ভারতীয় সিনেমা নিষিদ্ধ করল পাকিস্তান সরকার
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০১৯
এবার ভারতীয় সিনেমা নিষিদ্ধ করল পাকিস্তান সরকার। এর আগে পুলওয়ামা-কাণ্ডের পর ভারতের শীর্ষ চলচ্চিত্র সংস্থা অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিউব্লিউএ) দেশটিতে পাকিস্তানের সব শিল্পীকে নিষিদ্ধের ঘোষণা দেয়।
কাশ্মীরের পুলওয়ামা-কাণ্ডে ভারতীয় আধা সামরিক বাহিনী কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ৪০ জনের বেশি জওয়ানের মৃত্যুর ১২ দিন পর গতকাল মঙ্গলবার ভোরে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের বালাকোটে সন্ত্রাসীদের প্রশিক্ষণ ঘাঁটিতে হামলা চালানোর পর ভারতীয় সিনেমা নিষিদ্ধের সিদ্ধান্ত নিল পাকিস্তান সরকার।
পাকিস্তানের তথ্য ও সম্প্রচারবিষয়ক মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হুসেইন বলেছেন, তাঁর দেশের চলচ্চিত্র প্রদর্শক সংস্থা ভারতীয় সিনেমা বয়কট করবে।
মন্ত্রী আরো বলেন, ‘ভারতে তৈরি বিজ্ঞাপন’ নামিয়ে ফেলতে পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটিকে (পিইএমআরএ) নির্দেশ দিয়েছেন তিনি।
মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে হুসেইন লিখেছেন, ‘ভারতীয় কনটেন্ট (আধেয়) বয়কট করেছে সিনেমা এক্সিবিটরস অ্যাসোসিয়েশন, কোনো ভারতীয় সিনেমা পাকিস্তানে মুক্তি পাবে না। ভারতে তৈরি বিজ্ঞাপনের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও পিইএমআরএকে নির্দেশনা দেওয়া হয়েছে।’ হ্যাশট্যাগ দিয়ে তিনি আরো লেখেন, ‘পাকিস্তান তৈয়ার হ্যায়’ (পাকিস্তান প্রস্তুত)।
মন্ত্রীর এই মন্তব্য এমন সময় এলো, যেদিন খাইবার পাখতুনখোয়া প্রদেশের বালাকোটে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মোহাম্মদের প্রশিক্ষণ ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারত।
মঙ্গলবার ভারতীয় বিমানবাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই জানিয়েছিল, ভোররাত সাড়ে ৩টার দিকে ১২টি মিরাজ-২০০০ যুদ্ধবিমান পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ওই হামলা চালায়। ওই আস্তানায় এক হাজার কেজি লেজার গাইডেড বোমা নিক্ষেপ করে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। জইশ-ই-মোহাম্মদের অন্তত তিনটি কন্ট্রোল রুম এবং বেশ কয়েকটি লঞ্চ প্যাড ধ্বংস করা হয়েছে।
হামলায় ৩০০ জইশ-সদস্য নিহত হয়েছে বলে দাবি ভারতের। অবশ্য পাকিস্তান বিপুল সংখ্যক হতাহতের ঘটনা অস্বীকার করেছে।
পাকিস্তানে হামলার পর বলিউড তারকা সালমান খান, অজয় দেবগন, বরুণ ধাওয়ান, কঙ্গনা রানাউত, সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন, চেতন ভগত, স্বরা ভাস্কর, রিতেশ দেশমুখ, রাভিনা ট্যান্ডন, সুনীল শেঠি, অতুল কাসবেকার, মধুর ভান্ডারকার, তুষার কাপুর, মল্লিকা শেরওয়াত, আফতাব শিবদাসানি, করণ ট্যাকার; দক্ষিণী তারকা রামচরণ, প্রভাস, মহেশ বাবু, কমল হাসান, জুনিয়র এনটিআর, সামান্থা আক্কিনেনি; টিভি তারকা করণবীর বোহরা; ক্রিকেট তারকা বীরেন্দ্র শেবাগ, গৌতম গম্ভীরসহ অনেকে ভারতীয় সেনাদের সালাম জানিয়েছেন।
এর আগে পুলওয়ামা-কাণ্ডের পর বলিউড সুপারস্টার সালমান খানসহ বেশ কয়েকজন তারকা তাঁদের ছবি পাকিস্তানে মুক্তি দেওয়া হবে না বলে ঘোষণা দেন।
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি
- ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
- টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- যৌন নিপীড়নের মামলায় ট্রাম্পের ৫.৬ মিলিয়ন ডলার জরিমানা
- স্টুডেন্ট ও সাংবাদিকদের ভিসায় রশি টানছে যুক্তরাষ্ট্র
- কে জিতবেন? আর্জেন্টিনা নাকি স্পেন
- সেমিফাইনালের জয় ম্যারাডোনাকে উৎসর্গ
- আজকাল ৯৩১
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
