বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হচ্ছেন অজয় বাঙ্গা
প্রকাশিত: ১ এপ্রিল ২০২৩
আজকাল ডেস্ক
নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়ন দাখিল না করায় বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট পদে আসীন হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গা। ভারতীয়-আমেরিকান এই ব্যবসায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনীত প্রার্থী এবং তিনি বাইডেনের একান্ত আস্থাভাজন হিসেবে পরিচিত। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় এই পদের জন্য অজয় বাঙ্গার নাম এক প্রকার নিশ্চিত হয়ে গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় ওয়াশিংটন থেকে এ তথ্য জানা গেছে।
সংস্থাটি জানায়, বুধবার বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে মনোনয়ন দাখিলের সময় শেষ হয়েছে। কিন্তু এ সময়ের মধ্যে অজয় বাঙ্গার প্রতিদ্বন্দ্বী হিসেবে কারও মনোনয়ন দাখিল হয়নি। ফলে স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ মার্চ) অজয় বাঙ্গার নিয়োগের বিষয়ে বিশ্বব্যাংক নতুন পদক্ষেপ ঘোষণা করবে। তবে মে মাসের শুরুতে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করবে বিশ্বব্যাংক।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পছন্দের ব্যক্তি বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস। তবে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সঙ্গে তার সময় ভালো যাচ্ছিল না। এ অবস্থায় বিশ্বব্যাংকের পদ ছাড়ছেন ডেভিড ম্যালপাস। গত ১৫ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘোষণা দেন তিনি। যেখানে তিনি জানিয়েছিলেন, চলতি বছরের জুন মাসের শেষ নাগাদ তিনি বিশ্বব্যাংক প্রেসিডেন্টের পদ ছাড়বেন। তবে এর জন্য নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি ম্যালপাস।
এর সপ্তাহখানেক পরই গত ২৩ ফেব্রুয়ারি এক ঘোষণায় অজয় বাঙ্গাকে বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করার কথা জানান জো বাইডেন।
৬৩ বছর বয়সী অজয় বাঙ্গা বর্তমানে ‘জেনারেল আটলান্টিক’র ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। আগে তিনি মাস্টারকার্ডের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী (সিইও) ছিলেন। একটি প্রযুক্তিগত ও সাংস্কৃতিক পরিবর্তনের মাধ্যমে সংস্থার নেতৃত্বও দিয়েছেন তিনি।
১৯৫৯ সালে ভারতের পুনেতে অজয় বাঙ্গার জন্ম। হায়দরাবাদ পাবলিক স্কুলে পড়াশোনা করেছেন। দিল্লির সেন্ট স্টিফেন কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর আহমেদাবাদের আইআইএম থেকে এমবিএ করেন। তার বাবা হরভজন সিং বাঙ্গা ভারতীয় সেনাবাহিনীর সদস্য ছিলেন। লেফটেন্যান্ট জেনারেল হিসেবে তিনি অবসর নেন।
অজয় বাঙ্গা ১৯৮১ সালে নেসলে কোম্পানিতে যোগ দেন তিনি। পরে পেপসিকোতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পান। ২০২০ সালে তিনি ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের চেয়ারম্যান পদে নিযুক্ত হন।
তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামল থেকেই হোয়াইট হাউজের সঙ্গে অজয় বাঙ্গার যোগাযোগ ছিল। ওবামা তাকে প্রেসিডেন্টের উপদেষ্টা কমিটির বাণিজ্যনীতি দেখভালের দায়িত্ব দিয়েছিলেন।
বিশ্বব্যাংক ১৮৭ টি দেশের একটি সংস্থা, যা দারিদ্র্য হ্রাসে সহায়তার জন্য উন্নয়নশীল দেশগুলোকে ঋণ দিয়ে থাকে। ২০১৯ সালের এপ্রিলে ডেভিড ম্যালপাসকে পাঁচ বছর মেয়াদে নিয়োগ দেন ডোনাল্ড ট্রাম্প। সে হিসাবে তার মেয়াদ ২০২৪ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল। তবে তার আগেই নতুন প্রেসিডেন্ট পাচ্ছে বিশ্বব্যাংক।
- জার্মানিতে তেল সরবরাহে বড় ধাক্কা
- তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার
- ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প
- লোডশেডিং চার হাজার মেগাওয়াট ছাড়াল
- পাম্পে আসা তরুণের গায়ে হাত তুললেন ইউএনও
- ট্রাম্পের খামখেয়ালি মন্তব্যই শান্তির পথে প্রধান বাধা
- জ্বালানি তেলের জন্য প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা
- শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, পাস ১৪৯৪২ জন
- মনোনয়ন না পেয়ে যা বললেন অভিনেত্রী চমক
- মধ্যরাতে এনসিপির যুবশক্তি ছাড়লেন সদস্যসচিব
- নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
- তেল নিয়ে নৈরাজ্য সবকিছুতে
- ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে
- যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে চলছে ইসরায়েলের হামলা
- হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ
- শর্ত সাপেক্ষে ইরানের নেতাদের সঙ্গে দেখা করতে চান ট্রাম্প
- ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ
- পুরনো পোশাকেই ফিরছে পুলিশ
- এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী
- ৯০ সেকেন্ডে হামলা হয় ১০০ লক্ষ্যবস্তুতে
- মার্কিন নৌ অবরোধ বলবৎ থাকলে সংলাপে বসবে না ইরান
- এক মাসে দুইবার বাড়লো এলপি গ্যাসের দাম, ১২ কেজি ১৯৪০ টাকা
- লোডশেডিংয়ে ‘টাইম লিমিট’ চান ব্যবসায়ীরা
- যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশুসহ নিহত ৯
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল
- সোমবার থেকে ডিপোপর্যায়ে জ্বালানি তেল বর্ধিতহারে বরাদ্দ হবে
- জ্বালানির সংকট যদি না থাকে, তবে লম্বা লাইন কেন?
- বাজারে সয়াবিন তেলের সংকট, দাম বাড়ায় ভোগান্তিতে ক্রেতারা
- জ্বালানির চাপ জনজীবনে
- হরমুজ প্রণালি আবার বন্ধ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- আজকাল ৯০০
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
