বিপুল উৎসাহ উদ্দীপনায় ফিলাডেলফিয়ায় প্রথম বইমেলা
মোহাম্মদ ইসলাম, ফিলাডেলফিয়া থেকে
প্রকাশিত: ৭ জুন ২০২৫
ফিলাডেলফিয়ায় বিপুল উৎসাহ ও প্রাণবন্ত পরিবেশে ৩১শে মে অনুষ্ঠিত হলো ফিলাডেলফিয়া বইমেলা ২০২৫। সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা রূপ নেয় প্রবাসী বাংলাদেশিদের আনন্দ উৎসবে। প্রবাসী সাহিত্যপ্রেমী, শিল্পী, মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, সাংবাদিক,শিশু-কিশোর এবং সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ এতে অংশ নেন।
ডালা উন্মোচন ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে মেলার শুভসূচনা হয়। সঞ্চালনায় ছিলেন কামরুল হাসান ও মিনহাজুর রহমান মারুফ। শিশু-কিশোরদের জন্য শিশুকানন অঙ্কন সৃজনী পর্বটি পরিচালনা করেন আব্দুল হাফিজ চৌধুরী ও ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ। ভায়োলা ও ভায়োলিন বাজায় ফারিয়া রুবাইয়াত ও তানাজ আহমেদ।
দুপুর ১টায় বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাট্যকার, কবি বদরুজ্জামান আলমগীর। প্রবাসী মুক্তিযোদ্ধা ও অতিথিরা দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করেন। এই পর্বটি সঞ্চালনা করেন আব্দুল হাফিজ চৌধুরী।
পেনসিলভেনিয়ার গভর্নর জশ শাপিরোর পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পাঠ করেন আকবর হোসেন, এবং ফিলাডেলফিয়া মেয়র শেরল পার্কারের শুভেচ্ছা বাণী পড়ে শোনান ডক্টর নীনা আহমেদ।
বিকাল ২:৩০টায় পৃষ্ঠপোষকদের বক্তব্য ও সমন্বয়কদের পরিচয়ের মাধ্যমে মূলমঞ্চের প্রথম পর্ব শুরু হয়। উপস্থিত ছিলেন ডা. জিয়াউদ্দিন আহমদ, ড. ইবরুল চৌধুরী, আহমদ সায়েম, জোহরা খাতুন কলি, আব্দুল হাফিজ, কামরুল হাসান ও আশরাফুল ইসলাম আরিফ। এ পর্বে বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশের এক ঐতিহাসিক পরীক্ষিত বন্ধু ফিলিস টেইলর। পৃষ্ঠপোষক ও সমন্বয়কদের পক্ষে ডঃ ইবরুল চৌধুরী বক্তব্যের মাধ্যমে তুলে আনেন বইমেলার প্রয়োজনের কথা।
আবু আমিন রহমান, কাদেরী কিবরিয়া, জিয়াউদ্দিন আহমেদ, আবু তাহের, শওকত ইমাম, ফেরদৌস নাজমী, কামরুজ্জামান ও সুব্রত রায়-কে মুক্তিযোদ্ধা সম্মাননা পদক প্রদান করা হয়।বিশ্বজিৎ সাহা-কে প্রদান করা হয় আজীবন সম্মাননা পদক। কবিতা ও লেখাপাঠে অংশ নেন- ফারুক আজম, রুমানা আলম, দিলরুবা আফরোজ রুবা, আহমদ সায়েম, এবং বদরুজ্জামান আলমগীর। সাহিত্যপত্রিকা ফিলাডেলফিয়া এর মোড়ক উন্মোচন করেন প্রবাসী কবি, লেখক ও বিশিষ্টজন।
নারীর মর্যাদায়ন : সমাজ ও রাষ্ট্র গঠনে নারীর ভূমিকা শীর্ষক গোলটেবিল আলোচনায় অংশ নেন ডা. ফাতেমা আহমেদ, শামসুন্নাহার, নাজনীন কবিতা, ফারহানা আফরোজ পাপিয়া, তাহমিনা শিকদার ও মনি খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সালমা হক ববিতা। গোলটেবিল আলোচনাটি পরিচালনা করেন অধ্যাপক আবুল খায়ের মিয়া। নাজনীন কবিতা, মনি খান, তাহমিনা শিকদার, ইসরাত পারভীন ও দিতি হোসেন-কে নারী উদ্যোক্তা ২০২৫ সম্মাননা প্রদান করা হয়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনপ্রিয় লেখক সাদাত হোসাইন, যিনি উপস্থিত দর্শকদের জীবনের হৃদয়ছোঁয়া গল্প উপহার দেন।
বিশ্ব পরিস্থিতি ও সংস্কৃতি বিষয়ক সেমিনার : বর্তমান বিশ্বপরিস্থিতি ও বাঙালি সংস্কৃতির মনোবাঞ্ছা শীর্ষক আলোচনায় অংশ নেন রাজিয়া নাজমী, ড.জীবন বিশ্বাস, জাফর বিল্লাহ ও বদরুজ্জামান আলমগীর।
সাংস্কৃতিক সন্ধ্যার সঞ্চালনায় ছিলেন মাসুদুল হাসান সারোয়ার ড্যানিয়েল ও সামসুম মনিরা কস্তুরি। সঙ্গীত পরিবেশনায় অংশ নেন জাফর বিল্লাহ্, বিজয়া সেনগুপ্তা, মুরাদ হোসেন, এমাদ রনী, জাকির হোসেন, প্রিয়াংকা বিশ্বাংঘ্রী, ঝুমা দাশ, সাদিয়া এবং শিউলি বেগম। বইমেলা উপলক্ষে একটি দৃষ্টিনন্দন দেওয়াল ম্যাগাজিন প্রকাশিত হয়। দেওয়াল পত্রিকার নাম জীবন আমার বোন- যা সম্পাদনা করেন জোহরা খাতুন কলি।
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অর্ণব পরবর্তী ১০ ঘূর্ণিঝড় নিয়ে তথ্য প্রকাশ
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত
- যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাইবার হামলা
- এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়
- যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান
- স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি, নিহত বেড়ে ৬৪
- ইসরায়েলে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?
- জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?
- উন্নত দেশ গঠনে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
