ভবিষ্যৎ আফগান সরকারের রূপরেখা দিল তালেবান
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০১৯
ভবিষ্যৎ আফগান প্রশাসনে ক্ষমতায় একাধিপত্য চাচ্ছে না তালেবান। বরং দেশটির বর্তমান প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একটা সহাবস্থান চাচ্ছেন তারা। বুধবার এ যাবতকালের সবচেয়ে আপসমূলক বিবৃতিটি দিয়েছে তালেবান। সেখান থেকে এ রূপরেখা জানা গেছে।
বক্তব্যটি এমন একসময় এসেছে, যখন ১৭ বছরের আফগান যুদ্ধের অবসানে তালেবানের সঙ্গে মার্কিন আলোচনা তুঙ্গে।
মার্কিন বিশেষ দূত জালমি খলিলজাদ চলতি সপ্তাহে বলেছেন, তালেবানের সঙ্গে শান্তি আলোচনা একটি কাঠামোয় রূপ দিতে তাদের মধ্যে নীতিগত মতৈক্য হয়েছে।-খবর ডনের।
আফগানিস্তানের অর্ধেকটা এখন তালেবানের নিয়ন্ত্রণে। এ ছাড়া আফগান নিরাপত্তা বাহিনী ও সরকারি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু বানিয়ে প্রতিনিয়ত তারা হামলা চালিয়ে যাচ্ছেন।
তালেবানের কাতারভিত্তিক রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র সুহাইল শাহিন বলেন, যখন আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করে নেয়া হবে, তখন সাধারণ আফগানদের সঙ্গে মিলেমিশেই তারা দেশে অবস্থান করবেন।
তিনি বলেন, তারা পরস্পরের প্রতি সহানুভূতিশীল ও ভ্রাতৃত্ববোধ নিয়ে বসবাস করবেন।
‘দখলদারিত্বের অবসানের পর আফগানদের উচিত হবে অতীতকে ভুলে যাওয়া, পরস্পরের প্রতি সহনশীল হওয়া এবং একটি ভ্রাতৃত্ববোধের জীবনযাপন করা।’
সুহাইল শাহিন বলেন, আমরা এমন একটি আফগান সমাজ চাই, যেখানে সবাইকে নিয়ে বসবাস করা যাবে। যাতে প্রতিটি আফগান নাগরিক নিজেকে সেই সমাজের অংশ হিসেবে দেখতে পাবেন।
তবে আফগানিস্তানের পুলিশ ও স্থানীয় পুলিশে সংস্কার আনা হবে বলে জানিয়েছেন তালেবান মুখপাত্র। দেশটির স্থানীয় পুলিশের বিরুদ্ধে অভিযোগ, তারা ব্যাপক দুর্নীতিগ্রস্ত ও স্থানীয় লোকজনকে ভয়ভীতি প্রদর্শন করেন।
আগামী ২৫ ফেব্রুয়ারি কাতারের রাজধানী দোহায় মার্কিন প্রতিনিধিদের সঙ্গে তালেবানের আরেক দফা বৈঠক অনুষ্ঠিত হবে।
গত সপ্তাহে দুপক্ষের মধ্যে ছয় দিনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জালমি খলিলজাদ বলেন, এখনও অনেক কিছু করতে হবে। কিন্তু বিদ্রোহীদের সঙ্গে একটি চুক্তি পৌঁছাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
এদিকে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেছেন, কাবুল সরকারের অবগতি ও অংশগ্রহণের বাইরে কোনো চুক্তি হবে না।
১১ সেপ্টেম্বরের হামলার প্রেক্ষাপটে ২০০১ সালের নভেম্বরে আফগানিস্তানে আগ্রাসন চালায় মার্কিন সেনাবাহিনী।
তারা আল-কায়েদা ও তাদের নেতা ওসামা বিন লাদেনকে আশ্রয় দেয়া তালেবানকে ক্ষমতাচ্যুত করে। ১৯৯৬ সাল থেকে তালেবান দেশটি শাসন করছিল। দেশে কট্টর শরিয়া আইন প্রয়োগ করায় তাদের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা ছিল।
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
