ব্রেক্সিটের পর ওষুধ-ডাক্তার ঘাটতিতে পড়বে ব্রিটেন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০১৯
সময় দ্রুতই ফুরিয়ে আসছে। আগামী ২৯ মার্চের মধ্যেই ব্রেক্সিটের সব কাজ গুছিয়ে আনতে হবে। কিন্তু মঙ্গলবার শেষ খবর পাওয়া পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন বলেছে, ব্রিটেনের পক্ষ থেকে 'নতুন করে তথ্য' তাদেরকে জানানো হয়নি।
এদিকে চুক্তিহীন ব্রেক্সিট যাতে না হয় সে ব্যাপারে উদ্বিগ্ন হয়ে উঠেছেন ব্রিটিশ এমপিরা। নো ডিল ব্রেক্সিট ঠেকাতে পার্লামেন্টে তোলা একটি প্রস্তাবের পক্ষে সমর্থন দিতে বাধা দেয়া হলে পদত্যাগের হুমকি দিয়েছেন তেরেসার মনি্ত্রসভারই ৪০ মন্ত্রী। সবদিক থেকে এ মুহূর্তে ফের কোণঠাসা ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। ব্রিটিশ শ্রম ও ভাতামন্ত্রী অ্যাম্বার রুড মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন। খবর দ্য গার্ডিয়ানের।
ব্রেক্সিটের পর নিশ্চিতভাবেই ব্রিটেনের ওপর বেশকিছু নেতিবাচক প্রভাব পড়বে, যা কাটিয়ে উঠতে বহুদিন সময় লাগতে পারে। তেমনিভাবে বেক্সিটের পর দেশটির চিকিত্সা খাতে এর বড় প্রভাব দেখা দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। স্বাস্থ্যকর্র্মী ও ডাক্তার নিয়োগ ও ওষুধ সরবরাহের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে দেখা দিতে পারে বিপর্যয়।
বিশেষ করে ব্রিটেনের ওয়েলসের দরিদ্র জনগোষ্ঠী, কম শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন এবং কৃষি ও কলকারখানার শ্রমিকদের স্বাস্থ্যসেবা কীভাবে নিশ্চিত করা হবে তা নিয়ে বেশ উদ্বেগ জানিয়েছে এ রাজ্যের স্বাস্থ্য বিভাগ পাবলিক হেলথ ওয়েলস (পিএইচডবি্লউ)। সেই সঙ্গে অতি দরকারি এসব স্বাস্থ্য ও সামাজিক সেবা ব্রেক্সিট চুক্তির ক্ষেত্রে বিবেচনায় রাখার জন্য রাজনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছে। মঙ্গলবার এ খবর জানিয়েছে বিবিসি।
পরবর্তী সম্পর্কের রূপরেখা নিয়ে গত নভেম্বরে জোটটির সঙ্গে সমঝোতায় পৌঁছেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। গত ১৫ জানুয়ারি মে'র সেই ব্রেক্সিট খসড়া পরিকল্পনা পার্লামেন্টে প্রত্যাখ্যাত হয়। এরপর ১৬ জানুয়ারি অনুষ্ঠিত আস্থা ভোটে কোনো রকমে (মাত্র ১৯ ভোটে) টিকে যান তেরেসা। এতে Èসম্পূর্ণ নতুন একটি ব্রেক্সিট পরিকল্পনা' নিয়ে ইউরোপকে আলোচনার প্রস্তাব দেয়ার সুযোগ আসে তার হাতে।
ব্রেক্সিট নিয়ে দ্বিতীয় গণভোট আয়োজনের প্রশ্নে পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে ভোটাভুটির প্রস্তাব দিয়েছে ব্রিটিশ লেবার পার্টি। সোমবার রাতে ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা নতুন ব্রেক্সিট প্রস্তাব উত্থাপনের পর পার্লামেন্টে দেয়া বিকল্প প্রস্তাবে এ দাবি জানানো হয়। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে আইনপ্রণেতাদেরকে দ্বিতীয় গণভোটের বিষয়টি বিবেচনা করতে বললো লেবার পার্টি।
সোমবার (২১ জানুয়ারি) প্ল্যান বি নামের সংশোধিত সে প্রস্তাব উত্থাপন করেন তেরেসা মে। সংশোধিত এ প্রস্তাব নিয়ে পার্লামেন্টে ভোটাভুটি হবে ২৯ জানুয়ারি। আর তার আগে সরকারের পরিকল্পনায় সংশোধনী আনার প্রস্তাব দিতে পারবেন ব্রিটিশ আইনপ্রণেতারা। সে অনুযায়ী, সোমবার (২১ জানুয়ারি) রাতেই একটি সংশোধনী দিয়েছেন লেবার পার্টির নেতা জেরেমি করবিন।
আলজাজিরা জানায়, সংশোধনীতে চুক্তিবিহীন ব্রেক্সিট পরিস্থিতি ঠেকাতে পার্লামেন্টে ভোটাভুটির জন্য সরকারকে বাধ্য করার প্রস্তাব দিয়েছে লেবার পার্টি। এছাড়া ব্রেক্সিট প্রশ্নে দ্বিতীয় গণভোট আয়োজন করা হবে কি হবে না সে প্রশ্নে ভোটাভুটি এবং ইইউয়ের সঙ্গে একটি স্থায়ী শুল্ক সংঘ বজায় রাখার প্রস্তাব দেয়া হয়েছে।
সোমবার পার্লামেন্টে সংশোধনী উপস্থাপন করে করবিন বলেছেন, 'আমাদের সংশোধনী বাস্তবায়িত হলে আইনপ্রণেতারা ব্রেক্সিট নিয়ে তৈরি হওয়া অচলাবস্থার নিরসনে ভোট দেয়ার সুযোগ পাবেন এবং চুক্তিহীন ব্রেক্সিটের ঝামেলা প্রতিহত করতে পারবেন। লেবার পার্টির বিকল্প এ সংশোধনীকে কেন্দ্রীয় পর্যায় থেকে বিবেচনা করার এখনই সময়। এর মধ্য দিয়ে গণভোটসহ সব বিষয়ই আলোচনার টেবিলে থাকবে।'
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
