বড় হয়ে সালমান শাহের মতো হতে চাই
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০১৯
প্রাইমারি স্কুলে পড়ার সময় গ্রামের এক অনুষ্ঠানের মঞ্চে দুর্দান্ত অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দেয়। অভিনয়ে মুগ্ধ হয়ে গ্রামের চেয়ারম্যানসহ অন্যরা ছেলেটির সব দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেন। হয়তো তারা আগেই বুঝতে পেরেছিলেন, এই ছেলেটি একদিন দেশের মানুষের মন জয় করে নেবে।
বলছিলাম নবম শ্রেণির ছাত্র হাবিব আরিন্দা’র কথা। গত শুক্রবার (৩০ নভেম্বর) ফয়সাল রদ্দি ও আসিফ ইসলাম পরিচালিত ‘পাঠশালা’ সিনেমার মধ্য দিয়ে ১৪ বছরের এই কিশোরের অভিষেক ঘটেছে। সিনেমার কেন্দ্রীয় ‘মানিক’ চরিত্রে অভিনয় করে এরইমধ্যে দর্শকদের প্রশংসা পাচ্ছে সে।
হাবিব খুব উচ্ছ্বসিত। শিশুশিল্পী হয়েও অনুভূতি প্রকাশ করলো একদম বড়দের মতো করেই-এতো কম বয়সে এমন সুযোগ পেয়েছি সেজন্য অনেক ভালো লাগছে। একজন অভিনেতার জন্য এটা অনেক বড় বিষয়। যারা সিনেমাটি দেখছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।
টোকাই নাট্যদলের হয়ে নিয়মিত মঞ্চে অভিনয় করতো হাবিব। দলটিতে কাজ করার সুবাদেই ‘পাঠশালা’য় তার যুক্ত হওয়া। হাবিব বলে, ঢাকায় এসেই টোকাই নাট্যদলে আমি কাজ শুরু করি। এখানে আমার অভিনয় দেখে ফয়সাল ভাই ও আসিফ ভাই আমাকে সিনেমাটিতে নেওয়ার জন্য বলেন। তখন আম্মুর অনুমতিতে ‘পাঠশালা’য় কাজ করি।ক্যামেরার সামনে অভিনয় করার অভিজ্ঞতা কেমন ছিলো প্রশ্নে হাবিবের ভাষ্য- মঞ্চে অনেকবার অভিনয় করেছি। কিন্তু ক্যামেরার সামনে এবারই প্রথম। শুটিংয়ের প্রথম কয়েকদিন অনেক ভয় লেগেছিল। ভাইয়ারা আমাকে সবকিছু এতো সুন্দর করে বুঝিয়ে দিতেন যে, পরে আর সেই ভয়টা কাজ করতো না।
‘পাঠশালা’ সিনেমাটি নির্মিত হয়েছে ১০ বছরের এক মেধাবী পথশিশু মানিকের জীবন জয়ের অদম্য গল্প নিয়ে। মানিক চরিত্রেই অভিনয় করেছে হাবিব। সিনেমাটি নিয়ে তার মত- এমন একটি গল্পে অভিনয় করতে পেরে সত্যি অনেক ভালো লাগছে। আমাদের সমাজের অনেক ছেলেমেয়ে টাকার অভাবে পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছে। আমি মনে করে অবহেলিত এমন পথশিশুদের জন্য আমাদের সবার এগিয়ে আসা উচিত। আমি বড় হয়ে তাদের জন্য নিজ থেকে কিছু করার চেষ্টা করবো।
হাবিবের ভবিষ্যৎ পরিকল্পনা অভিনয়কে ঘিরেই। অভিনয় দিয়ে নিজেকে নিয়ে যেতে চায় অনন্য এক উচ্চতায়। সে বলে-পড়াশোনার পাশাপাশি সিনেমায় কাজ করতে চাই নিয়মিত। ‘পাঠশালা’ সিনেমা দিয়ে দর্শকদের মন জয় করতে চাই, পাশাপাশি বাংলা সিনেমাকেও জয় করতে চাই।
অভিনয়ে হাবিব আদর্শ মানে গুণী নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদকে। কিন্তু বড় হয়ে হতে চান জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ’র মতো, আমি সালমান শাহ’র অনেক বড় ভক্ত। উনার প্রায় সব সিনেমাই আমি দেখেছি। সবচেয়ে বেশি ভালো লেগেছে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ও ‘আনন্দ অশ্রু’ সিনেমা। একজন মানুষ চার বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করেছেন, নিশ্চয় উনার মধ্যে অন্যরকম কিছু বিষয় ছিলো। যেটা আমার অনেক ভালো লেগেছে। আমি বড় হয়ে সালমান শাহ’র মতো একজন অভিনেতা হতে চাই-যোগ করে হাবিব।
হাবিবের গ্রামের বাড়ি মানিকগঞ্জ হলেও বর্তমানে সে পরিবারের সঙ্গে রাজধানীর মোহাম্মদপুরে থাকে। পড়ে বছিলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে বিজ্ঞান বিভাগে। তিন ভাই, তিন বোনের মধ্যে সবার ছোট হাবিব।
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
