‘বিশ্বসুন্দরী’ আমার প্রথম চলচ্চিত্র: চয়নিকা চৌধুরী
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০১৯
নাটক, টেলিছবির পর এবার চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিলেন ছোট পর্দার গুণী নির্মাতা চয়নিকা চৌধুরী। বৃহস্পতিবার রাতে ফেসবুকে নিজের প্রথম চলচ্চিত্র নির্মাণের এ খবর প্রকাশ করেন তিনি।
ফেসবুকে চয়নিকা চৌধুরী লিখেছেন-
“বিশ্বসুন্দরী”: আমার প্রথম চলচ্চিত্র
আজ বিশ্ব ভালোবাসা দিবস। প্রতিটি দিনের মত আজও আমি সবার ভালোবাসা নিতে চাই, দিতে চাই। ভালোবাসার মাঝেই দর্শকের সাথে আমার ১৭টি বছর কিভাবে চোখের নিমিষে কেটে গেলো, বুঝতেই পারিনি। তবে আমার প্রতি সবার ভালোবাসা থেকে আমি দায় অনুভব করেছি প্রতিনিয়ত: জীবনে অন্তত একবার হলেও একটি সিনেমা নির্মাণ করবো।
ভালোবাসার একক নাটক করেছি ৩৮৫টি, ১৮টি ধারাবাহিক নাটক করেছি। আর একটি সিনেমা নির্মাণ করতে পারবো না? দর্শকের মন ছুঁয়ে যাবার মত একটি গল্প কি বড় পর্দায় তুলে আনতে পারবো না? যে গল্প দেখে দর্শক হাসবেন, কাঁদবেন, প্রেম বোধ করবেন, আপ্লুত হয়ে বন্ধু-স্বজনদের পরামর্শ দেবেন-কোনোভাবেই এই সিনেমাটি মিস করা যাবে না।
কিন্তু চাইলেই কি মানুষ সব পায়? কেন জানি বছরের পর বছর খুঁজেও মনের মত গল্প পাচ্ছিলাম না। কেন জানি সব ভালো লাগলেও কোথাও গিয়ে ভেতর থেকে তাগিদ অনুভব করিনি এই গল্পেই হবে আমার প্রথম সিনেমা। রুম্মান রশীদ খান আমার অসংখ্য নাটকের নাট্যকার, আমার প্রিয় মানুষ। রুম্মান আমাকে সেই ২০০৫ থেকে অনুরোধ করে আসছে: বৌদি, একবার অন্তত একটি সিনেমা নির্মাণ করুন।
আমি বারবারই ভেবেছি-সিনেমা??? এত বড় মাধ্যম? আমি কি পারবো? বেশ কয়েক মাস আগে হঠাৎ করেই কোথা থেকে যেন এক দৈব শক্তি ভর করলো আমার ওপর। মনে হলো-হুম, আমি পারবো। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, সিনেমা প্রেম আমাকে ভালো কিছু করতে অবশ্যই প্রেরণা যোগাবে। এরপর যা ঘটলো, পুরোটাই প্রকৃতির সাজানো চিত্রনাট্য।
রুম্মান রশীদ খান আমাকে তার একটি গল্প শোনালেন। আমি আর আমার একমাত্র ছেলে অনন্য প্রতীক চৌধুরী সেটি শুনলাম। রুম্মান বলছে, এদিকে আমরা মা-ছেলে কাঁদছি। গল্প বলা শেষ। আমার গলা ধরে গেছে ততক্ষণে। আমার ছেলে আমাকে বিস্মিত করে বললো-আমি এ যুগের ছেলে। আবেগী গল্প আমাকে খুব একটা স্পর্শ করতে পারেনা। আমি ইস্পাত কঠিন মানুষ। তবে এই গল্পটি আমার মন ছুঁয়ে গেছে। অনন্য নিজ থেকে গল্পকারের সাথে ‘হ্যান্ডশেক’ করলো।
আজ এই ভালোবাসার দিনে আমি জানাতে চাই, আমার দর্শকরা যেহেতু ভালোবাসার নাটকে আমাকে বেশি চেয়েছেন, পছন্দ করেছেন, আমি নিজেও যেহেতু ভালোবাসার পূজারী, সুন্দরের পূজারী, তাই আপনাদের সবার সম্মতি নিয়ে আমি আমার প্রথম চলচ্চিত্রের কাজ শুরু করতে যাচ্ছে, যে চলচ্চিত্রের নাম ‘বিশ্ব সুন্দরী’।
আমার সিনেমার গল্প হবে প্রেমের, মানবতার, এই গল্প জীবনের জয়গানের। সৌন্দর্য যে শুধু বাহ্যিক নয়, সৌন্দর্য হতে পারে মনের-মননের তাই শক্তিশালী এক চিত্রনাট্যের মাধ্যমে রুম্মান রশীদ খান ফুটিয়ে তুলেছেন। আশা করছি দারুণ এই মৌলিক গল্পকে আমি আমার দীর্ঘ নির্মাণ জীবনের অভিজ্ঞতা দিয়ে চলচ্চিত্রে রং ছড়াতে পারবো। এই ভালোবাসার মাসেই আমার প্রথম সিনেমার বিস্তারিত জানাবো।
আশা করাছি আপনারা সবাই আমার, আমাদের জন্য বরাবরের মত দোয়া করবেন। পাশে থাকবেন। ভালোবাসার রঙয়ে রঙিন হোক প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত।'#
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
