিয়েও তর্কবির্তক হতে পারে। তবে তা ভ্রমণপিপাসুদের আনন্দই দেবে।
যেমন- 'আপসাইড ডাউন ওয়ার্ল্ড বালি'। এটি হলো অদ্ভুত ছবি তোলার স্টুডিও। এখানে ঢুকলেই চোখ হয়ে যায় চড়কগাছ! এই ঘরের সব আসবাব মনে হবে সিলিংয়ে ঝুলিয়ে রাখা! চেয়ার, টেবিল, সোফা, খাট, বুকসেলফ, রান্নাঘর সবই যেন উল্টো হয়ে আছে। শুরুতে আমিও তা দেখে ভ্যাবাচেকা খেয়ে গিয়েছিলাম। আমিই, নাকি পৃথিবীই উল্টে গেছে- ঠিক বুঝে পারছিলাম না। যখন বিস্ময়ের ভাব কিছুটা কেটেছে, তখনই আসল মজাটা টের পেয়েছি। তাই ক্যামেরায় উল্টোপাল্টা সেই দৃশ্যগুলো তুলে রাখতে ভুল করিনি। ইন্দোনেশিয়ার মানুষ বেশ বন্ধুবৎসল। বিশেষ করে বালি দ্বীপের স্থানীয়রা। পর্যটন তাদের বড় একটা আয়ের উৎস বলেই হয়তো বেড়াতে আসা মানুষদের স্থানীয়রা আপন অতিথি বলে মনে করে। যে জন্য মনের আনন্দে যেখানে-সেখানে ছুটে যাওয়া যায়। কোরাল ট্রায়াঙ্গলের এই দ্বীপের আরেক আকর্ষণ নানা ধরনের প্রাণী। জেনেছি, পাঁচশ'র বেশি প্রজাতির প্রাণীর তৈরি করা প্রবাল প্রাচীর আছে এখানে।
বালির পাশে আছে লম্বক দ্বীপপুঞ্জ। যেখানে সৌন্দর্যের আরেক নিদর্শন গিলি আইল্যান্ড। এই আইল্যান্ড তিনটি ছোট ছোট সুন্দর দ্বীপে তৈরি। প্রতিটি দ্বীপেই চারপাশে দেখা যায় নীল জলরাশি। এই জলে মৎস্যকুমারী হয়ে সাঁতার কাটার বাসনা জাগে। সাগরের ঢেউ চিরে স্পিডবোর্টে ছুটে বেড়ানোও দারুণ রোমাঞ্চকর। সব মিলিয়ে বালির তুলনা চলে শুধু বালির সঙ্গেই। পৃথিবীর অনেক দেশে গিয়েছি। দেখেছি একেক দেশের একেক রকম সৌন্দর্য। কিন্তু বালির সঙ্গে মিল আছে, এমন জায়গা দ্বিতীয়টি চোখে পড়েনি।
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি
- ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
- টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
